Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
চিত্রনায়ক ফারুক আর নেই 

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 May, 2023, 11:00 am
Last modified: 15 May, 2023, 12:21 pm

Related News

  • নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দোকান কর্মচারীর মৃত্যু
  • বেস্টসেলার থ্রিলার লেখক জেফরি আর্চার মারা গেছেন
  • হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট ১,১২৮
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু

চিত্রনায়ক ফারুক আর নেই 

পাঁচ দশকের ঢালিউড ক্যারিয়ারে দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন ফারুক। শুধু অভিনেতাই নন, ফারুক একজন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদও ছিলেন।
টিবিএস রিপোর্ট
15 May, 2023, 11:00 am
Last modified: 15 May, 2023, 12:21 pm
আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। বাংলা চলচ্চিত্রের 'মিয়াভাই' খ্যাত এই অভিনেতা সোমবার (১৫ মে) সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর গণমাধ্যমের।

আগামীকাল মঙ্গলবার (১৬ মে) তার মরদেহ দেশে আনা হবে।

২০২০ সাল থেকেই যক্ষ্মা রোগে ভুগছিলেন অভিনেতা ফারুক। দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সর্বশেষ ২০২১ সালে মার্চ মাসে নিয়মিত স্বাস্থ্য  পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি।

ফারুক অভিনীত 'গোলাপী এখন ট্রেনে' সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়।

'সারেং বৌ' ছবির একটি দৃশ্যে অভিনেতা ফারুক। ছবি: সংগৃহীত

পাঁচ দশকের ঢালিউড ক্যারিয়ারে দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন ফারুক। শুধু অভিনেতাই নন, ফারুক একজন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদও ছিলেন। ফারুক অভিনীত বেশিরভাগ সিনেমাই বেশ জনপ্রিয় ও ব্যবসাসফল ছিল। বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের সবচেয়ে খ্যাতিমান তারকাদের মধ্যে একজন ছিলেন ফারুক।

'সুজন সখী' সিনেমার একটি দৃশ্যে ফারুক। ছবি: সংগৃহীত

অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বাংলাদেশি চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেতা ফারুক। এর মধ্যে ১৯৭৫ সালে 'লাঠিয়াল' চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১৬ সালে আবারও একই শাখায় তিনি 'আজীবন সম্মাননা' পুরস্কার লাভ করেন।

'লাঠিয়াল' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন অভিনেতা ফারুক। ছবি: সংগৃহীত

অভিনেতা ফারুকের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে: আবার তোরা মানুষ হ (১৯৭৩), সুজন সখী (১৯৭৫), সারেং বৌ (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সাহেব (১৯৭৯), মিয়া ভাই (১৯৮৭), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কোটি টাকার কাবিন (২০০৬) ইত্যাদি।   

Related Topics

টপ নিউজ

ফারুক / অভিনেতা / বাংলা চলচ্চিত্র / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দোকান কর্মচারীর মৃত্যু
  • বেস্টসেলার থ্রিলার লেখক জেফরি আর্চার মারা গেছেন
  • হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট ১,১২৮
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net