Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
শীর্ষস্থান হারাল ‘স্কুইড গেম’

বিনোদন

টিবিএস ডেস্ক
17 October, 2021, 04:00 pm
Last modified: 17 October, 2021, 04:06 pm

Related News

  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • দর্শকের আবেগ ও তৃপ্তিতে ১০ বছর পর ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’
  • প্যারামাউন্টের ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচের পথে, নেটফ্লিক্সেই ঝুঁকছে ওয়ার্নার ব্রাদার্স

শীর্ষস্থান হারাল ‘স্কুইড গেম’

স্কুইড গেমের অবস্থান ছিনিয়ে নিয়েছে নেটফ্লিক্সের আরেকটি জনপ্রিয় সিরিজ ‘ইউ’র তৃতীয় সিজন।
টিবিএস ডেস্ক
17 October, 2021, 04:00 pm
Last modified: 17 October, 2021, 04:06 pm
'স্কুইড গেম'-এর একটি পোস্টার। ছবি: সংগৃহীত

ঋণগ্রস্ত ব্যক্তিদের গল্প নিয়ে নির্মিত কোরিয়ান থ্রিলার 'স্কুইড গেম' নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো'র খেতাব পেয়েছে। প্রচারের প্রথম ২৮ দিনেই ১১১ মিলিয়ন দর্শক দেখেছেন এই সিরিজ।

তবে 'স্কুইড গেম' নেটফ্লিক্সে সবচেয়ে বেশি ভিউ, অর্থাৎ, দর্শকদের সর্বোচ্চবার দেখার রেকর্ড গড়তে পারলেও খুব বেশি সময় স্থায়ী হয়নি সেটি।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, 'স্কুইড গেম' মার্কিন যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের শীর্ষ ১০ সিরিজের তালিকার প্রথম স্থান থেকে ছিটকে পড়েছে। অর্থাৎ, ২৯ দিনে শেষ হওয়া 'জিনি অ্যান্ড জর্জিয়া' সিরিজের রেকর্ড ভাঙতে পারেনি এই সিরিজ। শুরু হওয়ার পর মোটামুটি টানা ২৪ দিন সিরিজটি তার অবস্থান ধরে রাখতে পেরেছিল।

তবে, ইংরেজি বাদে ভিন্ন ভাষার সিরিজ হিসেবে এখন পর্যন্ত স্কুইড গেম রয়েছে সেরা অবস্থানে।

'ইউ'র তৃতীয় সিজনের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এদিকে, স্কুইড গেমের অবস্থান ছিনিয়ে নিয়েছে নেটফ্লিক্সের আরেকটি জনপ্রিয় সিরিজ 'ইউ'র তৃতীয় সিজন। কয়েক বছর আগে 'ইউ'র প্রথম সিজন মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে, সেই সময়েও সিরিজটির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। পেন ব্যাডগলি এবং ভিক্টোরিয়া পেড্রেটি অভিনীত 'ইউ'র তৃতীয় সিজন মুক্তি পেয়েছে শুক্রবার; এরপর থেকে এখন পর্যন্ত সিরিজটি দখল করে নিয়েছে স্কুইড গেমের কয়েক সপ্তাহ ধরে রাখা শীর্ষস্থান।

‘হোমটাউন চা-চা-চা’। ছবি: সংগৃহীত

অবশ্য 'স্কুইড গেম' যুক্তরাষ্ট্রে এক নম্বর স্থান হারালেও যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং হংকংসহ প্রায় ৫০টি দেশে নেটফ্লিক্সের শীর্ষ ১০-এর শীর্ষে রয়েছে। আবার, নিজ দেশ দক্ষিণ কোরিয়াতেও সিরিজটি আরেকটি কোরিয়ান শো 'হোমটাউন চা-চা-চা'র কাছে শীর্ষস্থান হারিয়েছে।

এমন উত্থান-পতনের পরেও স্কুইড গেমের ব্যাপক জনপ্রিয়তা স্প্যানিশ সিরিজ 'মানি হেইস্ট' (লা কাসা ডি পাপেল) এবং ফরাসি সিরিজ 'লুপিন'-এর মতোই সাফল্যের পথে হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • সূত্র: ইনসাইডার/ফোর্বস

Related Topics

টপ নিউজ

স্কুইড গেম / নেটফ্লিক্স / ওয়েব সিরিজ / ইউ / মানি হেইস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান
  • নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • প্যারামাউন্টের জন্য ফের দুয়ার খুলল ওয়ার্নার ব্রাদার্স; অনিশ্চয়তায় নেটফ্লিক্সের চুক্তি
  • দর্শকের আবেগ ও তৃপ্তিতে ১০ বছর পর ইতি টানলো ‘স্ট্রেঞ্জার থিংস’
  • প্যারামাউন্টের ১০৮ বিলিয়ন ডলারের প্রস্তাব নাকচের পথে, নেটফ্লিক্সেই ঝুঁকছে ওয়ার্নার ব্রাদার্স

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net