Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বাবার আপত্তিতেই প্রেমনাথ ও দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক ভাঙে মধুবালার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
14 February, 2023, 07:50 pm
Last modified: 14 February, 2023, 07:53 pm

Related News

  • পর্দায় প্রাণবন্ত, পর্দার আড়ালে নিঃসঙ্গ: প্রেম, অর্থ, উন্মাদনা ও খ্যাতির জগতে কিশোর কুমার
  • চিড়িয়াখানার বন্দিদশা থেকে মুক্তি, ১৫ বছর পর সাফারি পার্কে বোনদের দেখবে মধুবালা
  • তাকে বলা হয় ‘ভারতের ভেনাস’, ফিরিয়েছিলেন হলিউডের সিনেমা, শুটিংয়ে রক্তবমি হতো…
  • 'অল্পবয়সে মধুবালার মতো দেখতে ছিলাম' বলে ট্রলের শিকার কঙ্গনা! 
  • মধুবালার বায়োপিক নির্মাণের শুরুতেই বিপত্তি, অভিনেত্রীর বোনের বিরুদ্ধে এক কোটি রূপির মামলা!  

বাবার আপত্তিতেই প্রেমনাথ ও দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক ভাঙে মধুবালার

দিলীপ কুমারের সঙ্গে মধুবালার প্রেম, কিশোর কুমারের সঙ্গে মধুবালার বিয়ে নিয়ে বহু আলোচনাও হয়েছে। তবে অনেকেই হয়ত জানেন না, সর্বপ্রথম প্রেমনাথের প্রেমে পড়েছিলেন মধুবালা।
হিন্দুস্তান টাইমস
14 February, 2023, 07:50 pm
Last modified: 14 February, 2023, 07:53 pm
মধুবালা-প্রেমনাথ; ছবি: হিন্দুস্তান টাইমস

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। আর ঠিক একই দিনে ভারতের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জন্মদিন। এ অভিনেত্রীর রূপ বহু পুরুষ হৃদয়েই ঝড় তুলেছিল। দিলীপ কুমারের সঙ্গে মধুবালার প্রেম, কিশোর কুমারের সঙ্গে মধুবালার বিয়ে নিয়ে বহু আলোচনাও হয়েছে। তবে অনেকেই হয়ত জানেন না, সর্বপ্রথম প্রেমনাথের প্রেমে পড়েছিলেন মধুবালা। যদিও সেই প্রেম পূর্ণতা পায়নি। 

জন্মসূত্রে মধুবালার নাম মমতাজ জেহান বেগম দেহলভি। খুব অল্প বয়সেই তিনি অভিনয় জীবনে আসেন। ১৯৪২ সালে 'বসন্ত' সিনেমায় শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করেন। প্রাপ্তবয়স্ক হিসেবে তার প্রথম সিনেমা ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত 'নীলকমল'। যে সিনেমায় বেগম পারা এবং রাজ কাপুরও ছিলেন।

দিলীপ কুমারকে ভালোবাসার আগে মধুবালা প্রেমনাথের প্রেমে পড়েছিলেন। অভিনেত্রীর বোন মধুর ভূষণ এক সাক্ষাৎকারে প্রেমনাথের প্রতি মধুবালার ভালোবাসার বিষয়টি সামনে আনেন। অভিনেত্রীর বোন বলেন, "সে সময় হিন্দু-মুসলিম বিয়ে সেভাবে হত না, অনেক বাধা ছিল। বর্তমানে সময় বদলেছে। আমার বাবা প্রেমনাথের সঙ্গে দিদির সম্পর্কের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।"

প্রেমনাথের সঙ্গে সম্পর্ক থেকে মধুবালা কীভাবে বের হয়ে এসেছিলেন, সে প্রশ্নে অভিনেত্রীর বোন জানান, "সেটা ওর (মধুবালা) কাছে বিশেষ কঠিন হয়নি। কারণ এটি একটি স্বল্পস্থায়ী সম্পর্ক ছিল। দুজনেই তাদের ক্যারিয়ার নিয়ে বেশি আগ্রহী ছিলেন। এটা সেই প্রেম ছিল না, যে একটা ছেলে ও মেয়ের দেখা হল আর তারা একসঙ্গে ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখা শুরু করলেন।"

এর আগে আরেক সাক্ষাৎকারে বোন মধুর ভূষণ জানান, ধর্মের কারণেই ভেঙে যায় মধুবালা-প্রেমনাথের ৬ মাসের সম্পর্ক। পরবর্তী সময়ে দিলীপ কুমারের কাছাকাছি আসেন মধুবালা। ১৯৫১ সালে 'তারানা' সিনেমার শুটিং সেটে তারা একে অপরের প্রেমে পড়েন। ঐ সম্পর্ক প্রায় ৯ বছর স্থায়ী হয়েছিল। 

জানা যায়, দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কও ভেঙেছিল মধুবালার বাবার কারণেই। দিলীপ কুমার বলেছিলেন 'বাবা-কে ছেড়ে এলে আমি বিয়ে করতে রাজি।' তবে মধুবালা উল্টো বলেছিলেন, 'বাড়িতে এসে বাবার কাছে ক্ষমা চেয়ে নাও'। তবে তারা কেউই আর এগিয়ে যাননি। মতের অমিলের কারণে ভেঙে যায় সেই ৯ বছরের প্রেম। তারপরই কিশোর কুমারের সঙ্গে সম্পর্কে জড়ান মধুবালা।

Related Topics

টপ নিউজ

মধুবালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • পর্দায় প্রাণবন্ত, পর্দার আড়ালে নিঃসঙ্গ: প্রেম, অর্থ, উন্মাদনা ও খ্যাতির জগতে কিশোর কুমার
  • চিড়িয়াখানার বন্দিদশা থেকে মুক্তি, ১৫ বছর পর সাফারি পার্কে বোনদের দেখবে মধুবালা
  • তাকে বলা হয় ‘ভারতের ভেনাস’, ফিরিয়েছিলেন হলিউডের সিনেমা, শুটিংয়ে রক্তবমি হতো…
  • 'অল্পবয়সে মধুবালার মতো দেখতে ছিলাম' বলে ট্রলের শিকার কঙ্গনা! 
  • মধুবালার বায়োপিক নির্মাণের শুরুতেই বিপত্তি, অভিনেত্রীর বোনের বিরুদ্ধে এক কোটি রূপির মামলা!  

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net