Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
২০২৬ সালের বিশ্বের সেরা পাঁচ ইকোনোমি ক্লাসের এয়ারলাইন্স— যে কারণে তারা আলাদা

আন্তর্জাতিক

বিবিসি
27 September, 2026, 11:15 am
Last modified: 27 September, 2026, 11:25 am

Related News

  • একুশ শতকের সেরা টিভি সিরিজের খেতাব পেল ‘ব্রেকিং ব্যাড’
  • বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • ট্রাভেল এজেন্সিগুলোকে এয়ারলাইন্সের টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশ

২০২৬ সালের বিশ্বের সেরা পাঁচ ইকোনোমি ক্লাসের এয়ারলাইন্স— যে কারণে তারা আলাদা

ওই জরিপে যাত্রীদের বিমানবন্দর ও বিমানের ভেতরের অভিজ্ঞতার বিভিন্ন দিক বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে মূল্যায়ন করতে বলা হয়।
বিবিসি
27 September, 2026, 11:15 am
Last modified: 27 September, 2026, 11:25 am
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইকোনোমি ক্লাসের আসন। ছবি: সংগৃহীত

প্রশস্ত আসন ও অতিরিক্ত পায়ের জায়গা থেকে শুরু করে ভালো খাবার ও উন্নত সেবা—এসব সুবিধাই স্কাইট্র্যাক্সের সেরা পাঁচটি ইকোনোমি ক্লাসের এয়ারলাইন্সকে অন্যদের থেকে আলাদা করেছে।

আসনের প্রস্থ মাত্র এক ইঞ্চি বেশি হওয়া, সারিগুলোর মধ্যে সামান্য বেশি জায়গা থাকা, মাথা রাখার জন্য আরও ভালো আকৃতির জায়গা কিংবা পানীয় রাখার জন্য আলাদা একটি স্থান—আট ঘণ্টার ইকোনোকি ক্লাসের ফ্লাইটে এসব ছোট সুবিধাও বিস্ময়কর পার্থক্য তৈরি করতে পারে।

আর বিমানের পেছনের দিকে বসে ভ্রমণের অর্থ যখন হতে পারে গাদাগাদি করে বসা, মাঝারি মানের খাবার খাওয়া এবং আরাম পাওয়ার চেষ্টা করতে করতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া, তখন যেসব বিমান সংস্থা মৌলিক বিষয়গুলো ঠিকঠাক নিশ্চিত করতে পারে, তাদের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা নাটকীয়ভাবেই ভিন্ন মনে হতে পারে।

২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে বিশ্বের সেরা ইকোনোমি ক্লাসের এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে ক্যাথে প্যাসিফিক, কাতার এয়ারওয়েজ, ইভা এয়ার এবং এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ। স্কাইট্র্যাক্সের বার্ষিক যাত্রী সন্তুষ্টি জরিপের ভিত্তিতে এসব পুরস্কার দেওয়া হয়। ওই জরিপে যাত্রীদের বিমানবন্দর ও বিমানের ভেতরের অভিজ্ঞতার বিভিন্ন দিক বিবেচনা করে বিমান সংস্থাগুলোকে মূল্যায়ন করতে বলা হয়।

নিয়মিত বিমানভ্রমণকারী ওয়েবসাইট 'ভিউ ফ্রম দ্য উইং'-এর প্রতিষ্ঠাতা গ্যারি লেফ বলেন, 'ইকোনোমি ক্লাসে এক ইঞ্চি জায়গা এবং ছোট ছোট সুবিধাও গুরুত্বপূর্ণ।'

তার ব্যাখ্যা অনুযায়ী, একটি বিমানে সবচেয়ে ব্যয়বহুল বিষয় হলো জায়গা। তবে কিছু বিমান সংস্থা ইকোনোমি ক্লাসের যাত্রীদের জন্য তুলনামূলক বেশি জায়গা এবং বেশি সুবিধা দিয়ে থাকে।

স্কাইট্র্যাক্সের সেরা পাঁচটি ইকোনোমি ক্লাসের বিমান সংস্থার আসন, খাবার, বিনোদন, ইন্টারনেট ও সেবার মান আমরা পর্যালোচনা করেছি। একই সঙ্গে এমন নকশা ও আতিথেয়তার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে, যেগুলো বিমানের পেছনের দিকে বসা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে আরামদায়ক করে তুলতে পারে।

