Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
মোগলরা ভারতে এসে বসতি গড়েছিল, লুট করেনি: নাসিরুদ্দিন শাহ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
25 February, 2023, 12:40 pm
Last modified: 25 February, 2023, 12:49 pm

Related News

  • ‘আর কতদিন ঘৃণা পুষে রাখা যাবে?’: মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ বাতিলের পর নাসিরুদ্দিন শাহ
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ‘মোগল-ই-আজম’ খ্যাত মুরাদ: ৫০০ ছবির অভিনেতা, তবু বৃদ্ধজীবন কেটেছে বিদ্যুৎহীন ঘরে
  • ‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি
  • একই নামের পাঁচ সিনেমা; তিনটিতে একই নায়ক; সবগুলোই সুপারহিট

মোগলরা ভারতে এসে বসতি গড়েছিল, লুট করেনি: নাসিরুদ্দিন শাহ

“মোগলরা যদি এতই বাজে কাজ করে থাকে, তাহলে তাদের তৈরি লালকেল্লা, তাজমহল ভেঙে ফেলুন,” বলেন এ অভিনেতা
হিন্দুস্তান টাইমস
25 February, 2023, 12:40 pm
Last modified: 25 February, 2023, 12:49 pm
ছবি- টেলিগ্রাফ ইন্ডিয়া

অভিনয়ের পাশাপাশি বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচিত-সমালোচিত হন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভারতীয় মুসলমানদের পক্ষে বিভিন্ন সময় কথা বলে তোপের মুখেও পড়েছেন বলিউডের কিংবদন্তি এ অভিনেতা। এবার দীর্ঘদিন ভারত শাসন করা মোগলদের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করলেন নাসিরুদ্দিন।  

আগামী ৩ মার্চ মুক্তি পেতে চলেছে নাসিরুদ্দিন অভিনীত সিরিজ 'তাজ–ডিভাইডেড বাই ব্লাড'। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তির অপেক্ষায় থাকা এ সিরিজে মোগল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ।

সিরিজ মুক্তির আগে মোগল শাসন সম্পর্কে শক্ত মন্তব্য করে রীতিমতো বোমা ফাটালেন বলিউডের এ বর্ষীয়ান অভিনেতা। কথা প্রসঙ্গে নাসিরউদ্দিন শাহ বলেন, "মোগলরা যদি এতই বাজে কাজ করে থাকে, তাহলে তাদের তৈরি লালকেল্লা, তাজমহল ভেঙে ফেলুন।"

অভিনেতার মতে, মোগলদের মহিমান্বিত করার দরকার নেই। কিন্তু তাদের অপমান করাও উচিত নয়।

সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, "সম্প্রতি ভারতের ইতিহাসকে ভুলভাবে ব্যাখা করা হচ্ছে। বহুদিন ধরেই এই প্রবণতা বেশ স্পষ্ট। ইতিহাসে মোগলদের খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে। আমার অবাক লাগে যে, মানুষ আকবর এবং হত্যাকারী নাদির শাহ অথবা তৈমুরের ফারাক বোঝে না। ওরা ভারতকে লুট করতে এসেছিল কিন্তু মোগলরা তো তা করেনি।"

তাজ- ডিভাইডেড বাই ব্লাড এর পোস্টার

দেশে ইতিহাস চেতনার অভাব বাড়ছে জানিয়ে বলিউড এ অভিনেতা বলেন, "মোগলরা ভারতে এসে সেখানে নিজেদের বসতি গড়ে তুলেছে। আর তাদের যা অবদান সেটা আপনি অস্বীকার করতে পারবেন? অতীতকে বিতর্কিত দৃষ্টিভঙ্গিতে দেখছে দেশবাসীর একটা অংশ, যা কোনোভাবেই কাম্য নয়।"

তবে নাসিরুদ্দিনের এমন বক্তব্য প্রথম নয়। এর আগেও মোগল সম্রাটদের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

প্রায় দেড় বছর আগে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, "মোগলদের নৃশংসতা নিয়ে প্রায়শয়ই চর্চা করা হয়। কিন্তু আমরা ভুলে যাই এই দেশের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। মোগলরাই ভারতের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রসিদ্ধ স্থাপত্যগুলো গড়ে তুলেছে। নাচ, গান, স্থাপত্যসহ সব ক্ষেত্রে মোগলদের অবদান রয়েছে। এটাকে তারা নিজেদের মাতৃভূমি হিসেবে গড়ে তুলেছে।"

'তাজ–ডিভাইডেড বাই ব্লাড' সিরিজটির পরিচালক রাহুল বোস। নাসিরুদ্দিন শাহ ছাড়াও সিরিজটিতে শেহজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেছেন আসিম গুলাটি। তাহা শাহ রয়েছেন শেহজাদা মুরাদের ভূমিকায়।

অন্যদিকে অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলি হিসাবে। ধর্মেন্দ্র থাকছেন সেলিম চিস্তির ভূমিকায়।

Related Topics

টপ নিউজ

নাসিরুদ্দিন শাহ / বলিউড অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • ‘আর কতদিন ঘৃণা পুষে রাখা যাবে?’: মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ বাতিলের পর নাসিরুদ্দিন শাহ
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • ‘মোগল-ই-আজম’ খ্যাত মুরাদ: ৫০০ ছবির অভিনেতা, তবু বৃদ্ধজীবন কেটেছে বিদ্যুৎহীন ঘরে
  • ‘মহাভারত’ হতে পারে আমির খানের শেষ ছবি
  • একই নামের পাঁচ সিনেমা; তিনটিতে একই নায়ক; সবগুলোই সুপারহিট

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net