Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
জনির বিরুদ্ধে মানহানির মামলা তুলে নেবেন অ্যাম্বার, ১ মিলিয়ন ডলারে নিষ্পত্তি

বিনোদন

টিবিএস ডেস্ক
20 December, 2022, 11:20 am
Last modified: 20 December, 2022, 11:33 am

Related News

  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

জনির বিরুদ্ধে মানহানির মামলা তুলে নেবেন অ্যাম্বার, ১ মিলিয়ন ডলারে নিষ্পত্তি

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানহানির মামলায় হেরে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে যাওয়ার আর কোনো উপায় দেখছেন না অ্যাকোয়াম্যান অভিনেত্রী।
টিবিএস ডেস্ক
20 December, 2022, 11:20 am
Last modified: 20 December, 2022, 11:33 am

মানহানির মামলা নিষ্পত্তির জন্য প্রাক্তন স্বামী জনি ডেপকে ১ মিলিয়ন ডলার পরিশোধ করবেন মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ডেপের পক্ষের আইনজীবীরা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানহানির মামলায় হেরে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে যাওয়ার আর কোনো উপায় দেখছেন না অ্যাকোয়াম্যান অভিনেত্রী।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, "আমার বিরুদ্ধে প্রাক্তন স্বামীর দায়ের করা মানহানির মামলার নিষ্পত্তির বিষয়ে অনেক চিন্তা-ভাবনা করে, এবার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই বলি, আমি এই পথে আসতে চাইনি। শুধু নিজের সত্যরক্ষা করতে আইনী সাহায্য নিয়েছি। কিন্তু সেটি করতে গিয়েই আমার জীবন ধ্বংস হয়ে গেছে। সমাজমাধ্যমে আমি যে অপমানের মুখোমুখি হয়েছি, তা সামনে এগিয়ে আসা নারীদের শিকার হওয়ার যেকোনো অপমানকে ছাপিয়ে গেছে… আর এই জটিলতার মধ্যে থাকতে চাই না।"

View this post on Instagram

A post shared by Amber Heard (@amberheard)

অ্যাম্বার আরও জানান, আমেরিকার বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের আদালতে অনেক বেশি সম্মানের সঙ্গে মামলা লড়া যায়। সেখানকার বিচারপদ্ধতিও সঙ্গত, সত্যনিষ্ঠ বলে দাবি তার।

ভার্জিনিয়ার আদালতে জনি ডেপের বিরুদ্ধে মামলা লড়তে গিয়ে প্রায় সমস্ত সম্পত্তি এবং সঞ্চয় খুইয়েছেন অ্যাম্বার হার্ড। তাকে হারিয়ে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ডেপ; অথবা তার বিরুদ্ধে মামলা তুলে নিতে বলেছিলেন। কিন্তু রাজি হননি অ্যাম্বার। 

শোনা গিয়েছিল, মামলা চালিয়ে নিতে প্রাক্তন প্রেমিক ধনকুবের ইলন মাস্কের কাছেও হাত পেতেছিলেন অভিনেত্রী। ইলন রাজি না হওয়ায় স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে এতদিন মামলা টেনেছেন। কিন্তু আর সম্ভব নয় বলে জানালেন। 

শুধু আর্থিক কারণে নয়, অ্যাম্বারের বক্তব্য, "জনপ্রিয়তার ভিত্তিতে বিচার হলে আমি কোনো দিক দিয়েই দাঁড়াতে পারব না। হেনস্থা সয়ে আমি ক্লান্ত। যদি আমি বিশেষ আবেদনও জানাই, বিচারকও যদি বদলায়, তবুও আমি নতুন করে সমস্ত তথ্যপ্রমাণ সাজিয়ে আবার লড়তে পারব না। সেই মানসিকতা নেই, এসবের মধ্যে আর থাকতে চাইছি না।"

২০১৮ সালে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার হার্ড। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। সাবেক স্বামী মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। উভয় মামলার শুনানিতেই বেশ কাদা ছোড়াছুড়ি হয় প্রাক্তন এই দম্পতির মধ্যে।

জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা ডোমেস্টিক ভালোয়েন্সের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছাড়া আর কিছুই নয়। অবশেষে মামলার রায় ডেপের পক্ষেই যায়। আদালত অ্যাম্বার হার্ডকে মানহানির ক্ষতিপূরণ হিসেবে জনি ডেপকে ১৫ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেন। তবে, শেষ পর্যন্ত মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন অ্যাম্বার।

Related Topics

টপ নিউজ

জনি ডেপ-অ্যাম্বার হার্ড / মানহানি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৬
  • বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্য: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net