Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
দেশের বক্স অফিস কাঁপাতে আসছে ‘পাঠান’, বিক্রি হয়ে যাচ্ছে অগ্রিম সব টিকিট 

বিনোদন

টিবিএস ডেস্ক
10 May, 2023, 12:05 pm
Last modified: 10 May, 2023, 12:10 pm

Related News

  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ

দেশের বক্স অফিস কাঁপাতে আসছে ‘পাঠান’, বিক্রি হয়ে যাচ্ছে অগ্রিম সব টিকিট 

গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটি রূপিরও বেশি ব্যবসা করেছে ‘পাঠান’। এবার বাংলাদেশেও ছবিটি হিট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’।
টিবিএস ডেস্ক
10 May, 2023, 12:05 pm
Last modified: 10 May, 2023, 12:10 pm
ছবি: সংগৃহীত

বহু জল্পনা-কল্পনার পর বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে ভারতের ব্লকবাস্টার সিনেমা 'পাঠান'। আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটির অগ্রিম প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশে শাহরুখকে নিয়ে উন্মাদনা ভারতের চেয়ে কম নয়। দেশজুড়ে ছড়িয়ে আছে অভিনেতার কোটি কোটি ভক্ত। এবার দেশের হলে বসেই কিং খানের সিনেমা দেখার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দর্শকের।

দেশের হলগুলোতে সবসময়ই হিন্দি সিনেমার চাহিদা ছিল। আর শাহরুখের ছবি হলে তো কথাই নেই! পাঁচ বছর পর 'পাঠান' ছবিটি দিয়ে কামব্যাক করেছেন বলিউড বাদশাহ। তাই বাংলাদেশি দর্শকদের মধ্যেও শুরু থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল।

গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটি রূপিরও বেশি ব্যবসা করেছে 'পাঠান'। এবার বাংলাদেশেও ছবিটি হিট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পাবে 'পাঠান'।

ই-টিকিটিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে কতগুলো টিকিট বিক্রি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৭ মে অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর থেকে অনেকগুলো শো-এর সব টিকিট বিক্রি হয়ে গেছে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি ভারতসহ বিশ্বের একাধিক দেশে মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। কিন্তু বাংলাদেশে এটির আগমনে দেরি হওয়ার বেশকিছু কারণ রয়েছে। নানা বিতর্ক ও বিরোধী মতের কারণে বারবার পিছিয়েছে এদেশে ছবিটি মুক্তির তারিখ।

শুরুতে জানা গিয়েছিল গতকাল (৫ মে) মুক্তি পাবে 'পাঠান'। কিন্তু সেন্সর সার্টিফিকেট হাতে আসতে দেরি হওয়ায় এবং ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমাগুলোর কথা ভেবে এক সপ্তাহ পেছানো হয়েছে সিনেমাটির মুক্তি।

সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা-জন আব্রাহাম অভিনীত 'পাঠান'।

'পাঠান' মুক্তি পাওয়ার মাধ্যমে আট বছর পর কোনো হিন্দি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। তাই ছবিটি নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্ট সকলে। বাংলাদেশে শাহরুখের সিনেমাটির আমদানি করেছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।  

Related Topics

টপ নিউজ

পাঠান / টিকিট / হিট ছবি / শাহরুখ খান / বাংলাদেশ / সিনেমা হল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net