১. সিঙ্গাপুর এয়ারলাইনস

সিঙ্গাপুর এয়ারলাইনসের ইকোনোমি ক্লাসের সবচেয়ে লক্ষণীয় সুবিধাগুলোর একটি একই সঙ্গে সবচেয়ে সহজ বিষয়গুলোর একটি হলো প্রশস্ত আসন।

তাদের বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজে ইকোনোমি ক্লাসে প্রতি সারিতে নয়টি আসন রয়েছে এবং বিন্যাসটি ৩-৩-৩। অথচ একই ধরনের উড়োজাহাজ পরিচালনাকারী অনেক বিমান সংস্থা প্রতি সারিতে ১০টি আসন রাখে।

গ্যারি লেফ বলেন, 'এর ফলে প্রতিটি যাত্রীর জন্য অতিরিক্ত জায়গা পাওয়া যায়।'

তার মতে, দীর্ঘ ফ্লাইটে যাত্রীদের যখন অনেক ঘণ্টা ধরে হাত রাখার জায়গা ভাগাভাগি করে ব্যবহার করতে হয়, তখন কাঁধ ও কোমরের কাছে এই অতিরিক্ত জায়গার পার্থক্য বিশেষভাবে অনুভূত হয়।

তবে সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রথম স্থান অর্জনের বিষয়টি শুধু আসনের ওপর নির্ভর করে নয়।

বিমানসংস্থাটি সাধারণ শ্রেণীর খাবার সরবরাহেও প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার রয়্যাল ফেডারেশন অব অ্যারো ক্লাবের সভাপতি এবং বৈমানিক ও বিমান চলাচল সংক্রান্ত বিশ্লেষক ল্যাচলান হাইড তাদের সামঞ্জস্যযোগ্য মাথার হেলান দেওয়ার ব্যবস্থা, 'ক্রিসওয়ার্ল্ড' বিনোদন ব্যবস্থা এবং ধারাবাহিক নিখুঁত সেবাকে একটি "পূর্ণাঙ্গ প্যাকেজ" হিসেবে উল্লেখ করেছেন।

আসনের নকশার ছোটখাটো বিষয়ও গুরুত্বপূর্ণ।

লেফ এমন কিছু ফিচারের দিকে ইঙ্গিত করেছেন যার মধ্যে রয়েছে পায়ের জন্য বার এবং পানীয় রাখার নির্দিষ্ট পাত্র, যা খাবারের সময় অথবা যাত্রীরা যখন ল্যাপটপ বা ফোন ব্যবহার করেন তখন ট্রে-টেবিলের ওপর বাড়তি জায়গা খালি পাওয়া যায়।

২. ক্যাথে প্যাসিফিক

ইকোনোমি ক্লাসের অভিজ্ঞতার বিভিন্ন দিকের শক্তিশালী পারফরম্যান্সের প্রতিফলন হিসেবে ক্যাথে প্যাসিফিক দ্বিতীয় স্থান অর্জন করেছে।

ইকোনোমি ক্লাসের আসনের তালিকায় এটি চতুর্থ, খাবারের তালিকায় তৃতীয় এবং উড়োজাহাজের ভেতরের বিনোদন ব্যবস্থায় তৃতীয় হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালে স্কাইট্র্যাক্স ক্যাথে প্যাসিফিককে বিশ্বের সেরা কেবিন ক্রুসম্পন্ন বিমান সংস্থা হিসেবেও নির্বাচিত করেছে।

ক্যাথে প্যাসিফিকের প্রধান কার্যালয় ও কেন্দ্র হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ভালো কেবিন সেবার মান আসনের প্রস্থ কিংবা পর্দার আকারের মতো সহজে পরিমাপ করা যায় না। তবে দীর্ঘপথের ফ্লাইট যত এগোয়, তখন এর পার্থক্য ক্রমেই বেশি অনুভূত হতে পারে।

লেফ বলেন, 'শুধু মালপত্র বহনকারী কেউ হিসেবে নয়, বরং একজন মানুষ ও একজন গ্রাহক হিসেবে আচরণ পাওয়াটাই ইকোনোমি ক্লাসে ভ্রমণের ক্ষেত্রে পার্থক্য তৈরি করতে পারে।'

