Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
৫০০ রুপি নিয়ে মুম্বাই এসেছিলাম, সিনেমা প্রযোজনা করতে সম্পত্তি বন্ধক রেখেছি: কঙ্গনা

বিনোদন

টিবিএস ডেস্ক
27 January, 2023, 01:25 pm
Last modified: 27 January, 2023, 04:03 pm

Related News

  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, প্রতিবাদে রাজস্থান বিধানসভাতেই কংগ্রেস নেতাদের রাতযাপন
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
  • চড়-কাণ্ডের পর ক্রিস রককে উইল স্মিথের চড় মারার সমর্থনে কঙ্গনার পুরনো পোস্ট ভাইরাল

৫০০ রুপি নিয়ে মুম্বাই এসেছিলাম, সিনেমা প্রযোজনা করতে সম্পত্তি বন্ধক রেখেছি: কঙ্গনা

অভিনেত্রী বলেন, “আমি এই শহরে ৫০০ রুপি নিয়ে এসেছিলাম। এখন আমি যদি সম্পূর্ণ শেষ হয়ে যাই তাহলে আমি জানি আমি আবার ঘুরে দাঁড়াতে পারব। আমার মধ্যে এতটুকু সাহস আছে। আমার কাছে সম্পত্তির কোনও মূল্য নেই।”
টিবিএস ডেস্ক
27 January, 2023, 01:25 pm
Last modified: 27 January, 2023, 04:03 pm
‘ইমারজেন্সি’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা

ভারতের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতিনিয়ত বিস্ফোরক সব মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

সম্প্রতি নিজের প্রযোজিত 'ইমার্জেন্সি' সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, এ সিনেমা প্রযোজনা করতে নিজের সব সম্পত্তি বন্ধক রেখেছেন তিনি। একইসাথে ক্যারিয়ার শুরুর আগে মাত্র ৫০০ রুপি নিয়ে মুম্বাইতে আসার স্মৃতিও ব্যক্ত করেন বলিউডের 'কুইন'। খবর হিন্দুস্তান টাইমসের। 

চলতি বছরের ২১ জানুয়ারি বলিউডের বহুল প্রতীক্ষিত 'ইমারজেন্সি' সিনেমার শ্যুটিং শেষ হয়েছে। সিনেমাটি খুব শীঘ্রই হলে মুক্তি দেওয়া হবে। কঙ্গনার এই সিনেমার নিয়ে বলিউড ভক্তদের আগ্রহের শেষ নেই। কেননা সিনেমাটি প্রযোজনার সাথে সাথে কঙ্গনা নিজেই পরিচালনা করেছেন। একইসাথে এ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শ্যুটিং শেষে সিনেমার সমস্ত কলাকুশলীদের জন্য গত ২৫ জানুয়ারি একটি পার্টির আয়োজন করা হয়েছিল। কঙ্গনা জানান, সিনেমাটির সফর মোটেই মসৃণ ছিল না। এই ছবির জন্য তাকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্যুটিং করতে হয়েছে।

"আমার যা সম্পত্তি আছে সব বন্ধক রেখে দিয়েছি এই সিনেমা প্রযোজনা করার জন্য," বলেন  'গ্যাংস্টার' খ্যাত অভিনেত্রী।

সিনেমাটির জন্য নিজের সম্পত্তি বন্ধক রাখার কথা এক পাপারাজ্জিকে জানিয়েছিলেন কঙ্গনা। ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে কঙ্গনা সাংবাদিকদের বলেন, "আমি একবার যে কাজ করার কথা ভেবে নিই, সেটা করেই ছাড়ি। আমার জন্য এটা কোনও বড় কথা নয়। এক মিনিটের মধ্যে আমি যে কোনও সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। কিন্তু এই ছবির শ্যুটিংয়ের সময় ব্যাংকে যাওয়া, সম্পত্তির ভ্যালুয়েশন করা খুব চাপের হয়ে গিয়েছিল। আমাদের শ্যুটিং আটকে গিয়েছিল। কিন্তু কোনও কিছুর জন্য আমি আমার সব কিছু বাজি রাখতে পারি।"

একইসাথে 'ইমারজেন্সি' সিনেমায় প্রযোজনা করার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কঙ্গনা জানান, তিনি তার সম্পত্তি নিয়ে ভাবেন না। নিজের মতামতে সর্বদা অটল থাকা এ অভিনেত্রী বলেন, "আমি এই শহরে ৫০০ রুপি নিয়ে এসেছিলাম। এখন আমি যদি সম্পূর্ণ শেষ হয়ে যাই তাহলে আমি জানি আমি আবার ঘুরে দাঁড়াতে পারব। আমার মধ্যে এতটুকু সাহস আছে। আমার কাছে সম্পত্তির কোনও মূল্য নেই।"

১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে। সিনেমাটির পরিচালক হিসেবে কঙ্গনা আগেই জানিয়েছেন, 'ইমারজেন্সি' কোনও বায়োপিক না, বরং এটা একটা রাজনৈতিক ছবি।

'গ্যাংস্টার' সিনেমার মাধ্যমে ২০০৬ সালে কঙ্গনার বলিউডে যাত্রা শুরু হয়েছিল। এই রোমান্টিক থ্রিলার সিনেমায় পরিচালনা করেছিলেন অনুরাগ বসু। এরপর 'ফ্যাশন', রেঙ্গুন, সিমরান, তানু ওয়েডস মানু, কৃশ ৩ এর মত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। শীঘ্রই 'ইমারজেন্সি' সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন। কঙ্গনা ছাড়া সিনেমাটিতে অনুপম খেরকে দেখা যাবে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায়।
 
Related Topics

টপ নিউজ

কঙ্গনা রানাওয়াত / বায়োপিক / ইন্দিরা গান্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, প্রতিবাদে রাজস্থান বিধানসভাতেই কংগ্রেস নেতাদের রাতযাপন
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
  • চড়-কাণ্ডের পর ক্রিস রককে উইল স্মিথের চড় মারার সমর্থনে কঙ্গনার পুরনো পোস্ট ভাইরাল

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net