Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
রথসচাইল্ড বিলিয়নিয়ারের সঙ্গে তিন ঘণ্টার মধ্যাহ্নভোজে অ্যাঞ্জেলিনা জোলি  

বিনোদন

টিবিএস ডেস্ক
26 March, 2023, 01:30 pm
Last modified: 26 March, 2023, 02:00 pm

Related News

  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • গাজায় সহায়তা সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার মধ্যেই রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

রথসচাইল্ড বিলিয়নিয়ারের সঙ্গে তিন ঘণ্টার মধ্যাহ্নভোজে অ্যাঞ্জেলিনা জোলি  

সম্প্রতি বিলিয়নিয়ার রথসচাইল্ড পরিবারের উত্তরাধিকারী ও উদ্যোক্তা ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন অভিনেত্রী। এসময় পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি তারা।
টিবিএস ডেস্ক
26 March, 2023, 01:30 pm
Last modified: 26 March, 2023, 02:00 pm
ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: পেজ সিক্স

প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সাম্প্রতিক জটিলতার মধ্যেই নতুন করে আলোচনায় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিলিয়নিয়ার রথসচাইল্ড পরিবারের উত্তরাধিকারী ও উদ্যোক্তা ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ম্যালিবুতে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়, খবর মার্কার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সূত্রে জানা গেছে, ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী লাঞ্চ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এসময় পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি তারা। লাঞ্চ সেরে বের হওয়ার সময় দুজনেই ক্যামেরায় ধরা পড়েছেন। কালো রঙের আকর্ষণীয় গাউন ও সুদৃশ্য সানগ্লাস পরা জোলি রেস্টুরেন্ট প্রাঙ্গণে হাঁটছিলেন রথসচাইল্ডের সঙ্গে। আর ডেভিড রথসচাইল্ডের পরনে ছিল ধূসর শার্ট, কালো লোফার এবং চটকদার স্ট্রাইপের মোজা ও চোখে চশমা। দুজনকেই হাসতে হাসতে কথা বলতে বলতে বেরিয়ে যেতে দেখা যায়।

জোলি ও রথসচাইল্ড ব্যক্তিগত সময় কাটাতে নাকি ব্যবসায়িক কোনো আলোচনার উদ্দেশ্যে রেস্টুরেন্টে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে পাপারাজ্জিদের তোলা ছবি গণমাধ্যমে প্রকাশ পেতেই ভক্তদের মনে জেগেছে প্রশ্ন। ৪৭ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি কি তবে ব্রিটিশ বিলিয়নিয়ারের সঙ্গেই নতুন প্রেমে জড়িয়েছেন? 

Angelina Jolie goes on three-hour lunch with billionaire David Mayer de Rothschild https://t.co/S6M1lZFxoa pic.twitter.com/L6CBgGkltg— Brightly (@BrightlyAgain) March 25, 2023

এখানে বলে রাখা ভালো, অ্যাঞ্জেলিনা জোলি ও ডেভিড মায়ার ডি রথসচাইল্ড দুজনেই মানবসেবামূলক কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ডেভিড একজন পরিবেশবাদী এবং হুন্দাই আইওনিক এর দূত হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ণ নিয়ে সচেতনতা তৈরিতে ইনস্টাগ্রামেও তিনি বেশ সরব।

জোলি ও ডেভিডের প্রতিনিধিরা তাদের এই সাক্ষাতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি যে তার গোটা ক্যারিয়ারেই অভিনয়ের পাশাপাশি মানবহিতৈষী কাজে যুক্ত ছিলেন তা সবারই জানা। অ্যাঞ্জেলিনা জোলি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন এবং একাধিক সংরক্ষণ উদ্যোগের সঙ্গে জড়িত।

তবে জোলি ও ডেভিডের যোগাযোগ এবারই প্রথম নয়। ২০১৯ সালেও একবার গুজব ছড়িয়েছিল যে তারা দুজন প্রেম করছেন; যদিও দুজনেই তা অস্বীকার করেছেন। এবারও নানা গুজব সত্ত্বেও তাদের একসঙ্গে মধ্যাহ্নভোজে যাওয়াটা স্রেফ বন্ধু হিসেবে দেখাসাক্ষাৎ কিংবা একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করার আলোচনা হিসেবেই দেখছেন অনেকে।  

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলিনা জোলি / রথসচাইল্ড / বিলিয়নিয়ার / প্রেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • গাজায় সহায়তা সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার মধ্যেই রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net