Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার

বিনোদন

টিবিএস ডেস্ক
26 September, 2023, 11:25 am
Last modified: 26 September, 2023, 12:51 pm

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • অস্কারে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়ল ‘সিনার্স’; সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি, বি জর্ডান

পড়ে যাওয়ার পর সোফিয়া লরেনের অস্ত্রোপচার

হাসপাতালে ৮৯ বছর বয়সী অস্কারজয়ী এই অভিনেত্রীর পাশে রয়েছেন তার দুই ছেলে কার্লো এবং এডোয়ার্দো পন্টি।
টিবিএস ডেস্ক
26 September, 2023, 11:25 am
Last modified: 26 September, 2023, 12:51 pm
ছবি: গেটি ইমেজেস

অস্কারজয়ী ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন গত রোববার বাথরুমে পড়ে যেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটলে হাসপাতালে ভর্তি হয়ে জরুরী ভিত্তিতে অস্ত্রোপাচার করাতে হয় ৮৯ বছর বয়সী এই তারকার।

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, বিশ শতকের সিনেমা ডিভা লরেনের শারীরিক অবস্থা সম্পর্কে এজেন্ট আন্দ্রেয়া জিউস্টি বলেন, "লরেনের হিপ ও উরুর বেশ কয়েকটি হাড়ে চিড় ধরেছে।"

আন্দ্রেয়া জিউস্টি অবশ্য বলেন, "খুব ভালোভাবে সার্জারি সম্পন্ন হয়েছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে।"

হাসপাতালে লরেনের পাশে রয়েছেন তার দুই ছেলে কার্লো এবং এডোয়ার্দো পন্টি। তার এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "সার্জারি বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন তার বিশ্রামের দরকার। সবকিছু ঠিক হয়ে যাবে।"

অন্যদিকে ইতালিয়ান পাবলিক ব্রডকাস্টার আরএআই এর রিপোর্টে বলা হয়, "আজ (মঙ্গলবার) এই অভিনেত্রীর নিজের সোফিয়া লরেন রেস্টুরেন্ট চেইনের নিউ বারি ব্রাঞ্চ উদ্বোধনের কথা ছিল। মিলান, ফ্লোরেন্স ও রোমের পর এটি ইতালিতে রেস্টুরেন্ট চেইটির চতুর্থ ব্রাঞ্চ।"

লরেনের জন্ম হয়েছিল নাপোলিতে; এক দরিদ্র পরিবারে। কিন্ত তিনি নিজের চেষ্টা ও দক্ষতা দিয়ে হলিউডের অন্যতম তারকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৫০ সালে মুক্তি পায় সোফিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র 'আই অ্যাম ক্যাপাটাজ'। পরবর্তী সময়ে 'সানফ্লাওয়ার', 'হাউসবোট', 'ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো', 'ম্যারেজ ইতালিয়ান স্টাইল', 'এল সিআইডি', 'দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার', 'ম্যান অব লা মাঞ্চা', 'দ্য কাসান্ড্রা ক্রসিং', 'এ স্পেশাল ডে'সহ অসংখ্য ছবি উপহার দিয়েছেন গুণী এ অভিনেত্রী।

১৯৬২ সালে ভিত্তোরিও ডি সিকার নির্মিত নব্য বাস্তববাদী ক্লাসিক সিনেমা 'টু উইমেন' এ অনবদ্য অভিনয়ের জন্য লরেন অস্কার লাভ করেন। মূলত যুদ্ধকালীন সময়ে ধর্ষণের স্বীকার এক মায়ের গল্পে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তিনিই প্রথম অভিনেত্রী যিনি ইংরেজি ভাষা ব্যতীত অন্য ভাষায় অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার লাভ করেন।

পরবর্তীতে ডি সিকা পরিচালিত 'ম্যারেজ ইটালিয়ান স্টাইল' ছবিতে অভিনয়ের জন্যও অস্কার মনোনয়ন পেয়েছিলেন লরেন। একইসাথে তিনি ১৯৯০ সালে ক্যারিয়ার সাকসেস হিসেবে অস্কার থেকে সম্মানজনক পুরস্কার লাভ করেন।

১৯৮০ সালে সোফিয়া লরেনের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল 'সোফিয়া লরেন: হার ওন স্টোরি' সিনেমা। সিনেমাটি সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছিল।

২০০৭ সালে তিনি স্বামী কার্লো পন্টিকে হারান। এরপর থেকে তিনি থাকছেন তার দুই ছেলে কার্লো পন্টি জুনিয়র ও এডওয়ার্ড পন্টির সঙ্গেই।

ক্যারিয়ারে মার্লন ব্র্যান্ডো, ফ্রাঙ্ক সিনাত্রা এবং ক্যারি গ্রান্টের মতো তারকার সাথে একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লরেনের। এছাড়া ইতালির তারকা অভিনেতা মার্সেলো মাস্ত্রোইয়ান্নির সঙ্গে স্মরণীয় ও সফল কয়েকটি সিনেমায়ও দেখা গেছে সোফিয়া লরেনকে। 

২০২১ সালে ছেলে এডোয়ার্দোর নির্মিত সিনেমা 'দ্য লাইফ এহেইড' এ অভিনয় করেন লরেন। সেখানে তিনি হলোকাস্টে বেঁচে যাওয়া এক নারীর চরিত্র বেশ প্রশংসনীয়ভাবে ফুটিয়ে তুলেছেন। 

Related Topics

টপ নিউজ

সোফিয়া লরেন / অস্ত্রোপচার / অস্কার / হলিউড অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • অস্কারে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড গড়ল ‘সিনার্স’; সেরা অভিনেতার লড়াইয়ে ডিক্যাপ্রিও, টিমোথি, বি জর্ডান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net