Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
জায়ান মালিক-সেলেনার প্রেমের গুঞ্জন, নতুন খবর জানাল সূত্র!

বিনোদন

টিবিএস ডেস্ক   
29 March, 2023, 04:05 pm
Last modified: 29 March, 2023, 04:10 pm

Related News

  • অপতথ্য ও গুজব প্রতিরোধে 'বাংলাফ্যাক্ট' সক্রিয়ভাবে কাজ করছে: সংসদে তথ্যমন্ত্রী
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়

জায়ান মালিক-সেলেনার প্রেমের গুঞ্জন, নতুন খবর জানাল সূত্র!

সূত্রের ভাষ্যে, “জায়ান সেলেনাকে অনেক বছর ধরে চেনেন এবং সত্যিই তাকে পছন্দ করেন। তিনি সেলেনার সাথে দেখাসাক্ষাৎ চালিয়ে যেতে চান এবং দেখতে চান ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়।"
টিবিএস ডেস্ক   
29 March, 2023, 04:05 pm
Last modified: 29 March, 2023, 04:10 pm

দিনকয়েক আগেই নিউইয়র্কের রাস্তায় ব্রিটিশ গায়ক জায়ান মালিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজকে। এরপর থেকেই দুজনেই প্রেমের গুঞ্জন সর্বত্র।

দীর্ঘদিন একা থাকার পর অবশেষে কারও হাত ধরতে দেখা গেছে সেলেনাকে। এর আগে সেলেনা ও তার প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবারের বিচ্ছেদকে ঘিরে কম জল ঘোলা হয়নি। অন্যদিকে, জায়ান মালিকও মডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্ক থেকে বেড়িয়ে এসেছেন। তাই বর্তমানে জায়ান-সেলেনার প্রেম নিয়ে ইতিবাচক চিন্তা করছেন অনেকেই।

জানা গেছে, একসঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দুই তারকা। এবার ইউএস উইকলিকে ইন্ডাস্ট্রির ভেতরের এক সূত্র জানিয়েছেন, জায়ান মালিক আসলেই সেলেনা গোমেজের প্রতি আগ্রহী।

সূত্রের ভাষ্যে, "জায়ান সেলেনাকে অনেক বছর ধরে চেনেন এবং সত্যিই তাকে পছন্দ করেন। তিনি সবসময়ই সেলেনার প্রশংসা করতেন। তবে এখনই তারা 'খুব বেশি সিরিয়াস' না এই সম্পর্ক নিয়ে। সেলেনাও আপাতত 'মুক্ত' এবং চাইলে অন্যদের সাথেও দেখাসাক্ষাৎ করতে পারেন। তবে জায়ান সেলেনার সাথে দেখাসাক্ষাৎ চালিয়ে যেতে চান এবং দেখতে চান ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়।

বর্তমানে জায়ান মালিক ও সেলেনা, দুজনের বয়সই ৩০ বছর। গত ২৩ মার্চ তাদের নিউইয়র্কের সোহো এলাকায় অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

২০২১ সালে অক্টোবরে জিজি হাদিদের সাথে বিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে জায়ান মালিকের নাম জড়ায়নি। জায়ান-জিজির ঘরে দুই বছরের এক মেয়ে রয়েছে। তাদের মেয়ের নাম খাই।

সূত্র আরও জানায়, "গত কয়েক বছরে জায়ান নিজের দিকে মূল ফোকাস রেখেছেন এবং মনে হচ্ছে এখন তিনি নতুন সম্পর্কে যেতে তৈরি। সেলেনা ও তার সম্পর্ক নিয়ে তিনি আশাবাদী। তবে এখনই কারও ওপর কোনো চাপ নেই। সেলেনার বিশ্বাসও একই রকম।"

এদিকে মাসখানেক আগেই সেলেনা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এখনও সিঙ্গেল। তবে জিজি হাদিদের সঙ্গেও সেলেনার ভাল যোগাযোগ রয়েছে। সম্প্রতি এক সূত্র জানিয়েছে, প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্কে জড়ানো নিয়ে জিজিরও কোনো রকম আপত্তি নেই।

Related Topics

টপ নিউজ

জায়ান মালিক / সেলেনা গোমেজ / প্রেম / গুজব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • অপতথ্য ও গুজব প্রতিরোধে 'বাংলাফ্যাক্ট' সক্রিয়ভাবে কাজ করছে: সংসদে তথ্যমন্ত্রী
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net