তিনি শৌচাগার পরিষ্কার রাখার মতো খুব সাধারণ একটি বিষয়ও উল্লেখ করেছেন।

তার মতে, যেসব বিমান সংস্থার কেবিন ক্রুরা যাত্রীদের প্রতি মনোযোগী, সেসব বিমানে দীর্ঘ যাত্রার পুরো সময় শৌচাগার ব্যবহারযোগ্য অবস্থায় থাকার সম্ভাবনা বেশি। যাত্রার সময় যত বাড়তে থাকে, এই ছোট বিষয়টিই তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

হাইডের মতে, ক্যাথে প্যাসিফিকের আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হলো যাত্রীরা তাদের আসনে যে প্রযুক্তি ব্যবহার করেন, তাতে বিমান সংস্থাটির বিনিয়োগ।

তিনি বলেন, 'নতুন কিংবা সংস্কার করা উড়োজাহাজগুলোতে ইকোনোমি ক্লাসের আসনে ৪কে পর্দা, তারহীন অডিও এবং উন্নত সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে রয়েছে বিশেষভাবে শক্তিশালী বিনোদন ব্যবস্থা।'

৩. কাতার এয়ারওয়েজ

সামগ্রিকভাবে কাতার এয়ারওয়েজ তৃতীয় হলেও স্কাইট্র্যাক্সের পৃথক সেরা ইকোনোমি ক্লাসের আসনের তালিকায় এটি ষষ্ঠ হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, ইকোনোমি ক্লাসতে ভালো ভ্রমণ অভিজ্ঞতা মানেই যে সবসময় বেশি জায়গা থাকতে হবে, তা নয়।

কাতার এয়ারওয়েজের ক্ষেত্রে সুবিধাটি আসনের জায়গার চেয়ে বিমানে যাত্রীরা কীভাবে তাদের সময় কাটাতে পারবেন, তার সঙ্গে বেশি সম্পর্কিত।

এর একটি উদাহরণ হলো সংযোগ ব্যবস্থা।

বিমান সংস্থাটি তাদের দীর্ঘপাল্লার উড়োজাহাজের বহরে ধীরে ধীরে স্টারলিংক চালু করছে। এর মধ্যে রয়েছে বোয়িং ৭৭৭, এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৮৭।

স্টারলিংক-সুবিধাযুক্ত উড়োজাহাজে পুরোনো প্রজন্মের উড়োজাহাজের ভেতরের ইন্টারনেট ব্যবস্থার তুলনায় দ্রুতগতিতে ওয়েব ব্রাউজিং, সরাসরি ভিডিও দেখা এবং ভিডিও কল করা সম্ভব।

লেফ বলেন, 'পুরো কেবিনের জন্য গুরুত্বপূর্ণ এমন বিনিয়োগ ইকোনোমি ক্লাসে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।'

তিনি বলেন, অনেক বিমানসংস্থা নিম্ন-কক্ষপথের কৃত্রিম উপগ্রহ চালিত ওয়াই-ফাই গ্রহণ করছে এবং এটি যাত্রীদের সংযুক্ত থাকার ক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করে, বিশেষ করে ইকোনোমি ক্লাসে।

যাত্রীদের জন্য এর অর্থ হলো দীর্ঘ ফ্লাইটের অভিজ্ঞতাই বদলে যায়।

শুধু আগে থেকে সংরক্ষণ করে রাখা বিষয়বস্তু কিংবা আসনের সামনের বিনোদন পর্দার ওপর পুরোপুরি নির্ভর করার পরিবর্তে, স্টারলিংক সুবিধা থাকলে যাত্রীরা বার্তা আদান-প্রদান, কাজ কিংবা সরাসরি প্রচারিত সেবা থেকে ভিডিও দেখার মতো কাজে সংযুক্ত থাকতে পারেন।

৪. ইভা এয়ার

সামগ্রিক তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ইভা এয়ারের আসনকেই বিমান সংস্থাটির অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেছেন হাইড।

তিনি বলেন, 'ইভা এয়ার কোনো একটি বড় আকর্ষণীয় সুবিধার ওপর নির্ভর করে না; বরং এটি চিন্তাশীল আরামের ওপর জোর দেয়।'

তাইওয়ানের এই বিমান সংস্থা সামঞ্জস্যযোগ্য মাথা রাখার ব্যবস্থা এবং দীর্ঘ যাত্রায় আরও ভালো সহায়তা দেওয়ার জন্য তৈরি আরামদায়ক আসনের নকশা ব্যবহার করে।

