Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
'জওয়ান' এর ফাঁস হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 April, 2023, 11:40 am
Last modified: 26 April, 2023, 11:48 am

Related News

  • হলে ফেরা...
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

'জওয়ান' এর ফাঁস হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দিল্লি হাইকোর্টের

ছবির দুটি গুরুত্বপূর্ণ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিল রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার অন্তর্বতীকালীন আদেশে হাইকোর্ট জানিয়েছে, অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে হবে ‘জওয়ান’-এর ফাঁস হওয়া দৃশ্যগুলো।
হিন্দুস্তান টাইমস
26 April, 2023, 11:40 am
Last modified: 26 April, 2023, 11:48 am
ছবি: সংগৃহীত

'পাঠান'-এর রেশ এখনও তাজা। এর মাঝেই শুরু হয়ে গিয়েছে 'জওয়ান'-এর কাউন্টটাউন। বছরের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন বাদশা, বিশ্বজুড়ে হাজার কোটি রূপি ব্যবসা করা 'পাঠান' ওটিটি প্ল্যাটফর্মেও চলছে রমরমিয়ে। তবে শীঘ্রই 'জওয়ান' সিনেমার মাধ্যমে আবারও দর্শকের সামনে ফিরতে চলেছেন শাহরুখ। কিন্তু ছবির টিজার-ট্রেইলার মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে শ্যুটিং সেটে চুরি করে তোলা বেশ কিছু ভিডিও।

'জওয়ান' ছবির ফাঁস হওয়া সেসব দৃশ্য ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় এবার বড় পদক্ষেপ নিয়েছে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শাহরুখের ছবির নির্মাতারা। মঙ্গলবার অন্তর্বতীকালীন আদেশে হাইকোর্ট জানিয়েছে, অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে হবে 'জওয়ান'-এর ফাঁস হওয়া দৃশ্যগুলো। সবধরনের ওয়েবসাইট, ডিরেক্ট টু হোম সার্ভিস, ক্যাবল টিভি প্ল্যাটফর্ম থেকেও সরাতে হবে ওই সকল ভিডিও, প্রয়োজনে ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থার পক্ষ করা আবেদনের শুনানি হয় বিচারপতি সি হরি শঙ্কর প্রসাদ এজলাসে। ছবির যেকোনো কনটেন্ট বেআইনিভাবে কোনো ওয়েবসাইটে তুলে ধরা হলে তা সঙ্গে সঙ্গে ব্লক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সি হরি শঙ্কর।

ছবির দুটি গুরুত্বপূর্ণ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিল রেড চিলিস। প্রথম ভিডিওতে শাহরুখের পানির নিচে একটি অ্যাকশন দৃশ্য উঠে এসেছিল, অন্যটিতে ছবির নায়িকা নয়নতারার সঙ্গে একটি রোম্যান্টিক নাচের দৃশ্য ধরা পড়েছিল।

দক্ষিণী পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষাতেও মুক্তি পাবে। ছবিতে ডাবল রোলে থাকছেন শাহরুখ। ব্যান্ডেজ জড়ানো দগদগে চেহারাতেই শাহরুখের ফার্স্ট লুক ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে অনুরাগীদের মনে। এই মুহূর্তে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জোরকদমে।

'জওয়ান' ছবিতে শাহরুখ-নয়নতারার পাশাপাশি থাকছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণিরা। পাশাপাশি বিশেষ চরিত্রে থাকছেন সঞ্জয় দত্ত, একটি গানে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের। ২রা জুন 'জওয়ান' মুক্তির কথা রয়েছে। 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / জওয়ান / সিনেমা / বলিউড / দিল্লি হাইকোর্ট / ফাঁস হওয়া ভিডিও / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • হলে ফেরা...
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net