Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
কাতার বিশ্বকাপে পারফর্ম করতে যাওয়ায় ভক্তদের তোপের মুখে বিটিএসের জাংকুক! 

বিনোদন

টিবিএস ডেস্ক
16 November, 2022, 02:50 pm
Last modified: 16 November, 2022, 03:29 pm

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই
  • ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির

কাতার বিশ্বকাপে পারফর্ম করতে যাওয়ায় ভক্তদের তোপের মুখে বিটিএসের জাংকুক! 

বিভিন্ন মানবাধিকার ইস্যুতে কাতারের দুর্বল অবস্থান ও এলজিবিটি কমিউনিটির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে অভিযোগ জানিয়ে অনেক শিল্পীই কাতার বিশ্বকাপে পারফর্ম করতে রাজি হননি। জাংকুক সেই একই পথ অনুসরণ না করায় সমালোচনার শিকার হচ্ছেন।
টিবিএস ডেস্ক
16 November, 2022, 02:50 pm
Last modified: 16 November, 2022, 03:29 pm

কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজন করা নিয়ে শুরু থেকে চলছে বিতর্ক। বিভিন্ন মানবাধিকার ইস্যুতে কাতারের দুর্বল অবস্থানের কারণেই এসব বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময়ে প্রশ্ন তোলা হচ্ছে বিশ্বকাপের আয়োজকদের দিকে। ফলে, কাতার বিশ্বকাপে যেসব শিল্পীদের পারফর্ম করার কথা ছিল, তারা একে একে সরে আসছেন সেখান থেকে।

বিশ্বখ্যাত গায়িকা ডুয়া লিপা সর্বপ্রথম জানান যে তিনি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কারণ কাতার বিভিন্ন সম্প্রদায়কে শ্রদ্ধা করে না এবং তাদের মানবাধিকার বজায় রাখার জন্যও কাজ করছে না। নিজের এই অনুভূতির কথা জানিয়ে ডুয়া লিপা বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্ম করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে।

কাতার যখন বিশ্বকাপের আয়োজক হিসেবে সবুজ সংকেত পেয়ে যায়, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে অংশগ্রহণকারীদের ধর্ম-মত-জাতি নির্বিশেষে সবার অধিকার রক্ষায় কাজ করবে তারা। কিন্তু বাস্তবে এর কিছুটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন বলে অভিযোগ তুলে নিজেদের সরিয়ে নিচ্ছেন শিল্পীরা।

বিশ্বকাপের আর মাত্র চার দিন বাকি, এরই মধ্যে কাতার বেশকিছু বিধিনিষেধ জারি করেছে, যার মধ্যে সমকামীদের নেতিবাচকভাবে দেখার বিষয়টিও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও, অনেক শিল্পীই বিশ্বকাপের উদ্বোধনী দিনে পারফর্ম করার জন্য দেশটিতে উড়ে গিয়েছেন। এদের মধ্যে একজন হলেন কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য জাংকুক। 

দুনিয়াজুড়ে বিটিএসের অগণিত ভক্ত থাকলেও, এরকম একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছে জাংকুককে। ডুয়া লিপার মতো একই পথ অনুসরণ না করে বরং বিশ্বকাপে পারফর্ম করতে চলে যাওয়ায় অনেক ভক্তই এখন জনপ্রিয় এই বিটিএস তারকাকে বর্জন করতে চাইছেন!

সূত্র: মিউজিক মানডিয়াল

Related Topics

টপ নিউজ

বিটিএস / জাংকুক / কাতার বিশ্বকাপ / পারফর্ম করা / ভক্ত / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, তদন্তে পিবিআই
  • ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net