Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
পল ম্যাককার্টনির ক্যামেরায় ১৯৬৪'র বিটলম্যানিয়া!

বিনোদন

এনপিআর
15 June, 2023, 04:25 pm
Last modified: 15 June, 2023, 04:35 pm

Related News

  • ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে প্রত্যাশার চেয়েও বেশি দৃঢ় ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দাপ্রধান
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার
  • যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান
  • সম্ভাব্য মার্কিন স্থল অভিযান মোকাবিলায় খারগ দ্বীপের প্রতিরক্ষা জোরদার করছে ইরান

পল ম্যাককার্টনির ক্যামেরায় ১৯৬৪'র বিটলম্যানিয়া!

কিছু কিছু ছবিতে ম্যাককার্টনি তার ব্যান্ডের অন্য সদস্যদেরও এনেছেন। আরও কিছু ছবিতে ফুটে উঠেছে ১৯৬৪ সালের আমেরিকার চিত্র; বিশেষ করে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং মায়ামি।
এনপিআর
15 June, 2023, 04:25 pm
Last modified: 15 June, 2023, 04:35 pm
১৯৬৪ সালে প্যারিসে জন লেনন ও জর্জ হ্যারিসন। ছবি: পল ম্যাককার্টনি

রক মিউজিক, পপ মিউজিক বা ষাটের দশকে সঙ্গীতের যেকোনো ইতিহাসে ১৯৬৪ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে বিটলসের আগমনের কথা উল্লেখ থাকবেই। দৃশ্যগুলো খুবই পরিচিত- বোল হেয়ারকাটের কয়েকজন তরুণ (পরবর্তীতে তারা চুল লম্বা করেছিলেন), বিজনেস স্যুট পরা (যা পরে আরও জমকালো ফ্যাশনে পরিবর্তিত হয়) এবং তাদের মনমুগ্ধকর হিট গান। কিন্তু এর বাইরেও বিটলস মানেই ছিল উৎসাহে চিৎকার করতে থাকা ভক্তরা, যারা পরবর্তী কয়েক দশকেও ঠিক একই উন্মাদনা নিয়ে সমর্থন করে গেছে এই ব্যান্ডটিকে।

কিন্তু বিটলসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, পল ম্যাককার্টনির বই '১৯৬৪: আইস অব দ্য স্টর্ম'-এ ব্যতিক্রমী যা আছে তা হলো- গায়ক নয়, বরং একজন আলোকচিত্রী হিসেবে ম্যাককার্টনির নিজের দৃষ্টিভঙ্গি।

১৯৬৪ সালে প্যারিসে নেওয়া সেলফ-পোর্ট্রেট। ছবি: পল ম্যাককার্টনি

সঙ্গীতের প্রতি ভালোবাসার ফাঁকে পল ম্যাককার্টনি হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা; আর তার ক্যামেরায় ধরা পড়েছে ওই সময়কার বিটলস নিয়ে উন্মাদনা।

একটি ছবিতে চোখ আটকে যাওয়ার মতো: নিউইয়র্ক সিটির প্লাজা হোটেলের সামনে ভিড়ের মধ্যে, যা বেশিরভাগই ছিল নারী; তারা পুলিশের ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে সোজা ম্যাককার্টনির দিকে তাকিয়ে চিৎকার করছেন এবং তাদেরই সাদাকালো একটি ছবি তুলেছেন গায়ক নিজে।

নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আলোকচিত্রীরা। ছবি: পল ম্যাককার্টনি

আরেকটি ছবিতে দেখা যায়, ম্যাককার্টনি তার দিকে ক্যামেরা তাক করে রাখা দুজন পুরুষের ছবি তুলেছেন।

ম্যাককার্টনি বলেন, একজন অ্যাক্টিভিস্ট তাকে আর্কাইভ থেকে ছবিগুলো এনে দিয়েছেন; যেসব ছবি তিনি বিগত কয়েক দশকে একবারও দেখেননি। "বেশিরভাগ ছবির কথাই আমার মনে নেই কারণ সেটা ছিল উন্মাতাল একটা সময়", বলেন ৮০ বছর বয়সী এই গায়ক।

১৯৬৪ সালের ফেব্রুয়ারি, নিউইয়র্কে বিটলস ভক্তরা বিটলসের গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছেন। ছবি: পল ম্যাককার্টনি

কিছু কিছু ছবিতে ম্যাককার্টনি তার ব্যান্ডের অন্য সদস্যদেরও এনেছেন। আরও কিছু ছবিতে ফুটে উঠেছে ১৯৬৪ সালের আমেরিকার চিত্র; বিশেষ করে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং মায়ামি তখন কেমন ছিল। মূলত এই তিনটি শহরেই বিটলস ট্যুর করে বেড়িয়েছে। বইয়ে লিভারপুল, লন্ডন এবং প্যারিসে ট্যুর করার ছবিও রয়েছে।

