Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
লোকাল ইজ দ্য নিউ গ্লোবাল: ওপার বাংলার ওটিটি দাপাচ্ছে এ দেশীয় কনটেন্ট

বিনোদন

টিবিএস ডেস্ক
27 September, 2022, 12:05 pm
Last modified: 27 September, 2022, 12:14 pm

Related News

  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

লোকাল ইজ দ্য নিউ গ্লোবাল: ওপার বাংলার ওটিটি দাপাচ্ছে এ দেশীয় কনটেন্ট

আন্তর্জাতিক সিরিজের সঙ্গে অভ্যস্ত 'গ্লোবাল' বাঙালির একাংশের দাবি, 'কারাগার'-এর মতো কনটেন্ট তারা আগে দেখেননি বাংলায়।
টিবিএস ডেস্ক
27 September, 2022, 12:05 pm
Last modified: 27 September, 2022, 12:14 pm
‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী, ‘মহানগর’-এ মোশাররফ করিম এবং ‘কাইজার’-এ আফরান নিশো; ছবি- আনন্দবাজার পত্রিকা

আগস্টে এসভিএফ ফিল্মসের 'হইচই' প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত সিরিজ 'কারাগার'-এর প্রথম সিজন। এখন পর্যন্ত হইচই-এ বাংলাদেশের অরিজিনাল কন্টেন্টগুলোর মধ্যে সর্বাধিক 'ভিউজ' পেয়েছে এই শো। এরপরেই রয়েছে 'মহানগর' এবং 'কাইজার'। 

ওটিটির দৌলতে যে কোনও দেশের সিরিজ-সিনেমা এখন দর্শকের হাতের মুঠোয়। আন্তর্জাতিক সিরিজের সঙ্গে অভ্যস্ত 'গ্লোবাল' বাঙালির একাংশের দাবি, 'কারাগার'-এর মতো কনটেন্ট তারা আগে দেখেননি বাংলায়। এটা কি নেহাত অত্যুক্তি বা ভাবের উচ্ছ্বাস? এ নিয়েই প্রতিবেদন ছেপেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

হইচই-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) সৌম্য মুখোপাধ্যায় আনন্দবাজারকে বলেন, ''বাংলাদেশে ব্যবসা বাড়াতে 'কারাগার' খুবই সাহায্য করেছে। আমরা গর্বিত এই শো নিয়ে।"

হইচই-এর পাশাপাশি আড্ডা টাইমস, প্ল্যাটফর্ম এইট, ক্লিকের মতো একাধিক ওটিটি এসেছে ভারতের বাজারে, যারা বাংলা সিরিজ তৈরি করছে। আর প্রতিযোগিতার বাজারে সবকিছুকে ছাপিয়ে কোনো এক জাদুমন্ত্রে ওপার বাংলায়ও নজর কাড়ছে বাংলাদেশের সিরিজগুলো।  

'কারাগার' ছাড়া 'তাকদীর' (হইচই) সিরিজটির পরিচালনা করেছেন শাওকী। 'কাইজার'-এর অন্যতম প্রযোজক তিনি। ফোনে আনন্দ প্লাসকে শাওকী বলেছেন, ''দর্শক কোনও কনটেন্টকে কীভাবে গ্রহণ করবেন, তা আগে থেকে বলা যায় না। এত প্রশংসা পেয়ে ভালই লাগছে। তবে আমি যা বানাতে চাই, যা দর্শককে দেখাতে চাই, তেমন কনটেন্ট বানাই।'' 

শাওকীর মন্ত্রও কি 'লোকাল ইজ দ্য নিউ গ্লোবাল?' 

একটা গল্প শোনালেন পরিচালক, ''হইচই-এর কাছে প্রথমে আমি একটা গল্প নিয়ে এসেছিলাম। ওরা জিজ্ঞেস করেছিল, গল্পটার ভৌগোলিক অবস্থান টেক্সাস করে দিলে কি একই আবেদন থাকবে? আমি বলেছিলাম, থাকবে। তখন ওরা বলেছিল, এমন কিছু ভাবতে যাতে বাংলাদেশের গন্ধ থাকবে, বাংলাদেশকে ভালমতো চিনতে পারবেন দর্শক।''

খানিক থেমে শাওকীর সংযোজন, ''দক্ষিণ কোরীয় সিরিজগুলির কথা যদি বলেন, ওই সিরিজগুলোতে দক্ষিণ কোরিয়াকে খুব ভালভাবে চেনা যায়। আমাদের সিনেমা-সিরিজ বানানোর পদ্ধতি বিদেশ থেকেই অনুপ্রাণিত। তাই গল্পগুলিকে 'লোকাল' হতেই হবে।''

'কারাগার'-এর মুখ্য চরিত্রে এক কয়েদি, যার দাবি সে মীরজাফরকে হত্যা করেছিল! ঢাকার এক পরিত্যক্ত জেলে সিরিজটির শুট হয়েছে। অন্যদিকে, 'তাকদীর'-এর মুখ্য চরিত্রে শববাহী গাড়ির এক চালক। দু'টি সিরিজেই অনবদ্য অভিনয়ে দর্শকের পরিধি বাড়িয়েছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। 

ওটিটির পছন্দের জনরাঁ থ্রিলার। যে কোনও ভাষার কনটেন্টে থ্রিলারের পাল্লা ভারী। বাংলাদেশের সিরিজগুলিও তার ব্যতিক্রম নয়। 'মহানগর' একটি পলিটিক্যাল থ্রিলার, যার মুখ্য চরিত্রে মোশাররফ করিম। 'কাইজার'ও থ্রিলার ঘরানার, মুখ্য চরিত্রে আফরান নিশো। ব্যবসায়িক দিক থেকে থ্রিলার বানানো 'নিরাপদ'। অবশ্য 'হিট করানোয়' ঝক্কি রয়েছে। কারণ অনেক ধরনের কনটেন্ট আগেই দেখে ফেলেছেন দর্শক।

শাওকীর মতে, ''ওটিটিতে দর্শক টাকা দিয়ে দেখছেন। তারা মেন্যু চান, যেখানে নানা স্বাদের কনটেন্ট থাকবে। থ্রিলার এখন বেশি চলছে। অন্য কনটেন্টও পরে বানাব।" 

এদিকে বাংলাদেশের নিজস্ব প্ল্যাটফর্ম 'চরকি'তে নুহাশ হুমায়ুনের 'ষ' সিরিজটি প্রশংসিত হয়েছে। এখানে ফ্যান্টাসির সঙ্গে মেশানো হয়েছে হরর। আবার সামাজিক বার্তাও রয়েছে সিরিজটিতে।

কনটেন্টের লড়াইয়ে বাংলাদেশের কাছে টলিউড কি পিছিয়ে পড়ছে? মানতে নারাজ সৌম্য মুখোপাধ্যায়। তিনি বললেন, ''তা-ই যদি হত, তাহলে পরপর বছরে এত অরিজিনালস আনতে পারত না হইচই। পশ্চিমবাংলার শোগুলোর মধ্যে 'দার্জিলিং জমজমাট', 'মন্দার', 'ইন্দু', 'সম্পূর্ণা', 'একেনবাবু' ভাল চলেছে।'' 

ভাবনা, গল্প, পরিবেশন সর্বোপরি নতুন কিছু করার অঙ্গীকারেই আপাতত ওপার বাংলার নজরে বাংলাদেশের ওটিটি কনটেন্ট।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম / হইচই / কারাগার / চরকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net