Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
‘মিশন ইম্পসিবল ৭’র শুটিং থেকে চুরি হয়ে গেল টম ক্রুজের গাড়ি ও মালামাল!

বিনোদন

টিবিএস ডেস্ক
28 August, 2021, 06:20 pm
Last modified: 28 August, 2021, 06:24 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

‘মিশন ইম্পসিবল ৭’র শুটিং থেকে চুরি হয়ে গেল টম ক্রুজের গাড়ি ও মালামাল!

এই চলচ্চিত্রে আবু দাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্যের শুটিং চলছে বার্মিংহাম রেল স্টেশনে। সেই শুটিংয়ের কাজেই ইংল্যান্ডে অবস্থান করছেন ৫৯ বছর বয়সী হলিউড তারকা।
টিবিএস ডেস্ক
28 August, 2021, 06:20 pm
Last modified: 28 August, 2021, 06:24 pm
টম ক্রুজ। ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহাম থেকে হলিউড তারকা টম ক্রুজের গাড়ি ও 'হাজারও পাউন্ড' মূল্যের মালামাল চুরি হয়ে যায়।

দ্য সান পত্রিকা সূত্রে জানা যায়, 'মিশন ইম্পসিবল ৭'-এর শুটিংকাজে বিএমডব্লিউ এক্স৭ মডেলের ওই গাড়িতে আসা-যাওয়া করতেন টম। গাড়িটি গ্র্যান্ড হোটেলের বাইরে পার্ক করা ছিল। সেখান থেকেই একটি স্ক্যানারের মাধ্যমে সিগন্যাল ক্লোন করে ওই গাড়ি নিয়ে যায় চোরেরা।

'বার্মিংহামে এই গাড়িতেই চলাচল করতেন টম। তার কিছু লাগেজ ও মালামাল গাড়িটির ভেতরেই ছিল,' জানিয়েছে দ্য সান-এর একটি সূত্র।

জানা গেছে, গাড়িটির মালিক মূলত টম ক্রুজের দেহরক্ষী। গাড়িটিকে অল্প সময়ের মধ্যে উদ্ধার করা গেলেও সেটির ভেতরে থাকা মালামাল পাওয়া যায়নি।

এদিকে, গাড়ির মালিকের পরিচয় নিশ্চিত না করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক প্রতিনিধি বলেন, 'বার্মিংহামের চার্চ স্ট্রিট থেকে একটি বিএমডব্লিউ এক্স৭ মডেলের গাড়ি চুরি হওয়ার খবর আমরা পেয়েছি। গাড়িটি অল্প সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত চলছে।'

I promise you, this isn't photoshopped.

Sincerely,

One very jealous colleague.#TopBrum #SeeItSayItSorted https://t.co/YarlLMRTUh pic.twitter.com/OldFIWBUH8— BTP Birmingham (@BTPBhm) August 24, 2021

এদিকে, এ ঘটনার পর বার্মিংহামের ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক টুইটবার্তায় টম ক্রুজের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্যের ছবি প্রকাশ করে লিখেছে, 'বিশ্বাস করুন, এই ছবি কোনো ফটোশপ নয়।'

It was an absolute pleasure to welcome Tom Cruise to Asha's Birmingham yesterday evening ?

Tom ordered our famous Chicken Tikka Masala and enjoyed it so much that as soon as he had finished, he ordered it all over again - The greatest compliment ? pic.twitter.com/gemd7QJUEg— Asha's (@Ashas_UK) August 22, 2021

জানা গেছে, 'মিশন ইম্পসিবল ৭'-এ আবু দাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্যের শুটিং চলছে বার্মিংহাম রেল স্টেশনে। সেই শুটিংয়ের কাজেই ওখানে অবস্থান করছেন ৫৯ বছর বয়সী হলিউড তারকা টম।

বলে রাখা ভালো, প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে 'মিশন ইম্পসিবল' সিরিজের নতুন সিনেমাটি আগামী বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • সূত্র: দ্য ন্যাশনাল

Related Topics

টপ নিউজ

মিশন ইম্পসিবল ৭ / মিশন ইম্পসিবল / টম ক্রুজ / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net