Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
দেখতে অবিকল ঐশ্বরিয়া রাই, পাওয়া গেল সাবেক বিশ্বসুন্দরীর আরও একজন 'ডুপ্লিকেট'!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 September, 2022, 02:00 pm
Last modified: 04 September, 2022, 02:20 pm

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • চ্যাটজিপিটি দিয়ে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে ২৪২তম, এ ইউনিটে ফের নকল করতে গিয়ে আটক শিক্ষার্থী 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, আটক শিক্ষার্থী
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?

দেখতে অবিকল ঐশ্বরিয়া রাই, পাওয়া গেল সাবেক বিশ্বসুন্দরীর আরও একজন 'ডুপ্লিকেট'!

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ঐ নারীর নাম আশিতা সিং। ঐশ্বরিয়া রাইয়ের সাথে তার চেহারার দারুণ মিল! বলিউডের জনপ্রিয় গান এবং লাইনগুলিতে ঠোঁট-মেলানোর ছোট ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছেন আশিতা।
হিন্দুস্তান টাইমস
04 September, 2022, 02:00 pm
Last modified: 04 September, 2022, 02:20 pm
ঐশ্বরিয়া রাই বচ্চনের 'ডুপ্লিকেট' ওই নারীর নাম আশিতা সিং। ছবি: সংগৃহীত

বলিউডের নীল নয়না সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, যার রূপ-অভিনয়ের জাদুতে মুগ্ধ ছেলে-বুড়ো থেকে ধরে সবাই। মিস ওয়ার্ল্ডের মঞ্চ হোক কিংবা অভিনয় ক্যারিয়ার, সবখানেই শীর্ষে এই সাবেক বিশ্বসুন্দরী। তার মতো সুন্দরী ভারতে দ্বিতীয় কেউ নেই, এমনটা দাবি করেন অনেকেই। তবে সম্প্রতি ঐশ্বরিয়ার মতো দেখতে এক নারীর খোঁজ পাওয়া গেছে, যাকে নিয়ে উৎসাহে নড়েচড়ে বসেছেন নেটিজেনরা!  

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ঐ নারীর নাম আশিতা সিং। ঐশ্বরিয়া রাইয়ের সাথে তার চেহারার দারুণ মিল! বলিউডের জনপ্রিয় গান এবং লাইনগুলিতে ঠোঁট-মেলানোর ছোট ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছেন আশিতা। ইনস্টাগ্রামে আড়াই লক্ষের উপরে অনুসারী তার। ইনস্টাগ্রামে সর্বশেষ ভিডিওতে আশিতা 'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমা থেকে  কাজলের একটি সংলাপের সঙ্গে ঠোঁট নাড়িয়েছেন। সেখানে অনেক ভক্তই তাকে 'অ্যাশ' বলে মন্তব্য করেছেন। একজন ভক্ত তাকে 'তরুণী ঐশ্বরিয়া' বলেও ডেকেছেন। 

View this post on Instagram

A post shared by Aashita Singh (@aashitarathore)

তবে ঐশ্বরিয়া রাই বচ্চনের 'ডুপ্লিকেট' নারীর দেখা এবারই প্রথম নয়। এর আগে 'লাকি: নো তাইম ফর লাভ' সিনেমার নায়িকা স্নেহা উল্লালের সাথে ঐশ্বরিয়ার চেহারার অনেক মিল পাওয়া গেছে। তাকেও 'ডুপ্লিকেট ঐশ্বরিয়া' তকমা দিয়েছিলেন অনেকে।

View this post on Instagram

A post shared by Sneha Ullal (@snehaullal)

'পোন্নিয়ান সেলভান' দিয়ে পর্দায় কামব্যাক করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মণিরত্নম পরিচালিত এই তামিল চলচ্চিত্রের প্রধান চরিত্র নন্দিনী। সিনেমায় নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু।

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস 'পোন্নিয়ান সেলভান' অবলম্বনে তৈরি এই সিনেমা। দুটি পার্টে তৈরি হচ্ছে এই ছবি। চলতি বছর মুক্তি পাবে প্রথম পার্ট। মণি রত্নমের সঙ্গে এর আগে 'ইরুভর' (১৯৯৭), 'গুরু' (২০০৭), 'রাবণ' (২০১০)-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঐশ্বর্য। ২০১৯ সালে 'পোন্নিয়ান সেলভান'-এর শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে থমকে গিয়েছিল ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে কাজ।

‘পোন্নিয়ান সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'পোন্নিয়ান সেলভান'-এর প্রথম পার্ট। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই পিরিওডিক ড্রামা।

Related Topics

টপ নিউজ

ঐশ্বরিয়া রাই / নকল / চেহারার মিল / ডুপ্লিকেট / ইনস্টাগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • চ্যাটজিপিটি দিয়ে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে ২৪২তম, এ ইউনিটে ফের নকল করতে গিয়ে আটক শিক্ষার্থী 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, আটক শিক্ষার্থী
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net