Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সন্তান হারানো তিন বাবাকে দশ হাজার পাউন্ড অনুদান দিলেন ক্রেইগ

বিনোদন

টিবিএস ডেস্ক
10 October, 2021, 07:35 pm
Last modified: 10 October, 2021, 07:45 pm

Related News

  • আত্মহত্যা নয়, এপস্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত পর্যবেক্ষণকারী চিকিৎসক
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • প্যারোল মুক্তি মেলেনি, কারাফটকে ৫ মিনিটের জন্য স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • জিগাতলায় ছাত্রীনিবাস থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’

সন্তান হারানো তিন বাবাকে দশ হাজার পাউন্ড অনুদান দিলেন ক্রেইগ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ‘থ্রি ড্যাডস ওয়াকিং’ শুরু করেছেন তিন বাবা। তিনজনের মেয়েই আত্মহত্যার মাধ্যমে নিজেদের জীবনাবসান ঘটিয়েছেন। তারা চান না, আর কোনো বাবা-মায়ের সন্তান একই পরিণতি বরণ করুক।
টিবিএস ডেস্ক
10 October, 2021, 07:35 pm
Last modified: 10 October, 2021, 07:45 pm
আত্মহত্যা বিরোধী প্রচারণায় নেমেছেন সন্তানহারা তিন বাবা। ছবি: সংগৃহীত

সদ্য মুক্তিপ্রাপ্ত বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' দিয়ে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ড্যানিয়েল ক্রেইগ। কিন্তু তারকাখ্যাতির বাইরে সামাজিক নানা ইস্যুতেও যে তিনি সোচ্চার, তারই প্রমাণ দিলেন এবার। আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে কাজ করা সন্তান হারানো তিন বাবাকে ১০,০০০ পাউন্ড দিয়ে সাহায্য করেছেন ক্রেইগ।    

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন 'থ্রি ড্যাডস ওয়াকিং'  শুরু করেছেন অ্যান্ডি এইরে, মাইক পালমার ও টিম ওয়েন। কামব্রিয়া, গ্রেটার ম্যানচেস্টার ও নরফোক অঞ্চলের দিকে হাঁটতে দেখা যাবে এই ত্রয়ীকে। তাদের মধ্যে মিল হলো, তিনজনের মেয়েই আত্মহত্যার মাধ্যমে নিজেদের জীবনাবসান ঘটিয়েছেন। তারা চান না, আর কোনো বাবা-মায়ের সন্তান একই পরিণতি বরণ করুক। তাই 'প্যাপিরাস' চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ করতে নেমেছেন তিনজন।  

এ ধরনের একটি উদ্যোগে বন্ড তারকাকে পাশে পেয়ে অত্যন্ত উল্লাসিত তিন বাবা। অ্যান্ডি এইরে জানান, অভিনেতার দয়ালু মনোভাবের পরিচয় পেয়ে তিনি খুবই খুশি। তিনি বলেন, "আমাদেরকে এই কাজে সহায়তা করা ছিল একটা চমৎকার ব্যাপার। বিশেষত, সাহায্যকারী মানুষটা যখন বিশ্বের অন্যতম সেরা অভিনেতা!"   

এই মুহূর্তে প্রতিদিন ২০ মাইল পথ হাঁটছেন এই ত্রয়ী। আগামী ২৩ অক্টোবরের মধ্যে ৩০০ মাইল হাঁটার চ্যালেঞ্জ সম্পন্ন করতে চান তারা।       

এইরে জানান, তাদের তিনজনেরই আলাদা আলাদা গল্প আছে। কিন্তু গল্পের ট্র্যাজেডি সেই একটিই, আত্মহত্যা ও প্রিয়জন হারানো।  

এইরের ২৯ বছর বয়সী মেয়ে সোফি ২০১৮ সালে আত্মহত্যা করে। ওয়েন তার মেয়েকে হারিয়েছেন গত বছর। তিনি মনে করেন, আত্মহত্যা করা ছিল একটি 'ভুল সিদ্ধান্ত'।

অ্যান্ডি এইরের ভাষ্যে, তাদের তিনজনের পরিবারের অবর্ণনীয় কষ্ট ও দুর্দশা দেখে আলোড়িত হয়েই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রেইগ।   

  • সূত্র: বিবিসি  

Related Topics

টপ নিউজ

ড্যানিয়েল ক্রেইগ / নো টাইম টু ডাই / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • আত্মহত্যা নয়, এপস্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত পর্যবেক্ষণকারী চিকিৎসক
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • প্যারোল মুক্তি মেলেনি, কারাফটকে ৫ মিনিটের জন্য স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • জিগাতলায় ছাত্রীনিবাস থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net