Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
তিনি ছবি তুলতেন মনরো, টেলর, সোফিয়া লরেনদের

বিনোদন

টিবিএস ডেস্ক  
11 October, 2022, 12:20 pm
Last modified: 11 October, 2022, 12:34 pm

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • ইসরায়েল এবং গাজার আলোকচিত্রীরা তাদের যে ছবির কথা ভুলতে পারছেন না
  • মেরিলিন মনরোর বাড়ি কেনা ধনকুবের দম্পতি এবার লস অ্যাঞ্জেলেস শহরের বিরুদ্ধে মামলা করলেন!
  • মেরিলিন মনরোর পাশে সমাধিস্থ হওয়ার খরচ কত?
  • পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার

তিনি ছবি তুলতেন মনরো, টেলর, সোফিয়া লরেনদের

১৯৬১ সালে লুক ম্যাগাজিনে কাজ শুরু করার এক বছর পর কার্কল্যান্ড আকস্মিকভাবেই জীবনে প্রথম কোনো বড় তারকার ছবি তোলার সুযোগ পান। রিপোর্টার জ্যাক হ্যামিলটনের সঙ্গে লাস ভেগাসে যান এলিজাবেথ টেলরের ইন্টারভিউ নিতে। কিন্তু দেখা করার পর এলিজাবেথ জানান তিনি শুধু সাক্ষাৎকার দিবেন। কোনো ছবি তুলবেন না।
টিবিএস ডেস্ক  
11 October, 2022, 12:20 pm
Last modified: 11 October, 2022, 12:34 pm
১৯৬১ সালে মনরোর ফটোশুট করছেন ডগলাস কার্কল্যান্ড

৮৮ বছর বয়সে মারা গেছেন হলিউডের সেলিব্রিটি ফটোজার্নালিস্ট ডগলাস কার্কল্যান্ড। দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে কার্কল্যান্ড মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, সোফিয়া লরেনসহ বিখ্যাত তারকাদের দুর্দান্ত সব পোর্ট্রেট উপহার দিয়েছেন ভক্তদের। কাজ করেছেন কোকো শ্যানেলের মতো নামী ডিজাইনারদের সঙ্গেও। গত ২ অক্টোবর লস অ্যাঞ্জেলসে হলিউড হিলসের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্যারিয়ারের শুরুর দিকে লুক ও লাইফ ম্যাগাজিনের মতো পত্রিকায় ফটোগ্রাফার হিসেবে কাজ করলেও এরপর কার্কল্যান্ড নিজেকে ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিভিন্ন ম্যাগাজিন ছাড়াও, হলিউড স্টুডিও ও অ্যাডভার্টাইজিং এজেন্সির হয়ে কাজ করেছেন কার্কল্যান্ড। তারকাদের বাসাবাড়ি কিংবা মুভি সেটেও সবসময় আমন্ত্রিত থাকতেন তিনি।

১৯৭১ সালে কার্কল্যান্ডের ক্যামেরায় অ্যান মার্গরেট

১৯৬১ সালে লুক ম্যাগাজিনে কাজ শুরু করার এক বছর পর কার্কল্যান্ড আকস্মিকভাবেই জীবনে প্রথম কোনো বড় তারকার ছবি তোলার সুযোগ পান। রিপোর্টার জ্যাক হ্যামিলটনের সঙ্গে লাস ভেগাসে যান এলিজাবেথ টেলরের ইন্টারভিউ নিতে। কিন্তু দেখা করার পর এলিজাবেথ জানান তিনি শুধু সাক্ষাৎকার দিবেন। কোনো ছবি তুলবেন না।

২০২১ সালে ভিনটেজ নিউজ ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে কার্কল্যান্ড সেসব ঘটনার স্মৃতিচারণ করে বলেন, সাক্ষাৎকার শেষে ছবির জন্য রাজি করাতে তিনি এলিজাবেথের হাত ধরে বলেন, 'আমি এই ম্যাগাজিনে নতুন। আপনি যদি ছবি তুলতে দেন তাহলে সেটা আমার জন্য কত বড় ব্যাপার হবে বুঝতে পারছেন?'

'আমি তাঁর হাত ছাড়িনি। জাঙ্গল গারডেনিয়ার পারফিউম ব্যবহার করেছিলেন এলিজাবেথ। আমি সেটার ঘ্রাণ পাচ্ছিলাম। কিছুক্ষণ ভেবে এলিজাবেথ বললেন ঠিক আছে আগামীকাল রাত ৮টায় আসুন'।

হলুদ জ্যাকেট আর ডায়মন্ড এয়ারিং পরা এলিজাবেথ টেইলরের ছবিটিই কাকল্যান্ডের ক্যারিয়ারের মোড় বদলে দেয়

এরপরের ঘটনা দারুণ। হলুদ জ্যাকেট আর ডায়মন্ড এয়ারিং পরা এলিজাবেথ টেইলরের সেই ছবি লুক ম্যাগাজিনের '৬১ সালের ১৫ আগস্টের সংখ্যায় প্রচ্ছদ হিসেবে ছাপা হয়।