ম্যাককার্টনির তোলা একটি ছবিতে দেখা যায়, একজন রেল শ্রমিক ট্রেন চলে যেতে দেখছে, আবার এদের উপর নজর রাখা কিছু পুলিশ কর্মকর্তার পোর্ট্রেটও রয়েছে।

১৯৬৩ সালে লন্ডনে সেলফ-পোর্ট্রেট। ছবি: পল ম্যাককার্টনি

ম্যাককার্টনি লিভারপুলে তার তরুণ বয়সের কথা স্মরণ করে বলেন, "আমি শ্রমিক শ্রেণীর অংশ হতে পেরে গর্বিত। আমার মনে হয় এটাকে আপনারা 'ব্লু কলার' (কায়িক শ্রম সম্পর্কিত) বলে থাকেন। আপনি যদি ছবিগুলো দেখেন তাহলে দেখবেন, ছবির জন্য তারা চমৎকার। এদের চেহারার পেছনেই লুকিয়ে আছে একেকটি গল্প।"

পল ম্যাককার্টনির তোলা ছবিগুলো বর্তমানে লন্ডন আর্ট গ্যালারিতে প্রদর্শিত রয়েছে। এগুলো সেই সময়কার দলিল যখন ম্যাককার্টনির বয়স ২২ বছরেরও কম এবং ওই বয়সেই তিনি অবিশ্বাস্যরকম খ্যাতি ও জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন।

১৯৬৪ সালে মায়ামি সমুদ্রসৈকতে জর্জ হ্যারিসন। ছবি: পল ম্যাককার্টনি

বিটলস-গায়ক ওই সময়টাকে আমেরিকায় তার 'খুবই বিশেষ একটা সময়' বলে অভিহিত করেন। এটা ছিল প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যার কয়েক মাস পরের এবং কংগ্রেসে ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন পাস হওয়ার কয়েক মাস আগের সময়টা। পল বলেন, "আগে যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল, তখন তার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল।"

এদিকে সময়ের সাথেসাথেই বিটলসও বদলে গিয়েছে। পুরো ষাটের দশক জুড়ে তাদের একসময়কার প্রাণবন্ত হিট গানগুলোতেও পরিবর্তন আসে, গানের মাধ্যমে নানা বার্তা দেন তারা শ্রোতাদের। কিন্তু তবুও দিনশেষে বিটলসের গান চিরন্তন রয়ে যায়। ১৯৭০ সালের মধ্যে বিশ্বখ্যাত এই ব্যান্ডে ভাঙন ধরলেও তাদের অনেক ক্যাটালগই এখনও ব্যাপক জনপ্রিয়।

১৯৬৪ সালে প্যারিসে জন লেনন। ছবি: পল ম্যাককার্টনি

ছবির মাধ্যমে ম্যাককার্টনির অতীতে ফিরে যাওয়া একটা প্রশ্ন উত্থাপন করে: তিনি কি অতীতে ফিরে গিয়ে 'তরুণ ম্যাককার্টনি'কে কিছু বলতে চান?

এর উত্তরে গায়ক বলেন, "যাদের সাথে কাজ করেছি তাদেরকে জানতে চাইবো। আমি হয়তো 'তরুণ ম্যাককার্টনি'কে বলবো: দেখো, তুমি জানো, শুধুমাত্র এই সময়টা নিয়েই থেকো না বরং এই সম্পর্কগুলোকে যত্ন করতে শেখো।"

লন্ডনে রিংগো স্টার। ছবি: পল ম্যাককার্টনি

পল ম্যাককার্টনি জানান, তিনি এখনো নিয়মিত রিংগো স্টারের সাথে কথা বলেন। বিটলসের সদস্যদের মধ্যে ম্যাককার্টনির পর একমাত্র রিংগোই বেঁচে আছেন।

"ওহ, এক মিনিট! আমি বোধহয় এগুলো বানিয়ে বলছি!" বলেন পল ম্যাককার্টনি; যিনি শুরুর দিনগুলোতেও ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠই ছিলেন। 

Related Topics

টপ নিউজ

বিটলস / উন্মাদনা / পল ম্যাককার্টনি / ক্যামেরা / ছবি / যুক্তরাষ্ট্র / ব্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে প্রত্যাশার চেয়েও বেশি দৃঢ় ইরান: সাবেক ব্রিটিশ গোয়েন্দাপ্রধান
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার
  • যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান
  • সম্ভাব্য মার্কিন স্থল অভিযান মোকাবিলায় খারগ দ্বীপের প্রতিরক্ষা জোরদার করছে ইরান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net