Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জ্যামের মধ্যে ভক্তের মোটরসাইকেলে লিফট, ইনস্টাগ্রামে ধন্যবাদ জানালেন অমিতাভ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 May, 2023, 11:50 am
Last modified: 15 May, 2023, 11:56 am

Related News

  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

জ্যামের মধ্যে ভক্তের মোটরসাইকেলে লিফট, ইনস্টাগ্রামে ধন্যবাদ জানালেন অমিতাভ

ছবিটি শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "আমাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু... আমি তোমাকে চিনি না।। কিন্তু তুমি আমার কথায় আমাকে কাজের জায়গায় পৌঁছে দিতে রাজি হয়েছো... "
হিন্দুস্তান টাইমস
15 May, 2023, 11:50 am
Last modified: 15 May, 2023, 11:56 am
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শ্যুটিং এর লোকেশনে সঠিক সময়ে পৌঁছাতে অচেনা এক ভক্তের মোটরসাইকেলে লিফট নিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার ইনস্টাগ্রামে মোটরসাইকেলে বসা ছবি শেয়ার করে ওই ব্যক্তিকে ধন্যবাদও জানিয়েছেন বিগ বি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অমিতাভকে দেখা যায় সেই মোটরসাইকেল আরোহীর বাইকের পেছনে বসে আছেন। তার পরনে ছিল কালো টি-শার্ট, নীল ট্রাউজার এবং বাদামিরঙা ব্লেজার; সেই সাথে পায়ে ছিল সাদা স্নিকার্স।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, "আমাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু... আমি তোমাকে চিনি না।। কিন্তু তুমি আমার কথায় আমাকে কাজের জায়গায় পৌঁছে দিতে রাজি হয়েছো... তীব্র জ্যাম এড়িয়ে দ্রুত সেখানে পৌঁছে দিয়েছো। সেজন্য হলুদ টি-শার্ট, শর্টস ও ক্যাপ পরা এই মানুষটাকে ধন্যবাদ।"

View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অমিতাভের এই পোস্টে তার নাতি নব্য নভেলি নন্দা হাসির এবং রেড হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। রোহিত বসু রায় কমেন্ট করেছেন- 'আপনি এই পৃথিবীর সবচেয়ে কুল মানুষ অমিতজি!'

সায়নী গুপ্ত নামের আরেকজন কমেন্ট করেছেন- "সবসময় শুনেছি যে আপনি কাজের ক্ষেত্রে ভীষণ সময়ানুবর্তী, আজ এই ছবি দেখে বুঝলাম আপনি সময়কে কতটা গুরুত্ব দেন। আমার মনে হয় অভিনেতাদের আপনার কাছ থেকে এগুলো শেখার আছে।"

এদিকে সোশ্যাল মিডিয়া ইউজারদের কেউ একজন লিখেছেন- 'আপনি অচেনা একজনের বাইকে উঠে পড়লেন হাহাহা!' আরেকজন অবশ্য তাদের হেলমেট না পরার দিকে ইঙ্গিত করেছেন।

অচেনা ভক্তের বাইকে চড়ার ছবি নিজের ব্লগেও শেয়ার করেছেন অমিতাভ। এখানে তিনি রাস্তায় তীব্র জ্যাম, গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট না পরার সমালোচনাও করেছেন।

আগামীতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে, যেখানে অভিনয় করবেন দীপিকা পাডুকোন ও প্রভাস। এছাড়াও রিভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা 'সেকশন ৮৪'তেও দেখা যাবে অমিতাভকে।

Related Topics

টপ নিউজ

অমিতাভ বচ্চন / মোটরসাইকেল / ধন্যবাদ জ্ঞাপন / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net