Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মডেলিং-অভিনয় ছেড়ে অঙ্কের প্রেমে, ১১টি বই লিখেছেন এই মার্কিন অভিনেত্রী!   

বিনোদন

টিবিএস ডেস্ক
20 August, 2022, 12:50 pm
Last modified: 20 August, 2022, 01:01 pm

Related News

  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • অধিকাংশ আমেরিকান লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিরোধী

মডেলিং-অভিনয় ছেড়ে অঙ্কের প্রেমে, ১১টি বই লিখেছেন এই মার্কিন অভিনেত্রী!   

অভিনেত্রী হিসেবে সাফল্যের শিখরে থাকতেই কিছু সময়ের জন্য অভিনয় জীবন থেকে বিরতি নেন ড্যানিকা। জীবন শুরু করেন গণিতবিদ হিসাবে। আর এর নেপথ্যে ছিল গণিত ও পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ।
টিবিএস ডেস্ক
20 August, 2022, 12:50 pm
Last modified: 20 August, 2022, 01:01 pm
ড্যানিকা ম্যাককেলার। ছবি: সংগৃহীত

অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে চেয়েছিলেন, কিন্তু এরপর হয়ে গেলেন পুরোদস্তুর গণিতবিদ। শুধু তাই নয়, পেশা পরিবর্তন করে ইতোমধ্যেই লিখে ফেলেছেন ১১টি বই! বলা হচ্ছে মার্কিন অভিনেত্রী ড্যানিকা ম্যাককেলারের কথা। গ্ল্যামার জগত ছেড়ে যিনি ঝুঁকেছেন অঙ্কের দুনিয়ায়, আর সাফল্যও পেয়েছেন বেশ!

প্রায় ২৪টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি অভিনয় করেছেন বেশকিছু সিরিয়াল এবং টিভি সিরিজে। ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ে জগতে হাতেখড়ি ড্যানিকার। 'দ্য ওয়ান্ডার ইয়ারস' নামে একটি টিভি সিরিয়াল করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ড্যানিকা।  

অভিনেত্রী হিসেবে সাফল্যের শিখরে থাকতেই কিছু সময়ের জন্য অভিনয় জীবন থেকে বিরতি নেন ড্যানিকা। জীবন শুরু করেন গণিতবিদ হিসাবে। আর এর নেপথ্যে ছিল গণিত ও পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ। কিন্তু হঠাৎ কেন পেশা পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছিলেন ড্যানিকা?

উচ্চশিক্ষার জন্য গণিত নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ভর্তি হইয়েছিলেন ড্যানিকা। ছবি: সংগৃহীত

এক সাক্ষাৎকারে ড্যানিকা জানান, উচ্চশিক্ষার জন্য গণিত নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সবাই তাকে তার অভিনীত জনপ্রিয় চরিত্রের নামেই ডাকতে থাকেন এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চান অনেকে।

প্রথম প্রথম ভালো লাগলেও পরে নিজের এই জনপ্রিয়তা ড্যানিকার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তখন তিনি ভাবতে থাকেন এমন কী করা যায়, যাতে অভিনেত্রী ছাড়াও অন্য কোনো পরিচয় গড়তে পারেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন, প্রিয় বিষয় অঙ্ক নিয়ে গুরুত্ব সহকারে চর্চা শুরু করবেন তিনি।

যেমন ভাবা তেমনই কাজ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে গণিত নিয়ে গবেষণা শুরু করেন ড্যানিকা। তার গবেষণাপত্র বিভিন্ন জার্নালেও প্রকাশিত হয়।

গবেষণার পাশাপাশি অঙ্ক নিয়ে অনেকগুলো বইও লিখে ফেলেন ড্যানিকা। তার লেখা প্রথম গণিতের বই 'ম্যাথ ডাজ নট সাক'-এর জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই বইয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। ড্যানিকা জানান, গণিতের প্রতি মেয়েদের আগ্রহ তৈরি করাই ছিল এই বই লেখার মূল উদ্দেশ্য।

‘দ্য ওয়ান্ডার ইয়ারস’ নামে একটি টিভি সিরিয়াল করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন ড্যানিকা। ছবি: সংগৃহীত

২০১৪ সালের জানুয়ারিতে তিনি গণিতচর্চার জন্য 'জয়েন্ট পলিসি বোর্ড ফর ম্যাথমেটিকস্ কমিউনিকেশনস' পুরস্কার পান। এছাড়াও, স্কুলজীবনে অঙ্কের প্রতি পড়ুয়াদের ভীতি কাটাতে কয়েকটি বই লেখেন ড্যানিকা। এসব বইয়ে মজার ছলে অঙ্ক শিক্ষার প্রতি জোর দিয়েছেন ড্যানিকা। এযাবত গণিত নিয়ে মোট ১১টি বই লিখেছেন ড্যানিকা ম্যাককেলার।

সম্প্রতি ড্যানিকার ছেলে ড্রাকো এক সংবাদমাধ্যমের জন্য তার মায়ের সাক্ষাৎকার নিতে গিয়ে ড্যানিকাকে জিজ্ঞাসা করেন, ''তুমি যখন 'দ্য ওয়ান্ডার ইয়ারস'-এ অভিনয় করেছিলে, তখন তোমার বয়স কম ছিল। তখন তুমি কিভাবে সবকিছু সামলেছো?''  
এর উত্তরে ড্যানিকা বলেন, কাজ এবং স্কুলের মধ্যে ভারসাম্য রাখা খুব কঠিন ছিল। তবুও আমি সবকিছু সামলে নিয়েছি।

২০০১ সালে সুরকার মাইকেল ভার্টার প্রেমে পড়েন ড্যানিকা। ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ার লা জোলায় বিয়ে করেন এই যুগল। ২০১০ সালে পুত্রসন্তান ড্র্যাকোর জন্ম দেন ড্যানিকা। তিন বছর পর ২০১২ সালে মাইকেলের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০১৪ সালে বিয়ে করেন স্কট ভেসলোস্কিকে।

স্বামী স্কট ভেসলোস্কির সাথে মনিকা। ছবি: সংগৃহীত

ছেলে ড্রাকোকে প্রথাগত শিক্ষার বাইরে রেখেই পড়াশোনা করিয়ে যাচ্ছেন ড্যানিকা। স্কুলে না গিয়ে বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ড্র্যাকো । ড্যানিকার লেখা অনেক বইয়েও প্রথাগত শিক্ষার বহির্ভূত শিক্ষার কথা বলা হয়েছে।

তবে গণিতচর্চা করতে করতেই আবার অভিনয় জগতে ফিরে আসেন ড্যানিকা। বড় এবং ছোটপর্দার পাশাপাশি অনেক মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি।

রূপালি পর্দার জাঁকজমক ছেড়ে অন্য কিছু করার ইচ্ছে নিয়ে সাধারণ জীবনে ফিরে আসা এবং সমান তালে দু'দিকই সামলানো, এমন ব্যক্তিত্বের খোঁজ পাওয়া বিরল। কিন্তু তা সম্ভব করে দেখিয়েছেন ড্যানিকা ম্যাককেলার।

সূত্র: ফক্স নিউজ 

Related Topics

টপ নিউজ

ড্যানিকা ম্যাককেলার / অভিনেত্রী / আমেরিকান / গণিতবিদ / বই লেখা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • অধিকাংশ আমেরিকান লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিরোধী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net