এরপর কার্কল্যান্ডকে পিছে ফিরে তাকাতে হয়নি। সেবছরের শেষ দিকে লস অ্যাঞ্জেলসে মেরিলিন মনরোর ছবি তুলতে পাঠানো হয় তাকে। মনরোর বাড়িতে সাক্ষাৎ করেন তারা। মনরো জানান এই শুটের জন্য তার প্রয়োজন হবে একটা সাদা সিল্ক চাদর, ফ্র্যাঙ্ক সিনাট্রা রেকর্ডস আর ডম পেরিনিয়ন শ্যাম্পেন।

উঁচু ব্যালকনিতে চড়ে মনরোর ছবি তুলছেন কার্কল্যান্ড

চারদিন পর এক স্টুডিওতে ফটোশুটের আয়োজন করা হয়। রোব ছেড়ে মনরো বিছানায় নিজেকে সাদা সিল্ক চাদরে আবৃত করে নেন। মনরোর কোনো দিকনির্দেশনার প্রয়োজন পড়েনি। নিজে থেকেই একে একে সব পোজ দিচ্ছিলেন তিনি। কখনো বালিশ জড়িয়ে, কখনো চাদরে মুখ লুকিয়ে আবার কখনো ক্যামেরার দিকে পিঠ ফিরিয়ে দারুণ সব পোজ দেন তিনি।

কার্কল্যান্ডকেও ছবি তোলার জন্য বেশ কায়দা করতে হয়। কখনো সামনা-সামনি, কখনো উঁচু ব্যালকনিতে চড়ে সেসব ছবি তুলেন তিনি।

কার্কল্যান্ডের ক্যামেরায় সোফিয়া লরেন

'আমি কারিগরি সব দিক ঠিক রেখেছিলাম। কিন্তু আসলে এই ছবিগুলো সৃষ্টি করেছিলেন মেরিলিন মনরো নিজেই,' ২০১২ সালে সিবিএস দিস মর্নিং-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি।

লুক এবং লাইফ ম্যাগাজিনের অন-সেট ফটোগ্রাফার হিসেবে কার্কল্যান্ড ১০০টিরও বেশি মুভি নির্মাণের সময় ছবি তুলেন। এসব ছবির মধ্যে রয়েছে "বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডান্স কিড," "২০০১: আ স্পেস ওডিসি," "ফিডলার অন দ্য রুফ," "সোফিস চয়েস," "রেইন ম্যান" এবং ২০০১ সালে বের হওয়া "মোলান রুশ!"

২০০৯ সালে লস অ্যাঞ্জেলসে নিজের তোলা ছবির প্রদর্শনীতে ডগলাস কার্কল্যান্ড

১৯৬২ সালের আগস্টে প্যারিসে লুক ম্যাগাজিনের জন্য কোকো শ্যানেলের সঙ্গে তিন সপ্তাহ কাটান কার্কল্যান্ড। প্রথমদিকে কোকো নিজের ছবি তুলতে দিতে চাননি। শুধু তার ডিজাইন করা পোশাকগুলোর ছবি তোলার অনুমতি দিয়েছিলেন। কিন্তু পরে সেসব ছবি দেখার পর তার মত বদলে।

কাজের সময় তাকে পর্যবেক্ষণ করার অনুমতি দিলেন কোকো। সবসময় একটা টুপি পরে কাজ করতেন কোকো শ্যানেল। তাকে ঘিরে থাকতেন বাকি সব কর্মীরা। সে অবস্থাতেই তার ছবি নিলেন কার্কল্যান্ড।

সবসময় টুপি পরে কাজ করতেন কোকো শ্যানেল। তাকে ঘিরে থাকতেন বাকি সব কর্মীরা

শেষ দিন কোকো নিজেই তাকে ভার্সাই প্রাসাদে নিয়ে যান। সেখানেই প্রাসাদের বাগানে একা হাঁটতে থাকা কোকোর শেষ ছবিটি তোলা হয়।

ফিল্ম সেটে ফটোগ্রাফির জন্য ২০১১ সালে আমেরিকান সোসাইটি অফ সিনেমাটোগ্রাফারস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কার্কল্যান্ড।

ফটোগ্রাফার হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তাঁর লেখা বইগুলোর মধ্যে রয়েছে 'লাইট ইয়ারস: থ্রি ডিকেডস ফটোগ্রাফি এমং দ্য স্টারস' (১৯৮৯), 'আইকনস' (১৯৯৩), 'লিজেন্ডস' (১৯৯৯) এবং সর্বশেষ ২০১২ সালে প্রকাশিত 'উইত মেরিলিন: এন ইভিনিং ১৯৬১'।


  • সূত্র: নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

ডগলাস কার্কল্যান্ড / ফটোগ্রাফার / মেরিলিন মনরো / এলিজাবেথ টেলর / সোফিয়া লরেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • ইসরায়েল এবং গাজার আলোকচিত্রীরা তাদের যে ছবির কথা ভুলতে পারছেন না
  • মেরিলিন মনরোর বাড়ি কেনা ধনকুবের দম্পতি এবার লস অ্যাঞ্জেলেস শহরের বিরুদ্ধে মামলা করলেন!
  • মেরিলিন মনরোর পাশে সমাধিস্থ হওয়ার খরচ কত?
  • পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net