Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত অভিনেতা ব্রুস উইলিস, জানালো পরিবার

বিনোদন

টিবিএস ডেস্ক
17 February, 2023, 01:30 pm
Last modified: 17 February, 2023, 01:51 pm

Related News

  • রাতে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন
  • দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 
  • তারুণ্য থাকে ৩০ পর্যন্ত: মস্তিষ্কের পরিবর্তনের জন্য চার গুরুত্বপূর্ণ বয়স 
  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না
  • ‘আমি কখনও অবসর শব্দটি উচ্চারণ করিনি’ – সাত বছর পর পর্দায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস

ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত অভিনেতা ব্রুস উইলিস, জানালো পরিবার

গত বছর আফেজিয়া রোগে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন 'পাল্প ফিকশন' অভিনেতা।
টিবিএস ডেস্ক
17 February, 2023, 01:30 pm
Last modified: 17 February, 2023, 01:51 pm

হলিউড অভিনেতা ব্রুস উইলিস। ছবি: সিএনএন

অভিনয় জীবন থেকে অবসর নিয়েছিলেন বছরখানেক আগেই। এবার জানা গেল, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত হলিউড অভিনেতা ব্রুস উইলিস। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অভিনেতার পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে তার এ অসুস্থতার খবর জানানো হয়েছে, খবর বিবিসির।

'পাল্প ফিকশন' অভিনেতার পরিবার জানিয়েছে, শেষ পর্যন্ত তার রোগটি স্পষ্টভাবে ধরা পড়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

গত বছর আফেজিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন ৬৭ বছর বয়সী ব্রুস উইলিস। এর ফলে তার স্পষ্টভাবে কথা বলতে সমস্যা হতো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার রোগটি আরও বিকাশ লাভ করেছে এবং সম্প্রতি তার ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ধরা পড়েছে বলে জানায় তার পরিবার।

এ অবস্থায় অভিনেতার প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানানোর জন্য তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্রুস উইলিসের পরিবার।

'পাল্প ফিকশন' চলচ্চিত্রের একটি দৃশ্যে ব্রুস উইলিস। ছবি: সংগৃহীত

অভিনেতার পরিবার থেকে আরও জানানো হয়, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ষাট বছরের কম বয়সীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। বিবৃতিতে তারা জানায়, "বর্তমানে এই রোগের কোনো প্রতিকার নেই, তবে আমরা আশা করি আগামী দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে।"

আশি ও নব্বইয়ের দশকে ডাই হার্ড, দ্য সিক্সথ সেন্স, আরমাজিডন ও পাল্প ফিকশন'র মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন ব্রুস উইলিস।

এযাবত পাঁচবার গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ব্রুস উইলিস এবং 'মুনলাইটিং' সিনেমায় অভিনয়ের জন্য একবার এই পুরস্কার জিতেছেনও। এছাড়াও, দুইবার এমি অ্যাওয়ার্ড জিতেছেন উইলিস। 

কিন্তু গত বছর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তিনি আর অভিনয় করবেন না; কারণ আফেজিয়া রোগে আক্রান্ত হওয়ায় তার জ্ঞানীয় দক্ষতা ক্রমশ হ্রাস পাচ্ছিলো।

বৃহস্পতিবার বিবৃতি প্রকাশের পাশাপাশি অভিনেতার পরিবার এও জানায় যে, তারা আশা করছে ব্রুস উইলিসের এ অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে এই রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

ব্রুস উইলিসের এ অসুস্থতার খবর শুনে তার প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানিয়েছেন অভিনেতা অ্যারন পল, মার্কিন গায়িকা ও অভিনেত্রী কুইন লতিফাহ, অভিনেত্রী সেলমা ব্লেয়ারসহ অনেকে। 

Related Topics

টপ নিউজ

ব্রুস উইলিস / হলিউড অভিনেতা / ডিমেনশিয়া / অসুস্থতা / পাল্প ফিকশন / তারকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • রাতে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন
  • দেশে প্রতি এক হাজারে ৩৩২ জন অসুস্থ: জরিপ 
  • তারুণ্য থাকে ৩০ পর্যন্ত: মস্তিষ্কের পরিবর্তনের জন্য চার গুরুত্বপূর্ণ বয়স 
  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না
  • ‘আমি কখনও অবসর শব্দটি উচ্চারণ করিনি’ – সাত বছর পর পর্দায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net