Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’

বিনোদন

টিবিএস ডেস্ক
07 April, 2023, 12:00 pm
Last modified: 07 April, 2023, 12:09 pm

Related News

  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’
  • অস্কার-মনোনীত ছবির অভিনেতা, জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার, এখন সংসার চালান অটো চালিয়ে
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে

‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’

চলন্ত ট্রেনে শাহরুখ ও মালাইকার ঐ নাচকে বলিউডের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচনা করা হয়। গানটিতে সুর দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান।
টিবিএস ডেস্ক
07 April, 2023, 12:00 pm
Last modified: 07 April, 2023, 12:09 pm
ছবি: সংগৃহীত

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত 'দিল সে' সিনেমায় 'ছাইয়া ছাইয়া' গানে নেচে দর্শকদের নজরে আসেন মালাইকা অরোরা। চলন্ত ট্রেনে শাহরুখ ও মালাইকার ঐ নাচকে বলিউডের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচনা করা হয়। মুক্তির প্রায় ২৫ বছর পর সম্প্রতি মালাইকা জানান, গানটিতে নাচার জন্য তাকে প্রস্তাব দেওয়ার আগে তৎকালীন বেশ কয়েকজন তারকা অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত মঙ্গলবার একটি গানের প্রচারণার জন্য অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে কথা প্রসঙ্গে 'ছাইয়া ছাইয়া' গানের কথাও চলে আসে। এসময় গানটির প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের ধন্যবাদ জানিয়ে মালাইকা বলেন, "অন্যরা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি লাভবান হয়েছিলাম। আমি ভাগ্যে বিশ্বাস করি। আমার কাছে মনে হয়, গানটি আমার ভাগ্যে ছিল বলেই পেয়েছি।"

মনি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে 'ছাইয়া ছাইয়া' গানে সুর দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। আর নাচের নির্দেশনায় ছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান। আলোচনায় শাহরুখ থেকে শুরু করে গানটির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি মালাইকা।

গানটি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে যেয়ে মালাইকা বলেন, "বলিউড ইতিহাসে 'ছাইয়া ছাইয়া' গানটি বড় পর্দায় আলোড়ন সৃষ্টি করা একটি গান হিসেবে মনে করা হয়। মুক্তির ২৫ বছর পরে আজও মানুষ গানটি শুনছেন-নাচছেন। আমি নিজেও গানটির প্রতি এখনও ভালোবাসা অনুভব করি। ব্লকবাস্টার এই গানটির অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।"

এর আগে 'মুভিং উইথ মালাইকা' শো এ ফারাহ খান বলেন, "বর্তমানে মালাইকা সকলের কাছে 'ছাইয়া ছাইয়া গার্ল' হিসেবে পরিচিত। কিন্তু ওকে প্রস্তাব দেওয়ার আগে আরও প্রায় পাঁচজন অভিনেত্রীকে গানটিতে নাচার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।"

ফারাহ খান জানান, গানটির জন্য প্রথমদিকে মালাইকাকে বিবেচনায় আনা হয়নি। শিল্পা শেঠি, শিল্পা শিরোধকার এবং আরও দুই-তিন জনকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে একজন ট্রেনের ছাদে ওঠা নিয়ে ভীত ছিলেন আর অন্যজন সময় মেলাতে পারছিলেন না।

এরপর মালাইকাকে বিবেচনায় আনা সম্পর্কে ফারাহ খান বলেন, "একজন মেকআপ পারসন সর্বপ্রথম মালাইকার কথা বলেন। কেননা ও খুবই ভালো নাচতো। শুটিংয়ে মালাইকা যখন ট্রেনের ছাদে উঠলো, তখন ঠিকঠাক নাচতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। কিন্তু এরপর তো মালাইকা ইতিহাস তৈরি করল।"

অন্যদিকে 'ছাইয়া ছাইয়া' গানে চলন্ত ট্রেনে করা হুক স্টেপগুলো খুব কঠিন ছিল বলে মনে করেন বলিউড বাদশাহ শাহরুখও।

৫৭ বছর বয়সী এ অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, "অনেকেই তখন আমাকে এত ঝুঁকি নিয়ে কাজ করতে মানা করেছিল। কিন্তু তখন তরুণ ছিলাম এবং ঝুঁকি নিয়ে হলেও সব কাজ করতে চাইতাম। এখন মনে হয়, একটু সতর্ক হওয়া উচিত ছিল। তবে তরুণ বয়সে এমন ঝুঁকি নেওয়াটাও জীবনের অংশ।"

Related Topics

টপ নিউজ

ছাইয়া ছাইয়া / গান / বলিউড / মালাইকা অরোরা / শাহরুখ খান / নাচ / ধন্যবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’
  • অস্কার-মনোনীত ছবির অভিনেতা, জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার, এখন সংসার চালান অটো চালিয়ে
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net