Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
'দ্য লর্ড অব দ্য রিংস'-এ অভিনয়ের জন্য ৪৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শন কনারি!  

বিনোদন

টিবিএস ডেস্ক
02 September, 2022, 11:25 am
Last modified: 02 September, 2022, 11:54 am

Related News

  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • সন্তান না নেওয়াকে উৎসাহ দেয় এমন সিনেমা ও সিরিজ নিষিদ্ধ করতে যাচ্ছে রুশ সরকার
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা
  • ভক্তদের জ্বালাতন আর সইছে না; ব্রেকিং ব্যাডের ওয়াল্টারের বাড়ি বিক্রি হবে, দাম ধরা হয়েছে কত?
  • বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টিভি শো: প্রতি সিজনে খরচ ৪০০ মিলিয়ন ডলার

'দ্য লর্ড অব দ্য রিংস'-এ অভিনয়ের জন্য ৪৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শন কনারি!  

জেমস বন্ড খ্যাত তারকা শন কনারি ছিলেন গ্যানডালফ চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ। কয়েক বছর পর শন কনারি এই চরিত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য ক্ষমা চান এই বলে যে, তিনি চরিত্রটি ঠিক বুঝতে পারেননি।
টিবিএস ডেস্ক
02 September, 2022, 11:25 am
Last modified: 02 September, 2022, 11:54 am
দ্য লর্ড অব দ্য রিংস সিনেমায় গ্যানডালফ চরিত্রে অভিনয় করেন ইয়ান ম্যাককেলেন। ছবি: সংগৃহীত

অ্যামাজন প্রাইম ভিডিওতে সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ 'দ্য লর্ড অব দ্য রিংস: রিংস অব পাওয়ার' নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। আর হবে নাই বা কেন, জে আর আর টোকিয়েনের এই উপন্যাস যারা পড়েছেন কিংবা একই নামে নির্মিত সিনেমা সিরিজ দেখেছেন, তাদের কাছে টিভি সিরিজটি নিয়ে আগ্রহ তুঙ্গে!

সিনেমায় সবচেয়ে আকর্ষণীয় এক চরিত্র ছিল বিখ্যাত জাদুকর গ্যানডালফ এবং এ চরিত্রে অভিনয় করেছিলেন ইয়ান ম্যাককেলেন। ভক্তদের কাছে ম্যাককেলেন এতটাই জনপ্রিয় যে তাকে ছাড়া 'দ্য লর্ড অব দ্য রিংস'  কল্পনাই করা যায় না। তবে ভক্তরা জেনে অবাক হবেন যে গ্যানডালফ চরিত্রের জন্য ম্যাককেলারই পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন না!

জানা গেছে, জেমস বন্ড খ্যাত তারকা শন কনারি ছিলেন গ্যানডালফ চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু গ্যানডালফের চরিত্রের জন্য প্রতি সিনেমায় ৩০ মিলিয়ন ডলার পারিশ্রমিক এবং বক্স অফিসে প্রাপ্ত আয়ের ১৫ শতাংশ দেওয়ার প্রস্তাব করা হলেও তা প্রত্যাখ্যান করেন শন কনারি! অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দেন এই কিংবদন্তী অভিনেতা!

অভিনেতা শন কনারি। ছবি: সংগৃহীত

তবে কয়েক বছর পর শন কনারি এই চরিত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য ক্ষমা চান এই বলে যে, তিনি আসলে চরিত্রটি ঠিক বুঝতে পারেননি। তিনি বলেন, "আমি বইটা পড়েছি। চিত্রনাট্যও পড়েছি। কিন্তু তাও ভালোভাবে বুঝতে পারিনি।"

তবে শন কনারি যে শুধু 'দ্য লর্ড অব দ্য রিং' এর বিপুল অংকের প্রস্তাব ফিরিয়েছেন তা নয়, ক্যারিয়ারে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন তিনি। এই যেমন, 'জুরাসিক পার্ক'-এ জন হ্যামন্ডের চরিত্র এবং 'দ্য ম্যাট্রিক্স'-এ দ্য আর্কিটেক্টের চরিত্র ফিরিয়ে দিয়েছিলেন তিনি। শন কনারি ২০২০ সালে মারা যান।

'দ্য লর্ড অব দ্য রিংস: রিংস অব পাওয়ার' টিভি সিরিজের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এদিকে গতকালই অ্যামাজন প্রাইম ভিডিওতে বহুল প্রতীক্ষিত 'দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার' সিরিজের একটি প্রিমিয়ার হয়ে গেছে। আজ শুক্রবার আরও একটি প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। তবে সিরিজে বিভিন্ন চরিত্রের তালিকা দেখে ধারণা করা যাচ্ছে, গ্যানডালফকে আপাতত দেখতে পাবেন না দর্শকরা।

সূত্র: মার্কা   

Related Topics

টপ নিউজ

শন কনারি / দ্য লর্ড অব দ্য রিংস / গ্যানডালফ / ফিরিয়ে দেওয়া / চরিত্র / টিভি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ‘হ্যারি পটার’ টিভি সিরিজ: হ্যারি, রন আর হারমাইনি হচ্ছে যারা
  • সন্তান না নেওয়াকে উৎসাহ দেয় এমন সিনেমা ও সিরিজ নিষিদ্ধ করতে যাচ্ছে রুশ সরকার
  • হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা
  • ভক্তদের জ্বালাতন আর সইছে না; ব্রেকিং ব্যাডের ওয়াল্টারের বাড়ি বিক্রি হবে, দাম ধরা হয়েছে কত?
  • বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টিভি শো: প্রতি সিজনে খরচ ৪০০ মিলিয়ন ডলার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net