Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
৩২ বছর পর বড় পর্দায় একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত! 

বিনোদন

ইন্ডিয়া টুডে
14 June, 2023, 11:05 am
Last modified: 14 June, 2023, 11:11 am

Related News

  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত
  • বায়োস্কোপের নেশা আমার
  • হলে ফেরা...
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর

৩২ বছর পর বড় পর্দায় একসঙ্গে অমিতাভ বচ্চন ও রজনীকান্ত! 

এটি হতে চলেছে রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তাঁর প্রতি সম্মান জানিয়েই ছবির নাম রাখা হয়েছে ‘থালাইভার ১৭০’।
ইন্ডিয়া টুডে
14 June, 2023, 11:05 am
Last modified: 14 June, 2023, 11:11 am

ছবি: ফিল্মফেয়ার

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই প্রবাদপুরুষ, অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। ৩২ বছর পর আবারও একই সিনেমায় কাজ করছেন এই দুজন।

'থালাইভার ১৭০' সিনেমায় দুই মেগাস্টার একসঙ্গে পর্দা কাঁপাবেন। দুই বিখ্যাত অভিনেতাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরাও।

এর আগে অমিতাভ-রজনীকান্তকে দেখা গিয়েছিল 'হম', 'আন্ধা কানুন' এবং 'গ্রেফতার' ছবিতে। বর্তমানে দুই তারকারই ব্যস্ততা তুঙ্গে।

সংশ্লিষ্ট সূত্র ইন্ডিয়া টুডে'কে জানিয়েছে, হাতের কাজ শেষ করেই নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন তাঁরা। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর।

সদ্য 'জেলার' ছবির কাজ শেষ করেছেন রজনীকান্ত। এখন মনোনিবেশ করেছেন 'লাল সালাম' ছবির কাজে। এরপরই দক্ষিণের তারকা কাজ শুরু করবেন অমিতাভের সঙ্গে। ছবিটি পরিচালনা করবেন 'জয় ভীম'-এর পরিচালক টি জে জ্ঞানবেল। বিভিন্ন ভাষায় ছবিটি ডাব করা হবে।

এটি হতে চলেছে রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তাঁর প্রতি সম্মান জানিয়েই ছবির নাম রাখা হয়েছে 'থালাইভার ১৭০'।

শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবিতে। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, সেকথা অবশ্য নির্দিষ্ট করে জানাননি নির্মাতারা।

'পিকু' অভিনেতা অমিতাভকে শীঘ্রই আবার দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে, 'প্রজেক্ট কে' নামের তেলুগু ছবিতে। এছাড়াও অমিতাভ কাজ করছেন ঋভু দাশগুপ্তের পরবর্তী ছবি 'সেকশন ৮৪'-এ। তারপরেই তিনি যোগ দেবেন 'থালাইভার ১৭০'-এর সেটে।

Related Topics

টপ নিউজ

রজনীকান্ত / অমিতাভ বচ্চন / সিনেমা / দক্ষিণী সিনেমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় ‘কষ্ট দিয়েছে’: রজনীকান্ত
  • বায়োস্কোপের নেশা আমার
  • হলে ফেরা...
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net