কিছু উড়োজাহাজে আসনের পেছনের অংশ হেলিয়ে দেওয়ার সময় আসনের নিচের অংশও সামান্য পরিবর্তিত অবস্থানে চলে যায়। একই সঙ্গে দীর্ঘ সময় বসে থাকার সময় চাপ কমানোর জন্য আসনের গদি ও মাথা রাখার জায়গার নকশা তৈরি করা হয়েছে।

তাইওয়ান থেকে পুরো এশিয়ায় বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে ইভা এয়ার। ছবি: অ্যালামি

ইভা এয়ারের খাবারও বিমান সংস্থাটিকে অন্যদের থেকে আলাদা করেছে।

তাদের ইকোনোমি ক্লাসের খাবারের তালিকায় নিয়মিত তাইওয়ানের এবং অন্যান্য এশীয় খাবার থাকে। স্কাইট্র্যাক্সের ইকোনোমি ক্লাসের খাবারের মানের তালিকায়ও বিমান সংস্থাটি সিঙ্গাপুর এয়ারলাইনসের পর দ্বিতীয় হয়েছে।

৫. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ

নির্দিষ্ট কিছু উড়োজাহাজে এএনএ-র ইকোনোমি ক্লাসের সবচেয়ে স্পষ্ট সুবিধা হলো পায়ের জায়গা।

বিমান সংস্থাটির কয়েকটি বোয়িং ৭৮৭-৯ বিন্যাসে আসনের মধ্যে সর্বোচ্চ ৩৪ ইঞ্চি দূরত্ব রয়েছে। দীর্ঘপাল্লার অনেক ইকোনোমি ক্লাসের কেবিনে যেখানে এই দূরত্ব সাধারণত ৩১ থেকে ৩২ ইঞ্চি।

যাত্রীদের জন্য এর অর্থ হলো হাঁটুর চারপাশে বেশি জায়গা এবং সামনের আসনটি হেলিয়ে দেওয়া হলে নড়াচড়া করার জন্যও বেশি সুযোগ।

এএনএর কয়েকটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে পায়ের বিশ্রাম রাখার ব্যবস্থা, সামঞ্জস্যযোগ্য মাথা রাখার জায়গা, বড় বিনোদন পর্দা, ইউএসবি-সি চার্জিং সুবিধা এবং তারহীন অডিও ব্যবস্থাও রয়েছে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন—উড়োজাহাজভেদে এএনএর ইকোনোমি ক্লাসের সুবিধা ভিন্ন হতে পারে।

কিছু বোয়িং ৭৮৭-৮ বিন্যাসে আসনের মধ্যকার দূরত্ব কম। তাই যেসব যাত্রীর কাছে পায়ের জায়গা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাদের টিকিট কাটার আগে উড়োজাহাজের ধরন এবং আসনের বিন্যাস দেখে নেওয়া উচিত।

ইকোনোমি ক্লাসের আসনের তালিকায় এএনএ পঞ্চম এবং খাবারের তালিকায় সপ্তম হয়েছে। এর মাধ্যমে স্কাইট্র্যাক্সের ইকোনোমি ক্লাসের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে একটি সামগ্রিক চিত্রও স্পষ্ট হয়—কোনো একটি বিশেষ সুবিধায় এগিয়ে থাকার চেয়ে ভ্রমণের বিভিন্ন দিকেই ভালো পারফরম্যান্স করা বেশি গুরুত্বপূর্ণ।

হাইডের ভাষায়, 'ধারাবাহিকতার মাধ্যমেই ইকোনোমি ক্লাসতে ভালো অভিজ্ঞতা নিশ্চিত হয়।'

'আসনকে আরামদায়ক হতে হবে, সেবা হতে হবে খুব ভালো, খাবার হতে হবে উপভোগ্য এবং বিনোদনব্যবস্থা এমন হতে হবে, যাতে যাত্রীরা ১০ ঘণ্টা ধরে শুধু এই কথা না ভাবেন যে তারা ইকোনোমি ক্লাসে ভ্রমণ করছেন।'

Related Topics

টপ নিউজ

বিশ্ব সেরা / ইকোনোামি ক্লাস / এয়ারলাইন্স / প্রস্থ সিট / বড় পা রাখার জায়গা / বিনোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • একুশ শতকের সেরা টিভি সিরিজের খেতাব পেল ‘ব্রেকিং ব্যাড’
  • বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • ট্রাভেল এজেন্সিগুলোকে এয়ারলাইন্সের টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net