Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
হিচককের 'ভার্টিগো'র রিমেক: প্রধান চরিত্রে থাকতে পারেন রবার্ট ডাউনি জুনিয়র!

বিনোদন

টিবিএস ডেস্ক
24 March, 2023, 03:50 pm
Last modified: 24 March, 2023, 04:26 pm

Related News

  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • ডক্টর ডুম হয়ে অ্যাভেঞ্জার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র
  • নিজের প্রথম আমেরিকান সিনেমা টাইটানিককে নিয়ে বানাতে চেয়েছিলেন আলফ্রেড হিচকক
  • অস্কারে ‘ওপেনহাইমার’-ঝড়: ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মার্ফি, রবার্ট ডাউনি জুনিয়রের বাজিমাত
  • আয়রন ম্যান হিসেবে ডাউনি জুনিয়রের ফেরার আর কোনো সম্ভাবনা নেই: কেভিন ফাইগি

হিচককের 'ভার্টিগো'র রিমেক: প্রধান চরিত্রে থাকতে পারেন রবার্ট ডাউনি জুনিয়র!

আলফ্রেড হিচককের 'ভার্টিগো' চলচ্চিত্রে অবসরপ্রাপ্ত গোয়েন্দা জন 'স্কটি' ফার্গুসনের ভূমিকায় অভিনয় করেছিলেন হিচককের চলচ্চিত্রের পরিচিত মুখ জেমস স্টুয়ার্ট।
টিবিএস ডেস্ক
24 March, 2023, 03:50 pm
Last modified: 24 March, 2023, 04:26 pm

হলিউডের কোনো সিনেমার রিমেক যদি করতেই হয়, তাহলে সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের একজন, আলফ্রেড হিচককের কালজয়ী চলচ্চিত্রের রিমেক কেন নয়?

আলফ্রেড হিচককের ১৯৫৮ সালে চলচ্চিত্র 'ভার্টিগো'র রিমেক তৈরির কথা ভাবছে প্যারামাউন্ট স্টুডিও। আর সেখানে প্রধান চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে। স্ত্রী সুজান ডাউনি জুনিয়রকে নিয়ে এ প্রজেক্টটি প্রযোজনা করছেন অভিনেতা। তাদের প্রযোজনা প্রতিষ্ঠান টিম ডাউনি প্রোডাকশন এবং ডেভিস এন্টারটেইনমেন্টের জন ডেভিস ও জন ফক্স সম্মিলিতভাবে সিনেমাটি তৈরি করবে।

ভ্যারাইটি ম্যাগাজিন সূত্রে জানা গেছে, ছবির চিত্রনাট্য লিখবেন 'পিকি ব্লাইন্ডারস' এর স্রষ্টা স্টিভেন নাইট।

২০১৯ সালে 'অ্যাভেঞ্জারস: এন্ডগেম' মুক্তির পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালেই রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। নিজের বাবাকে নিয়ে 'এসআর.' নামের একটি প্রামাণ্যচিত্র প্রযোজনা ও এতে অভিনয়ও করেছেন ডাউনি জুনিয়র। আগামীতে তাকে দেখা যাবে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' চলচ্চিত্রে আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির বিপরীতে।

আলফ্রেড হিচককের 'ভার্টিগো' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আলফ্রেড হিচককের 'ভার্টিগো' চলচ্চিত্রে অবসরপ্রাপ্ত গোয়েন্দা জন 'স্কটি' ফার্গুসনের ভূমিকায় অভিনয় করেছিলেন হিচককের চলচ্চিত্রের পরিচিত মুখ জেমস স্টুয়ার্ট। 'ভার্টিগো' যখন প্রথম মুক্তি পায় তা খুব একটা হিট হয়নি এবং ছবিটি নিয়ে সমালোচকরা দুই ভাগে বিভক্ত হয়ে যান। কিন্তু আশির দশকের মধ্যেই ছবিটি সিনেমার ইতিহাসের অন্যতম মাস্টারপিস হিসেবে পরিচিত হয়।

১৯৮২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এর সাইট অ্যান্ড সাউন্ড পাবলিকেশনের পরিচালিত জরিপ অনুযায়ী, সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় 'ভার্টিগো' সেরা দশে জায়গা করে নেয়।

ফরাসি উপন্যাস 'দেত্রে লে মরস' বা 'দ্য লিভিং অ্যান্ড দ্য ডেড' অবলম্বনে 'ভার্টিগো' নির্মাণ করেন হিচকক। তবে উপন্যাসে যেভাবে সমাপ্তি দেখানো হয়েছে, হিচককের 'ভার্টিগো'র সমাপ্তি তার চেয়ে আলাদা।

সময়ের সাথে সাথে হিচককের বেশকিছু ছবিরই রিমেক হয়েছে। ১৯৬০ সালের বিখ্যাত চলচ্চিত্র 'সাইকো'র রিমেক করেছেন গাস ভ্যান স্যান্ট ১৯৮৮ সালে। হিচকক নিজেও তার ১৯৩৪ সালের চলচ্চিত্র 'দ্য ম্যান হু নিউ টু মাচ' এর রিমেক করেছিলেন ১৯৫৬ সালে। এছাড়াও, ভার্টিগো থেকে অনুপ্রেরণা নিয়ে ডেভিড লিঞ্চ 'মুহল্যান্ড ড্রাইভ', মেল ব্রুকস 'হাই অ্যাংজাইটি', ব্রায়ান দে পালমা 'অবসেশন' ও 'বডি ডাবল' এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। তবে কোনো আমেরিকান স্টুডিও এখন পর্যন্ত সরাসরি 'ভার্টিগো'র রিমেক নির্মাণ করেনি। 

Related Topics

টপ নিউজ

আলফ্রেড হিচকক / ভার্টিগো / রিমেক / রবার্ট ডাউনি জুনিয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • মার্ভেল–এ ফিরছে ‘আয়রনম্যান’, তবে এবার ভিলেন হিসেবে; ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে যা যা জানা গেল
  • ডক্টর ডুম হয়ে অ্যাভেঞ্জার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র
  • নিজের প্রথম আমেরিকান সিনেমা টাইটানিককে নিয়ে বানাতে চেয়েছিলেন আলফ্রেড হিচকক
  • অস্কারে ‘ওপেনহাইমার’-ঝড়: ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মার্ফি, রবার্ট ডাউনি জুনিয়রের বাজিমাত
  • আয়রন ম্যান হিসেবে ডাউনি জুনিয়রের ফেরার আর কোনো সম্ভাবনা নেই: কেভিন ফাইগি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net