Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
রাজা রবি ভার্মার ছবিকে প্রাণ দিলেন বলিউড নায়িকারা

বিনোদন

টিবিএস ডেস্ক
05 February, 2020, 05:45 pm
Last modified: 05 February, 2020, 06:10 pm

Related News

  • পোর্ট্রেইট কিউবার্স: রুবিক্স কিউবে ভেসে ওঠা মুখের গল্প!
  • অবনের ঘাড়ে ইজেল বগলে রঙের বাক্স
  • চিত্রকর্ম ইতিহাসের দুর্ধর্ষ এক ঠকবাজ!
  • পিকাসোর ‘গের্নিকা’: ৮৪ বছর পরও যে চিত্রকর্মের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু
  • অবশেষে ধরা পড়ল ভ্যান গঘের পেইন্টিং চোর?

রাজা রবি ভার্মার ছবিকে প্রাণ দিলেন বলিউড নায়িকারা

খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি ভার্মার পেইন্টিং নতুন করে সৃষ্টি করেছেন ফটোগ্রাফার জি ভেঙ্কট রাম। সেগুলোতে মডেল হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান, রামাইয়া কৃষ্ণাণ, সামান্থা আক্কিনেনি, ঐশ্বরিয়া রাজেশ প্রমুখ।
টিবিএস ডেস্ক
05 February, 2020, 05:45 pm
Last modified: 05 February, 2020, 06:10 pm

রাজা রবি ভার্মা। উনিশ শতকের খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী। তার ১২টি আইকনিক পেইন্টিং নতুন করে সৃষ্টি করেছেন ফটোগ্রাফার জি ভেঙ্কট রাম। এ বছরের একটি ক্যালেন্ডারে ছাপা হয়েছে তার তোলা সেই ছবিগুলো। সেখানে পেইন্টিংয়ের নারীদের মডেল হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান, রামাইয়া কৃষ্ণান, সামান্থা আক্কিনেনি, ঐশ্বরিয়া রাজেশ, রাজনীতিবিদ খুশবু সুন্দর, নৃত্যশিল্পী শোভনা, প্রিয়দর্শীনি গোভিন্দ প্রমুখ। খবর হিন্দুস্থান টাইমসের।

ক্যালেন্ডারটিতে রাজা রবি ভার্মার দুটি পেইন্টিংয়ের মডেল হয়েছেন ৩৪ বছর বয়সী শ্রুতি হাসান। একটি নদীর পাশে বসে থাকা এক নারী, অন্যটি বিখ্যাত 'রানি অব কুরুপম' পেইন্টিংয়ের রানি। একটিতে তিনি পরেছেন বেগুনি শাড়ি, অন্য ছবিতে তার শাড়িটি অলঙ্কারখচিত। শ্রুতি জানান, 'এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। এমন কাজের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।'

শ্রুতি হাসান

বুকের ওপর থেকে খসে পড়তে থাকা শাড়ির আঁচল এক হাতে সামলিয়ে, অন্য হাতে ফল ধরে দাঁড়ানো এক রূপসী নারীর বিখ্যাত যে ছবিটি এঁকেছিলেন রবি ভার্মা, ভেঙ্কটের ক্যামেরার সামনে সেটির মডেল হয়েছেন সামান্থা। অন্যদিকে, রামাইয়া মডেল হয়েছেন 'দামায়ান্তি' পেন্টিংয়ের। ছবিতে অরিজিনাল পেইন্টিংটির মতোই লাল শাড়ি গায়ে তিনি দাঁড়িয়ে আছেন রাজহাঁসের চোখে চোখ রেখে। মনের মানুষটির জন্য অফুরন্ত ভালোবাসা ফুটে আছে তার অভিব্যক্তিতে। 

সামান্থা

হাতে একগুচ্ছ গোলাপ, মুখে হাসি, গায়ে লাল শাড়ি- অপরূপ বেশে চেয়ারে বসে থাকা যে নারীর অপূর্ব সুন্দর ছবিটি এঁকেছিলেন রবি ভার্মা, ফটোগ্রাফিতে সেটির মডেল হয়েছেন ঐশ্বরিয়া রাজেশ। তামিল সিনেমার এই শীর্ষ নায়িকা জানান, 'দারুণ এক অভিজ্ঞতা হলো। এমন চমৎকার প্রকল্পের অংশ হতে পেরে আমি ভীষণ খুশি।'

রামাইয়া কৃষ্ণাণ

ক্যালেন্ডারটি আলোর মুখ দেখেছে গত সোমবার। এর প্রকাশনা উৎসবে ছিল কবিতা ও গানের আসর। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংস্থা 'নাম চ্যারিটেবল ট্রাস্ট'-এর প্রকল্প এটি। ফটোগ্রাফার ভেঙ্কট রাম জানান, 'কিংবদন্তি চিত্রশিল্পীদের আঁকা পেইন্টিংয়ের আলোর খেলা আমাকে সব সময়ই মুগ্ধ করে। রাজা রবি ভার্মার এই পেইন্টিংগুলোর অপার্থিব লাইটিং আমি আনন্দ নিয়েই নতুন করে সৃষ্টি করেছি। অরিজিনাল পেইন্টিংয়ের যতটা সম্ভব কাছাকাছি রূপ ফটোগ্রাফিতে ফুটিয়ে তুলতে গিয়ে বেশ খাটতে হয়েছে আমাদের।'

Related Topics

টপ নিউজ

চিত্রকলা / বলিউড নায়িকা / শ্রুতি হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • পোর্ট্রেইট কিউবার্স: রুবিক্স কিউবে ভেসে ওঠা মুখের গল্প!
  • অবনের ঘাড়ে ইজেল বগলে রঙের বাক্স
  • চিত্রকর্ম ইতিহাসের দুর্ধর্ষ এক ঠকবাজ!
  • পিকাসোর ‘গের্নিকা’: ৮৪ বছর পরও যে চিত্রকর্মের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু
  • অবশেষে ধরা পড়ল ভ্যান গঘের পেইন্টিং চোর?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net