Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
নতুন করে খুনের হুমকি সালমানের উদ্দেশ্যে, এবার দিন-তারিখসহ!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 April, 2023, 04:00 pm
Last modified: 11 April, 2023, 05:00 pm

Related News

  • জমি নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: ধারণা পুলিশের
  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার

নতুন করে খুনের হুমকি সালমানের উদ্দেশ্যে, এবার দিন-তারিখসহ!

নিজেকে ‘রকি ভাই’ বলে দাবি করা এক ব্যক্তি সোজা মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে ‘ভাইজান’কে মেরে ফেলার হুমকি দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস
11 April, 2023, 04:00 pm
Last modified: 11 April, 2023, 05:00 pm

নতুন করে প্রাণনাশের হুমকি দেওয়া হলো বলিউড তারকা সালমান খানকে। গত মাসে ই-মেইলের মাধ্যমে সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফে। এবার নিজেকে 'রকি ভাই' বলে দাবি করা এক ব্যক্তি সোজা মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে 'সাল্লু ভাই'কে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

তবে হুমকি ফোন আসার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ভাইজানের নিরাপত্তায় কোনোরকম কমতি রাখছে না পুলিশ।

সূত্রের খবর, যোধপুরের বাসিন্দা অভিযুক্ত সেই 'রকি ভাই'। স্বঘোষিত গো-রক্ষক সে। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৩০শে এপ্রিল সালমান খানকে খুন করা হবে, এমন হুমকি দিয়েছে সে! যদিও আদপে নাবালক এই হুমকিদাতা, তাই তার হুমকিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নয় পুলিশ, তবে তদন্তের খাতিরে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিন এএনআইকে মুম্বাই পুলিশ জানিয়েছে, 'গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০শে এপ্রিল প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।'

লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সালমানকে হত্যার ছক কষেছে, সে প্রমাণ পুলিশের হাতে এসেছে আগেই। অভিনেতার সুরক্ষা নিশ্চিত করতে তাকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। অন্যদিকে 'বজরঙ্গি ভাইজান' তারকার ব্যক্তিগত দেহরক্ষীরাও সদা তৎপর অভিনেতার সুরক্ষা নিশ্চিত করতে।

কয়েকদিন আগেই মাত্র নিজের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করেছেন দাবাং খান। নিশান প্য়াট্রোল এসইউভি, বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন অভিনেতা, সঙ্গে রাখছেন লাইসেন্সপ্রাপ্ত বন্দুক।

এদিকে বলিউড তারকার সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার ও প্রিয়জনরা। একের পর এক মৃত্যুর হুমকিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না কেউই। তবে পুলিশের উপর আস্থা রয়েছে খান পরিবারের। হুমকির কারণে সালমানের রোজনামচা থেকে শুরু করে প্রতিদিনের কর্মসূচীতে বদল আনছে পুলিশ।

লরেন্স বিষ্ণোইয়ের ডানহাত গোল্ডির সাগরেদ গতমাসে যে হুমকি ই-মেইল পাঠায়, তাতে 'মামলা শেষ করে দেওয়া'র কথা উল্লেখ রয়েছে। ওই হুমকিভরা ইমেইলে গোল্ডি জানতে চেয়েছেন যে সালমান লরেন্সের ইন্টারভিউটা দেখেছেন কিনা, যেখানে লরেন্স বিষ্ণোইকে কৃষ্ণসার হরিণকে হত্যার জন্য সালমানকে ক্ষমা চাইতে বলেছেন,নাহলে ফল ভোগ করার হুমকি দিয়েছেন। গত মাসের শেষেই ওই ই-মেইল পাঠানোর অপরাধে ধাকড়রাম বিষ্ণোইকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

১৯৯৮ সালে যোধপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমানের উপর। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান।
এর আগে বেশ কয়েকবার সালমানকে শার্প শ্যুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে সে জানিয়েছিল, 'যোধপুরেই সালমান খানকে আমরা হত্যা করব।' 

Related Topics

টপ নিউজ

সালমান খান / বলিউড / অভিনেতা / খুনের হুমকি / ফোন কল / মুম্বাই / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • জমি নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: ধারণা পুলিশের
  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net