Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
ময়মনসিংহে শুরু হচ্ছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব

বিনোদন

টিবিএস রিপোর্ট
01 September, 2019, 01:50 pm
Last modified: 02 September, 2019, 01:06 am

Related News

  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য
  • নির্বাচনে বিএনপির জয় ও দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
  • নির্বাচনি সফরে কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

ময়মনসিংহে শুরু হচ্ছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব

আয়োজকরা বলছেন, এই উৎসবে প্রদর্শিত হবে দেশ-বিদেশের ৭৪ টি চলচ্চিত্র, অতিথি হিসেবে থাকবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা
টিবিএস রিপোর্ট
01 September, 2019, 01:50 pm
Last modified: 02 September, 2019, 01:06 am

‘লেটস সিনেমা’ স্লোগান নিয়ে ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ’। 

‘সিনেমা বাংলাদেশ’ নামে একটি সংগঠন ময়মনসিংহ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫-৭ সেপ্টেম্বর এই আয়োজন করবে। 

আয়োজকরা বলছেন, এই উৎসবে প্রদর্শিত হবে দেশ-বিদেশের ৭৪ টি চলচ্চিত্র, অতিথি হিসেবে থাকবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা। 

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১ টি দেশের তরুণ নির্মাতাদের প্রায় ১ হাজার ৭০০ চলচ্চিত্র। আয়োজনের শেষ দিনে বিচারকের রায়ে সেরা আটটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। 

বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, তাদের এই আয়োজনে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এই উৎসবের প্রযোজক ও তরুণ নির্মাতা হেমন্ত সাদীক বলেন, “গত উৎসব থেকে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এর নামে একটি পুরস্কারের প্রবর্তন করেছে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ এর আয়োজক কমিটি। এবার বাংলাদেশি তরুণদের শতাধিক চলচ্চিত্র জমা পড়েছে ‘হীরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশী চলচ্চিত্র’ বিভাগে।” 

আয়োজকরা আরো বলছেন, উৎসবের অংশ হিসেবে দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। যাতে নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসূন রহমান, জসীম আহমেদ, কথাশিল্পী সাদাত হোসাইন প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে সিনেমা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জিসান মাহাদি বলেন, “লক্ষ্মীপুর ও রংপুরে সফলভাবে দু’টি উৎসব আয়োজনের পর এটি সিনেমা বাংলাদেশ এর তৃতীয় আয়োজন। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য অঞ্চলেও আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”

প্রতিযোগিতার বাইরে এই সময়ের আলোচিত তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে ‘আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে’।

বিজ্ঞপ্তিতে উৎসব সূচী ও অন্যান্য তথ্যের জন্য cinemabangladesh.org দেখতে বলা হয়েছে। উৎসবের চলচ্চিত্র দেখতে কোন ফি দিতে হবে না বলেও সেখানে জানানো হয়।

Related Topics

বাংলাদেশ / টপ নিউজ

চলচ্চিত্র উৎসব / ময়মনসিংহ / বিনোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 
  • সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য
  • নির্বাচনে বিএনপির জয় ও দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের
  • নির্বাচনি সফরে কাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net