Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
পিকের প্রতারণা উদঘাটনে গোয়েন্দা নিয়োগ করেছিলেন শাকিরা

বিনোদন

টিবিএস ডেস্ক
03 February, 2023, 04:10 pm
Last modified: 03 February, 2023, 04:14 pm

Related News

  • ‘ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার সহ আরও আত্মত্যাগ করেছি’: পিকেকে নিয়ে মুখ খুললেন শাকিরা
  • শাকিরা কি নতুন প্রেমে আগ্রহী হচ্ছেন?
  • আবারও ৭.১ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ শাকিরার বিরুদ্ধে
  • শুধু পিকের জন্য বার্সেলোনায় বিমান থামিয়েছিলাম: আদালতে শাকিরা
  • তিনি কাঁদেন না বরং সুবিধা নেন: পিকের সঙ্গে শাকিরার বিচ্ছেদের এক বছর

পিকের প্রতারণা উদঘাটনে গোয়েন্দা নিয়োগ করেছিলেন শাকিরা

গত বছরের মার্চে একটি প্রোগ্রামের শুটিং করতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিরা। তখন পিকে তাকে ফোন করে নিজে একটু একা থাকতে চান বলে জানান। হুট করে সঙ্গী পিকের এ আচরণে শাকিরার মনে তীব্র সন্দেহ জাগে। 
টিবিএস ডেস্ক
03 February, 2023, 04:10 pm
Last modified: 03 February, 2023, 04:14 pm
সূত্র: মার্কা

গতবছর তারকা জগতের বেশ কয়েকজন তারকা দম্পতির সম্পর্কের টানাপড়েন ঘিরেই হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে সব ঘটনাকে ছাড়িয়ে শাকিরা-পিকের বিচ্ছেদ যেন আজ অবধি আলোচিত। গত বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিলেও ধীরে ধীরে এ দুই তারকার সম্পর্ক নিয়ে উদঘাটিত হচ্ছে একের পর এক অবাক করার মত তথ্য। এবার শোনা যাচ্ছে যে, বিচ্ছেদের আগে সঙ্গী পিকের প্রতারণা উদঘাটনে নিজ থেকে গোয়েন্দা নিয়োগ করেছিলেন শাকিরা! 

খেলাধুলাভিত্তিক স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মার্চে একটি প্রোগ্রামের শুটিং করতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন কলম্বিয়ান এ পপ তারকা। তখন সঙ্গী পিকে শাকিরাকে ফোন করে নিজে একটু একা থাকতে চান বলে জানান। হুট করে সঙ্গী পিকের এ আচরণে শাকিরার মনে তীব্র সন্দেহ জাগে। 

তখন শাকিরা নিজ থেকেই পিকের ওপর নজর রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করেন। এরপর কয়েকদিনের প্রচেষ্টায় ঐ গোয়েন্দা তৎপরতায় পিকের সাথে ক্লারা চিয়া মার্তি নামের এক নারীর মেলামেশা নজরে আসে। একইসাথে পিকে-ক্লারার একসঙ্গে থাকা বেশ কয়েকটি ছবি শাকিরার হাতে আসে যা থেকে স্পষ্ট বোঝা যার যে, পিকে নতুন সম্পর্কে জড়িয়েছেন।

অন্য নারীর সঙ্গে পিকের এ সম্পর্কের কথা জানতে পেরে শাকিরা অবশ্য হুট করেই কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেননি। বরং তিনি স্প্যানিশ এ ফুটবলারকে মানসিক থেরাপির মাধ্যমে নতুন এ সম্পর্ক থেকে সরে আসতে বলেন। তবে শাকিরার এ কথায় কর্ণপাত করেননি পিকে। বরং বার্সেলোনায় সাবেক এ ডিফেন্ডার আলাদা বাড়িতে থাকা শুরু করেন। 

এক দশকের বেশি সময় ধরে সম্পর্কে থাকা পিকে-শাকিরা জুটির মিলান (১০) ও শাশা (৭) নামের দুই সন্তান রয়েছে। আলাদা বাড়িতে থাকাকালীন পিকেকে বেশ কয়েকবার পারিবারিক বাড়িতে ফিরে আসার জন্য বলা হলেও পিকে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। যার ফলে গতবছরের জুনে বিচ্ছেদের ঘোষণা দেন এ দম্পতি। 

চলতি বছরের ২৬ জানুয়ারি ইনস্টাগ্রামে সেই ক্লারার সাথেই ছবি পোস্ট করার মধ্য দিয়ে পরোক্ষভাবে নিজেদের প্রেমের কথা জানিয়েছেন পিকে। যদিও এর আগে একাধিক অনুষ্ঠানে পিকের সঙ্গে দেখা গিয়েছিল ২৩ বছর বয়সী এ তরুণীকে। পেশাগত জায়গা থেকে ক্লারা পরিচিত মুখ না হলেও পিকের প্রোডাকশন কোম্পানি কসমসের মাধ্যমে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের কাজ করছেন তিনি।


সূত্র: মার্কা

Related Topics

টপ নিউজ

পিকে-শাকিরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ‘ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার সহ আরও আত্মত্যাগ করেছি’: পিকেকে নিয়ে মুখ খুললেন শাকিরা
  • শাকিরা কি নতুন প্রেমে আগ্রহী হচ্ছেন?
  • আবারও ৭.১ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ শাকিরার বিরুদ্ধে
  • শুধু পিকের জন্য বার্সেলোনায় বিমান থামিয়েছিলাম: আদালতে শাকিরা
  • তিনি কাঁদেন না বরং সুবিধা নেন: পিকের সঙ্গে শাকিরার বিচ্ছেদের এক বছর

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net