Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
সোফিয়া লরেন: ৮৬ বছর বয়সে ফিরলেন চলচ্চিত্রে, অস্কার দৌড়েও

বিনোদন

টিবিএস ডেস্ক
23 October, 2020, 05:15 pm
Last modified: 23 October, 2020, 05:20 pm

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

সোফিয়া লরেন: ৮৬ বছর বয়সে ফিরলেন চলচ্চিত্রে, অস্কার দৌড়েও

১৯৬১ সালে 'টু উইমেন' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন তিনি। 'দ্য লাইফ অ্যাহেড'-এর জন্যও একই ক্যাটাগরিতে তার অস্কার জয়ের আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্স।
টিবিএস ডেস্ক
23 October, 2020, 05:15 pm
Last modified: 23 October, 2020, 05:20 pm
'দ্য লাইফ অ্যাহেড' চলচ্চিত্রে সহশিল্পীর সঙ্গে সোফিয়া লরেন

ইতালিয়ান কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন দীর্ঘ বিরতি শেষে আবারও চলচ্চিত্রে ফিরেছেন। আগামী ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ৮৬ বছর বয়সী এই অভিনেত্রীর 'দ্য লাইফ অ্যাহেড'। পরিচালক স্বয়ং তারই পুত্র এদোয়ার্দো পন্তি।

রোমেইন গ্যারির জনপ্রিয় উপন্যাস 'দ্য লাইফ বিফোর আস' অবলম্বনে এর কাহিনি।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে, হলোকাস্ট থেকে বেঁচে গিয়ে, মোমো নামে ১২ বছর বয়সী এক ছিন্নমূল শিশুর মাতৃপ্রতিমায় পরিণত হয়ে ওঠা নারী হিসেবে দেখা যাবে সোফিয়াকে।

'টু উইমেন' চলচ্চিত্রে সোফিয়া

১৯৬১ সালে 'টু উইমেন' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন তিনি। 'দ্য লাইফ অ্যাহেড'-এর জন্যও একই ক্যাটাগরিতে তার অস্কার জয়ের আশা করছে প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্স। এজন্য প্রয়োজনীয় প্রচারণা শুরু করেছে তারা।

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির ট্রেইলার।

'দ্য লাইফ অ্যাহেড' শুধু সোফিয়ার বড়পর্দায় ফিরে আসারই নয়, বরং দশক-দীর্ঘ বিরতি শেষে আবারও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ফিরে আসারও ঘটনা। এর আগে চলচ্চিত্রে বড় চরিত্রে সর্বশেষ তাকে দেখা যায় ২০০৯ সালে, 'নাইন'-এর মিউজিক্যাল অ্যাডাপটেশনে।

এর পরের বছর টেলিভিশন মিনিসিরিজ 'মাই হাউস ইজ ফুল অব মিররস'-এ অভিনয় করেন। ২০১৪ সালে জ্যঁ ককতোর নাটক অবলম্বনে 'হিউম্যান ভয়েস'-এ দেখা মেলে তার।

সম্প্রতি এন্টারটেইনমেইন্ট উইকলি ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এই জীবন্ত কিংবদন্তি বলেন, কোনো রকমের পরিকল্পনা করে বিরতি টানেননি।

তারুণ্যে সোফিয়া লরেন

'এটা স্রেফ ঘটে গেছে। আমি অনুপ্রাণিত হতে ও চ্যালেঞ্জের মুখে পড়তে চেয়েছিলাম। সে সময় আমার কোন সিনেমা করা উচিত, বুঝতে পারছিলাম না। নিজের পক্ষে করার জন্য সেরা মনে হবে- এমন কিছু যদি বেছে নেন, তার মানে একদিক থেকে আপনি নিজেকে বরাবরই রক্ষা করে চললেন; কেননা, সিনেমার পর্দায় নিজের এমন এক ইমেজের প্রতিফলন ঘটালেন, যেটি বিশ্বাসযোগ্য। মানুষ এটাই পছন্দ করে,' বলেন সোফিয়া।

নভেম্বরে অনলাইনের পাশাপাশি সীমিতসংখ্যক সিনেমা হলেও 'দ্য লাইফ অ্যাহেড' মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নেটফ্লিক্সের।

  • সূত্র: ইন্ডি অয়্যার

Related Topics

টপ নিউজ

সোফিয়া লরেন / চলচ্চিত্র / অস্কার / নেটফ্লিক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net