Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলা নিয়ে মুক্তি পাবে প্রামাণ্যচিত্র!

বিনোদন

টিবিএস ডেস্ক
27 July, 2022, 05:25 pm
Last modified: 27 July, 2022, 05:33 pm

Related News

  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র

জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলা নিয়ে মুক্তি পাবে প্রামাণ্যচিত্র!

মামলার রায় ঘোষণার কয়েক সপ্তাহ পর এই প্রামাণ্যচিত্র মুক্তি দিতে যাচ্ছে ডিসকভারি। প্রামাণ্যচিত্রের মধ্যে থাকবে এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং ডেপ-অ্যাম্বারের মধ্যে কী কী ঘটেছিল তার বিস্তারিত।
টিবিএস ডেস্ক
27 July, 2022, 05:25 pm
Last modified: 27 July, 2022, 05:33 pm
মানহানি মামলা নিয়ে বহুদিন যাবত আলোচনায় রয়েছেন এই প্রাক্তন জুটি। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলার ব্যাপারে হয়তো ইতোমধ্যে সবাই জানেন। বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলেও, শেষ হয়নি বিতর্ক। 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' বলে কথা, তাই এখনো এই মামলা নিয়ে জনগণের আগ্রহ তুঙ্গে।

জনি-অ্যাম্বার মানেই খবরের শিরোনাম হচ্ছে প্রতিদিন। কিন্তু আপনি যদি এই মামলার গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস করেও ফেলেন, তাতে আফসোস করার সুযোগ নেই। কারণ আলোচিত এই প্রাক্তন জুটির মামলা  ও সেই সংক্রান্ত গত কয়েক মাসের ঘটনাবলি নিয়ে মুক্তি দেওয়া হবে একটি প্রামাণ্যচিত্র!

মামলার রায় ঘোষণার কয়েক সপ্তাহ পর এই প্রামাণ্যচিত্র মুক্তি দিতে যাচ্ছে ডিসকভারি। এই প্রামাণ্যচিত্রের মধ্যে থাকবে এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং ডেপ-অ্যাম্বারের মধ্যে কী কী ঘটেছিল তার বিস্তারিত।

প্রামাণ্যচিত্রের প্রথম পর্ব আগামী ৩০ জুলাই লাতিন আমেরিকা অঞ্চলে মুক্তি পাবে। এই অংশে থাকবে আইনজীবি ডেভিড শেরবোর্ন এবং সাশা ওয়াস কিউসি'র সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকার।

প্রামাণ্যচিত্রটির দ্বিতীয় পর্বে থাকবে ক্যামিলা ভাস্কেজ এবং বেঞ্জামিন জি চিউ'র সাক্ষাৎকার। মূলত এই আইনজীবীরাই ডেপকে বিজয়ের আনন্দ এনে দিয়েছেন। প্রামাণ্যচিত্রে আইনজীবুরা জানাবেন, তারা কিভাবে এই মামলার শুনানিতে অংশ নিয়েছেন এবং পুরো প্রক্রিয়া দেখাশোনা করেছেন।

ভার্জিনিয়ার আদালতে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলার রায় গিয়েছে জনি ডেপের পক্ষে। মামলায় রায় অনুযায়ী, ডেপ ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন অ্যাম্বার হার্ডের কাছ থেকে। যদিও আপাতত নতুন করে শুনানি চেয়ে আবেদন জারি রেখেছেন অ্যাম্বার হার্ড।

এছাড়াও, প্রামাণ্যচিত্রে থাকবে দুই পক্ষের আইনি দল, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের নানা সাক্ষাৎকার।

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

জনি ডেপ-অ্যাম্বার হার্ড / মানহানি মামলা / প্রামাণ্যচিত্র / ডিসকভারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net