Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
ছবির জন্য মুখিয়ে দর্শক, প্রকাশ্যে আসছে 'পুষ্পা: দ্য রুল' এর প্রথম ঝলক!   

বিনোদন

টিবিএস ডেস্ক
01 March, 2023, 10:40 am
Last modified: 01 March, 2023, 11:52 am

Related News

  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ভারতে সিনেমার প্রিমিয়ারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, ৮ দিন পর গ্রেপ্তার নায়ক আল্লু অর্জুন
  • দক্ষিণ ভারতে এক চলচ্চিত্র ঘিরে উন্মাদনা! ছবি দেখার সুযোগ দিতে কিছু কোম্পানির ছুটি ঘোষণা!
  • ৩২ বছর পর বড় পর্দায় একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত! 
  • 'সুরারাই পত্রু'র হিন্দি রিমেক নিয়ে আসছেন অক্ষয় কুমার

ছবির জন্য মুখিয়ে দর্শক, প্রকাশ্যে আসছে 'পুষ্পা: দ্য রুল' এর প্রথম ঝলক!   

গত বছরের শেষের দিকেই শুরু হয়েছে সিক্যুয়েলের কাজ। সূত্রের খবর, আগামী এপ্রিলে প্রকাশ্যে আসতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক।
টিবিএস ডেস্ক
01 March, 2023, 10:40 am
Last modified: 01 March, 2023, 11:52 am
'পুষ্পা: দ্য রাইজ'- এর একটি দৃশ্যে আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

২০২১ সালে করোনা মহামারি ও লকডাউনের জেরে ভারতের চলচ্চিত্র শিল্পের তখন বেশ নড়বড়ে অবস্থা। সে সময় অক্টোবরের দিকে মুক্তি পায় দক্ষিণী সিনেমা 'পুষ্পা: দ্য রাইজ'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। সমালোচকদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, বক্স অফিসে ঝড় তোলে দক্ষিণী পরিচালক সুকুমারের এই ছবি। সমগ্র ভারত তো বটেই, ভারতের বাইরেও 'পুষ্পা ঝড়' ওঠে। আল্লু অর্জুনের চরিত্রটিকে অনুকরণ করে সোশ্যাল মিডিয়ায় অনেককিছুই পোস্ট করতে দেখা যায় নেটিজেনদের।

মহামারির ধাক্কায় জর্জরিত বক্স অফিসকে কিছুটা হলেও চাঙ্গা করতে সক্ষম হয়েছিল ছবিটি। ভারতের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি রূপির বেশি ব্যবসা করেছিল এ ছবি এবং রাতারাতি অন্যতম সেনসেশনে পরিণত হয়েছিলেন আল্লু অর্জুন। 'পুষ্পা: দ্য রাইজ'- এর সাফল্যের পর ছবির সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল' তৈরি করছেন পরিচালক সুকুমার। সেই ছবি নিয়েও দর্শক ও ভক্তদের উৎসাহ তুঙ্গে। এবার সেই সিক্যুয়েলের প্রথম ঝলক প্রকাশ্যে আসার আগাম ইঙ্গিত পাওয়া গেল 

গত বছরের শেষের দিকেই শুরু হয়েছে সিক্যুয়েলের কাজ। শুটিংয়ের জন্য বিশাখাপত্তনমে দেখা গিয়েছে খোদ আল্লু অর্জুনকে। ইন্ডিয়া টুডে'র বরাত দিয়ে জি নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল মাসে প্রকাশ্যে আসতে চলেছে 'পুষ্পা: দ্য রুল' ছবির প্রথম ঝলক। ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। তারকার জন্মদিনেই ছবির প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা করেছেন ছবির নির্মাতারা।

ছবির দ্বিতীয় ভাগ আরও বড় মাপে তৈরি করতে চান নির্মাতারা। সূত্রের খবর, পুষ্পা ও ভানওয়ার সিংহের চরিত্রের দ্বন্দ্বের উপর ভিত্তি করে লেখা হয়েছে 'পুষ্পা ২' এর চিত্রনাট্য। বিশাখাপত্তনমের পর হায়দরাবাদে আপাতত শুটিং করছেন কলাকুশলীরা। ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি ফিরছেন ফাহাদ ফাসিলও। তবে রাশ্মিকা মান্দানার চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি।

অন্যদিকে খবর, 'পুষ্পা: দ্য রুল' ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যেতে পারে 'আরআরআর' অভিনেতা রাম চরণকে। যদিও তা নিয়ে এখনও কোনো ঘোষণা দেননি ছবির নির্মাতারা।

Related Topics

টপ নিউজ

আল্লু অর্জুন / পুষ্পা: দ্য রুল / পুষ্পা: দ্য রাইজ / দক্ষিণী সিনেমা / ফার্স্ট লুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ভারতে সিনেমার প্রিমিয়ারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু, ৮ দিন পর গ্রেপ্তার নায়ক আল্লু অর্জুন
  • দক্ষিণ ভারতে এক চলচ্চিত্র ঘিরে উন্মাদনা! ছবি দেখার সুযোগ দিতে কিছু কোম্পানির ছুটি ঘোষণা!
  • ৩২ বছর পর বড় পর্দায় একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত! 
  • 'সুরারাই পত্রু'র হিন্দি রিমেক নিয়ে আসছেন অক্ষয় কুমার

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net