Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
প্রকাশ্যে কোহলির হোটেল কক্ষের ভিডিও, ক্ষিপ্ত 'বিরুষ্কা'

বিনোদন

টিবিএস ডেস্ক
31 October, 2022, 03:25 pm
Last modified: 01 November, 2022, 04:38 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

প্রকাশ্যে কোহলির হোটেল কক্ষের ভিডিও, ক্ষিপ্ত 'বিরুষ্কা'

বিরাট কোহলি লিখেছেন, ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এই ধরনের গোপনীয়তা লঙ্ঘনের বিরোধী। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’
টিবিএস ডেস্ক
31 October, 2022, 03:25 pm
Last modified: 01 November, 2022, 04:38 pm

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। এদিকে বিরাট কোহলির হোটেল রুমের একটি ভিডিও হঠাৎ করেই প্রকাশ্যে এসে পড়েছে।

ভাবা হচ্ছে, কোহলির হোটেল রুমের এই ভিডিওটি নিয়েছেন এক ভক্ত। তিনি নিঃসন্দেহে ভারতীয় টিম যে হোটেলে রয়েছে, তার সঙ্গে সরাসরি যুক্ত। তা না হলে কোহলির রুমের ভিডিও পাওয়া সহজ বিষয় ছিল না। আর এই কাণ্ডে বিরাট কোহলি এবং তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা উভয়ে ক্ষোভে ফেটে পড়েছেন।

বিরাট ভিডিওটি নিজেই শেয়ার করে লিখেছেন, 'আমি বুঝতে পারছি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকে এবং আমি সব সময়ে এটির প্রশংসা করে থাকি। কিন্তু এখানে এই ভিডিওটি বিপজ্জনক। এটা আমার গোপনীয় ভঙ্গ করেছে। আমি এতে অস্বস্তি বোধ করেছি এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।'

বিরাট কোহলি আরও লিখেছেন, 'আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এই ধরনের গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।'

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ তার স্ত্রী আনুশকা শর্মাও। কোহলি ঘরে না থাকার সময় তার ঘরে ঢুকে ভিডিও তোলার ঘটনা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। এভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে আনা অপরাধ বলে মনে করছেন তিনি।

তিনি লিখেছেন, ''অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকে ভাবেন, খ্যাতনামীদের তো এগুলো সহ্য করতেই হবে। কিন্তু সবার একটু সংযম দেখানো উচিত। যদি এটা আপনার শোয়ার ঘরে হতো তাহলে কী হতো?''

এর আগেও একবার স্টেডিয়ামে উপস্থিত আনুশকা শর্মার সঙ্গে ভামিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময়েও কোহলি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কোহলির আগেও অনেক খেলোয়াড় এবং তারকা নিজেদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার জন্য মিডিয়ার কাছে আবেদন করেছেন।

কোহলির সঙ্গে যা হয়েছে তাতে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ''এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।'' তাছাড়া বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিনীতি চোপড়ার মতো বলিউড অভিনেতা-অভিনেত্রীরা এই ঘটনার নিন্দা করেছেন। 

এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হোটেল নিয়ে আগেও অভিযোগ উঠেছে। আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে তুলনায় বেশি বিলাসবহুল হোটেলে রাখা হচ্ছে বলে অভিযোগ। ভারতীয় ক্রিকেটারদের দেওয়া খাবার নিয়েও কাঠগড়ায় আয়োজকরা। দ্বিতীয় ম্যাচের আগে সিডনিতে কোহলি, রোহিতদের ঠান্ডা খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে এবার বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও নিয়ে হাওয়া গরম হলো বিশ্বকাপের।

এখন পর্যন্ত ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ২টি জিতেছে। রবিবার তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হেরে যায়। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ২ নম্বরে রয়েছে ভারত।

সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা 

Related Topics

খেলা / টপ নিউজ

আনুশকা শর্মা / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net