Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
টিভি শো হোস্ট করে বলিউড তারকাদের আয় কোটি কোটি টাকা 

বিনোদন

টিবিএস ডেস্ক
06 January, 2023, 01:45 pm
Last modified: 06 January, 2023, 01:55 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%

টিভি শো হোস্ট করে বলিউড তারকাদের আয় কোটি কোটি টাকা 

গত কয়েক বছর ধরেই 'বিগ বস' নামক টিভি শো এর উপস্থাপক সালমান খান। মিডিয়া রিপোর্ট অনুসারে, সালমান শুধু বিগ বস ১৬'র সিজনেই ৩৫০ কোটি রুপির বেশি আয় করেছেন।
টিবিএস ডেস্ক
06 January, 2023, 01:45 pm
Last modified: 06 January, 2023, 01:55 pm
(বাঁ থেকে ডানে) অমিতাভ বচ্চন, সালমান খান ও কপিল শর্মা। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের দর্শকদের মধ্যে সিনেমা কিংবা টিভি নাটকের মতই টিভি শো তুমুল জনপ্রিয়। আর তাই বর্তমানে ভারতের বিনোদন জগতে ছোট-বড় বহু টিভি শো চালু রয়েছে। কোটি কোটি দর্শকের পছন্দনীয় টিভি শো গুলো বেশিরভাগই হোস্ট করেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। আর এ টিভি শো হোস্ট করে বছরে কোটি কোটি টাকা আয় করেন নামকরা সব অভিনেতা ও অভিনেত্রী। শো-এর সিজন কিংবা এপিসোড প্রতি প্রচুর টাকা পারিশ্রমিক নেন তারা।

সালমান খান, করণ জোহর, আমিতাভ বচ্চন থেকে শুরু করে কপিল শর্মার মত তারকাদের টিভি শো হোস্টের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে। আবার অনেক বলিউড সেলিব্রিটি আছেন যারা টিভি হোস্টিং করেও কোটি টাকা আয় করেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিখ্যাত টিভি শো হোস্টের নাম ও সেসব তারকাদের পারিশ্রমিক।

বলিউড ক্যারিয়ারে আমিতাভ বচ্চন অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে বর্তমানে কিংবদন্তিদের কাতারে আছেন। তবে শুধু সিনেমার মাধ্যমেই নয়, বরং টিভি শো উপস্থাপনার মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অমিতাভ। সনি টিভির বিখ্যাত রিয়েলিটি শো 'কৌন বানেগা ক্রোড়পতি' হোস্ট করেন বিগ বি। ২০২২ সালের রিপোর্ট অনুসারে, কেবিসি নামে পরিচিতি এ টিভি শো এর ১৪ সিজনের জন্য এপিসোড প্রতি সাড়ে ৭ কোটি রূপি করে নিচ্ছেন অমিতাভ। 

শুধু অমিতাভই নয়, বরং টিভি শো উপস্থাপনার জগতে নাম লিখিয়েছেন বলিউডের 'ভাইজান' খ্যাত সালমান খান। গত কয়েক বছর ধরেই 'বিগ বস' নামক টিভি শো এর উপস্থাপক সালমান। মূলত এই বলিউড তারকার হাত ধরেই শো টি ভারতসহ বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, সালমান শুধু বিগ বস ১৬ এর সিজনেই ৩৫০ কোটি রুপির বেশি আয় করেছেন। বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী, ভারতীয় টিভি হোস্ট হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন সালমান খান।

অমিতাভ কিংবা সালমান প্রথমে সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। পরবর্তীতে এসেছেন টিভি শো এর জগতে। কিন্তু এক্ষেত্রে ভিন্ন কপিল শর্মা, কেননা তিনি নিজেকে প্রতিষ্ঠাই করেছেন টিভি শো এর মাধ্যমে। পরবর্তীতে যোগ দিয়েছেন বলিউডে। কপিল শর্মা সনি টিভির 'দ্য কপিল শর্মা শো'-এর দ্বিতীয় সিজনের জন্য এপিসোড প্রতি ৫০ লাখ রূপি করে চার্জ করেছেন।

করণ জোহরের শো 'কফি উইথ করণ' তারকামহলে বেশ জনপ্রিয়।

সিনেমা প্রযোজনা ও পরিচালনায় করণ জোহর বলিউডের আগে থেকেই জনপ্রিয় ছিলেন। কিন্তু বর্তমানে শুধু ছবি পরিচালনা নয়, বরং করণ নিজের নামে পরিচালিত শো 'কফি উইথ করণ' হোস্ট করেন যা দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়। ২০২২ সালে 'কফি উইথ করণ' শো এর মোট ২০টি পর্ব সম্প্রচারিত হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করণ জোহর এপিসোড প্রতি দেড় থেকে দুই কোটি রূপি আয় করেন।

বলিউডের একশন ও কমেডি ধর্মী সিনেমা করে জনপ্রিয়তা অর্জন করেছেন রোহিত শেঠী। তার প্রায় সকল সিনেমাই বক্স অফিসে ব্যবসাসফল। বিখ্যাত এ পরিচালক ২০২২ সালে 'খাতরো কে খিলাড়ি ১২' নামের একটি শো এর হোস্ট শুরু করেন। এ শো এ পর্ব প্রতি প্রায় ৬০ লাখ রূপি করে পারিশ্রমিক নিয়েছেন রোহিত।

রোহিত শেঠী।

একটি সিনেমা করে একজন অভিনেতা কিংবা অভিনেত্রী যে পারিশ্রমিক পান, ক্ষেত্রবিশেষে একটি টিভি শো হোস্ট করে সিজনে তার চেয়েও বহুগুণ বেশি আয় করেন। অন্যদিকে সেলিব্রেটিদের প্রতি সকল দর্শকদের নজর থাকায় ব্যবসায়িক দিক থেকে টিভি শো গুলো ধীরে ধীরে আরও জনপ্রিয় হচ্ছে। আর তাই ধারণা করা হচ্ছে যে, ভবিষ্যতে টিভি শো এর প্রতি বলিউড তারকাদের ঝোঁক আরও বাড়বে।

Related Topics

টপ নিউজ

বলিউড / তারকা / আয় / টিভি শো / হোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net