Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সাদা ঘোড়ায় চেপে বিয়ের আসরে ভিকি, ক্যাটরিনার মেহেদির দাম লাখ টাকা!  

বিনোদন

টিবিএস ডেস্ক
05 December, 2021, 05:25 pm
Last modified: 05 December, 2021, 05:31 pm

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস

সাদা ঘোড়ায় চেপে বিয়ের আসরে ভিকি, ক্যাটরিনার মেহেদির দাম লাখ টাকা!  

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন বলছে, রাজকীয়ভাবে বিয়ের আসরে প্রবেশের প্রস্তুতি নিয়েছেন বর ভিকি কৌশল। ভারতীয় ঐতিহ্য মেনে ঘোড়ায় চেপে আসরে ঢুকবেন তিনি।
টিবিএস ডেস্ক
05 December, 2021, 05:25 pm
Last modified: 05 December, 2021, 05:31 pm
ছবি: সংগৃহীত

অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে একসাথে গাটছড়া বাঁধতে যাচ্ছেন বলিউডের পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর মাত্র দুদিন পরেই রাজস্থানের বারওয়ারা দুর্গে শুরু হবে তাদের বিয়ের আয়োজন। জমকালো ভারতীয় বিয়ের সব রকম প্রস্তুতিই নিয়েছেন এই জুটি। বলিউডের প্রথম সারির কিছু তারকাও তাদের বিয়েতে উপস্থিত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন বলছে, রাজকীয়ভাবে বিয়ের আসরে প্রবেশের প্রস্তুতি নিয়েছেন বর ভিকি কৌশল। ভারতীয় ঐতিহ্য মেনে ঘোড়ায় চেপে আসরে ঢুকবেন তিনি। ভিকির এই বিশেষ মুহূর্তের জন্য সাতটি রাজকীয় সাদা ঘোড়া বাছাই করা হয়েছে বলে জানা গেছে।

বর-কনে ভিকি ও ক্যাটরিনা বিয়ের ভেন্যুতে পৌছাবেন সোমবার। কিন্তু আজ রবিবার থেকেই দুই পক্ষের আত্মীয়স্বজনদের জয়পুরে যাওয়ার কথা রয়েছে।

ক্যাটরিনার বিয়ের জন্য মেহেদি আসবে রাজস্থানের পালি জেলার সোজাত অঞ্চল থেকে। বিশেষ শিল্পিদের হাতে তৈরি এই মেহেদিতে কোনোরকম কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না এবং এর রঙ হয় চমৎকার।

জানা গেছে, ক্যাটরিনার বিয়ের এই মেহেদির দাম ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা। তবে সোজাতের শিল্পীরা ভিকি-ক্যাটের কাছ থেকে কোনো টাকা নিতে চান না বলে জানিয়েছেন তারা।

সূত্র: বলিউড হাঙ্গামা 

Related Topics

টপ নিউজ

ভিকি কৌশল / ক্যাটরিনা কাইফ / বিয়ে / বলিউড / জয়পুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net