Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
স্ত্রী আলিয়ার পর, বাড়ির পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে!

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
20 February, 2023, 11:10 am
Last modified: 20 February, 2023, 11:26 am

Related News

  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার

স্ত্রী আলিয়ার পর, বাড়ির পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে!

নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়ার আইনজীবী রিজওয়ানের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে অভিনেতার দুবাইয়ের বাড়ির পরিচারিকা স্বপ্না রবিন মসিহকে। ভিডিওতে ওই নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, দুবাইয়ে তিনি আটকে পড়েছেন।
হিন্দুস্তান টাইমস  
20 February, 2023, 11:10 am
Last modified: 20 February, 2023, 11:26 am
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। মুম্বাইয়ে বছরখানেক আগে যে প্রাসাদসম বাংলো তিনি বানিয়েছেন তা নিয়েই এখন সব ঝামেলা। এরই মাঝে অভিনেতার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলেছেন তাদের বাড়ির পরিচারিকা।

নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়ার আইনজীবী রিজওয়ানের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে অভিনেতার দুবাইয়ের বাড়ির পরিচারিকা স্বপ্না রবিন মসিহকে। ভিডিওতে ওই নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, দুবাইয়ে তিনি আটকে পড়েছেন।

রিজওয়ান বিবৃতিতে জানান কিভাবে 'ভুল' উপায়ে নিয়োগ হয়েছে স্বপ্নার এবং কিভাবে তাকে ভিসা ফি'র অজুহাতে বেতন দেওয়া হয়নি। তার অভিযোগ, সরকারি নথিতে স্বপ্নাকে একটি অজানা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে নিয়োগ দেখানো হয়েছে। কিন্তু তিনি আসলে নওয়াজউদ্দিনের নাবালক বাচ্চাদের যত্ন নিচ্ছিলেন যখন তাঁরা দুবাইতে পড়াশোনা করছিল। 

স্বপ্না আইনজীবী রিজওয়ানকে জানিয়েছেন যে নওয়াজউদ্দিন তাকে দুবাইয়ে 'সম্পূর্ণভাবে পরিত্যাগ' করেছেন; তার 'বেঁচে থাকার জন্য কোনও খাবার বা অর্থ না রেখে'। এই নোটের পাশাপাশি রিজওয়ান মেয়েটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ভিডিওতে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে ওই পরিচারিকা নওয়াজের কাছে আবেদন জানাচ্ছেন যাতে অবিলম্বে তার বকেয়া টাকা পরিশোধ করা হয় এবং ভারতে তার পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

The video & my statement speaks for itself. Govt authorities are requested to urgently rescue the house help of @Nawazuddin_S from Dubai where the girl is in a state of Solitary Confinement@cgidubai @UAEembassyIndia @LabourMinistry @HRDMinistry@MEAIndia @CPVIndia @OIA_MEA pic.twitter.com/EyQ8DiHPG2— Advocate Rizwan Siddiquee (@RizwanSiddiquee) February 19, 2023

২০২১ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে চলে যান। চলতি বছরের জানুয়ারিতে আলিয়া ভারতে ফিরে আসেন। এরপর থেকে অভিনেতার সঙ্গে আন্ধেরির বাড়িটি নিয়ে লড়াই চলছে তার। সেই সঙ্গে তাদের বিয়ে নিয়েও রয়েছে আইনি জটিলতা।

সম্প্রতি নওয়াজউদ্দিনের আইনজীবী দাবি করেছেন যে আলিয়া এখনও তার প্রথম স্বামী বিনয় ভার্গবের সঙ্গে বিবাহিত। নওয়াজউদ্দিন এবং আলিয়া ২০১১ সালে বিয়ে করেন। দুজনের দুই সন্তান রয়েছে - মেয়ে শোরা এবং ছেলে ইয়ানি। খবর রয়েছে, দুই সন্তানও শীঘ্রই ফিরে আসবে ভারতে।

এর আগে আলিয়া পুলিশের কাছে গিয়ে এফআইআর করেছিলেন নওয়াজের মায়ের নামে। অভিযোগ এনেছিলেন যে তাকে খেতে তো দেওয়া হচ্ছেই না, ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাড়ির বাথরুমও। এর কদিন পরেই আবার ভিডিওতে দেখা যায় আলিয়া নওয়াজকে তার নিজের বাড়িতেই ঢুকতে দিচ্ছেন না। এমনকি, অভিনেতা স্বামীর 'অসহায়' অবস্থার ভিডিও করে তা ছড়িয়েও দেন সোশ্যাল মিডিয়ায়; যাতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্বয়ং কঙ্গনা রানাওয়াত। 

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / স্ত্রী / গৃহপরিচারিকা / নির্যাতন / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net