Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
সত্যিই কি শোয়েব মালিককে বিয়ে করছেন আয়েশা!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 December, 2022, 03:05 pm
Last modified: 04 December, 2022, 03:11 pm

Related News

  • ‘আমাকে ভালোবাসা খুঁজতে হবে': কাপিল শর্মার শো-তে সানিয়া মির্জা
  • মালিক-মিরাজে বরিশালের রোমাঞ্চকর জয়, থামলো খুলনার জয়রথ
  • ‘খেলবেন না’ ঘোষণা দিয়ে মালিককে ফিরিয়ে আনছে বরিশাল
  • 'মন যা চায়, তা-ই করা উচিত': নীরবতা ভাঙলেন শোয়েব
  • বিপিএলের তিন 'নো বল' নিয়ে মুখ খুললেন মালিক

সত্যিই কি শোয়েব মালিককে বিয়ে করছেন আয়েশা!

সানিয়া ও শোয়েবের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শোয়েব-সানিয়া দম্পতির ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে। তাদের মধ্যে কিছু আইনি জটিলতা মেটানোর পর সানিয়া-শোয়েব আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন।
হিন্দুস্তান টাইমস
04 December, 2022, 03:05 pm
Last modified: 04 December, 2022, 03:11 pm
ছবি-সংগৃহীত

চলতি বছরের নভেম্বর থেকে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে এ গুঞ্জনের পাশাপাশি আরেকটি গুঞ্জন রয়েছে যে, পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরের সাথে প্রেম করছেন শোয়েব। গুঞ্জন মতে, খুব শীঘ্রই আয়েশা ও মালিক বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন।

এতদিন এসব বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও এবার মুখ খুলেছেন অভিনেত্রী। ইন্সটাগ্রামের কমেন্ট সেকশনে এক ভক্ত আয়েশাকে জিজ্ঞেস করেন যে, শোয়েব মালিককে তিনি আসলেও বিয়ে করতে যাচ্ছেন নাকি। জবাবে আয়েশা এককথায় এ গুঞ্জনকে উড়িয়ে দেন।

আয়েশার মুখেই শুনুন, "না। একদমই না। শোয়েব মালিক বিবাহিত এবং তিনি তার স্ত্রীকে নিয়ে খুশি আছেন। আমি জুটি হিসেবে শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে অনেক সম্মান করি।"

যদিও শোয়েব মালিক ও সানিয়া মির্জা তাদের সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আগে পাকিস্তানের একটি সাময়িকীর জন্য করা যৌথ ফটোশুটের জন্য তোলা শোয়েব মালিক ও আয়েশা ওমরের কিছু ছবি প্রকাশের পর শোয়েব-সানিয়া দম্পতির বিচ্ছেদের গুঞ্জনটা আরও জোরালোভাবে উঠে আসে। ইন্সটাগ্রাম কমেন্টের উত্তরে আয়েশা আরও বলেন, "শোয়েব এবং আমি খুব ভালো বন্ধু এবং আমরা একে অপরের প্রতি যত্নশীল। আমরা পরস্পরকে খুবই সম্মান করি। পৃথিবীতে এ ধরনের সম্পর্কও থাকে।"

কিন্তু সানিয়া ও শোয়েবের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শোয়েব-সানিয়া দম্পতির ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে। তাদের মধ্যে কিছু আইনি জটিলতা মেটানোর পর সানিয়া-শোয়েব আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিতে পারেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক চুক্তি থাকার কারণে এখনই বিচ্ছেদের বিষয়ে মুখ খুলছেন না তারা।

সম্প্রতি সানিয়ার শেয়ার করা একটি পোস্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সানিয়া তার ছেলের সাথে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, "মুহূর্তগুলো আমাকে সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্য দিয়ে কাটাতে হয়েছে।" এছাড়াও কিছুদিন আগে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া বলেন "ভাঙা হৃদয় আসলে কোথায় যায়?"

অন্যদিকে শোয়েব-সানিয়া জুটির বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শোয়েব তার নিজ ফেসবুকে সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সানিয়ার জন্মদিনে শোয়েব দুইজনের কাপল ছবি আপলোড করে ক্যাপশনে সানিয়ার সুখী ও আনন্দময় জীবনের প্রত্যাশা করেন। এছাড়াও এতসব গুঞ্জনের মাঝেই পাকিস্তানের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স সানিয়া মির্জা ও শোয়েব মালিককে নিয়ে 'দি মির্জা মালিক' নামের নতুন একটি শো করার ঘোষণা দিয়েছে।

২০১০ সালে কোটি কোটি ভক্তকে চমকে দিয়ে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করেন। আর ১৯৮১ সালে লাহোরে জন্মগ্রহণ করা আয়েশা ওমর পাকিস্তানের টেলিভিশন জগতের অন্যতম শীর্ষ তারকা। পাকিস্তানের পারিবারিক ঘরানার জনপ্রিয় সিরিজ 'বুলবুলি'তে অভিনয়ের মধ্য দিয়ে আয়েশা আলোচনায় আসেন। তবে আয়েশার সব কাজ ছাপিয়ে শোয়েব মালিকের সাথে সম্পর্কের গুঞ্জনের কারণেই তিনি এখন আলোচিত হচ্ছেন। 
 

 

Related Topics

খেলা / টপ নিউজ

শোয়েব মালিক / সানিয়া মির্জা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ‘আমাকে ভালোবাসা খুঁজতে হবে': কাপিল শর্মার শো-তে সানিয়া মির্জা
  • মালিক-মিরাজে বরিশালের রোমাঞ্চকর জয়, থামলো খুলনার জয়রথ
  • ‘খেলবেন না’ ঘোষণা দিয়ে মালিককে ফিরিয়ে আনছে বরিশাল
  • 'মন যা চায়, তা-ই করা উচিত': নীরবতা ভাঙলেন শোয়েব
  • বিপিএলের তিন 'নো বল' নিয়ে মুখ খুললেন মালিক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net