Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
মিথিলার কলকাতার ছবি ‘মায়া’র শুটিং শেষ ২৮ জুলাই

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
25 July, 2021, 03:25 pm
Last modified: 25 July, 2021, 03:27 pm

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

মিথিলার কলকাতার ছবি ‘মায়া’র শুটিং শেষ ২৮ জুলাই

শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন মিথিলা।
হাবিবুল্লাহ সিদ্দিক
25 July, 2021, 03:25 pm
Last modified: 25 July, 2021, 03:27 pm
রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: নূর-এ-আলম/টিবিএস

কলকাতার পরিচালক রাজর্ষি দের ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। কলকাতায় কোনো ছবিতে এটাই তার প্রথম অভিনয়। অবশ্য স্বামী সৃজিত মুখার্জির সাথে আরও আগে থেকেই সেখানে সংসার পেতেছেন তিনি। কিন্তু কলকাতার ছবি বা সিরিজে দেখা যায়নি তাকে।

গোপনীয়তা ও করোনায় স্বাস্থ্যবিধি মেনে নতুন ছবি 'মায়া'র শুটিং শুরু হয় গত ১২ জুলাই। শেষ হবে ২৮ জুলাই। কলকাতা ও তার আশপাশের এলাকায় চলছে শুটিং।

পরিচালক রাজর্ষি দে অবশ্য আগেই জানিয়েছিলেন, ছবিটি শেকসপিয়ারের লেখা নাটক 'ম্যাকবেথ' অবলম্বনে নির্মিত হচ্ছে। এ ছবির প্রধান চরিত্র মায়া। এই নামেই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আর মায়া চরিত্রেই অভিনয় করছেন মিথিলা।

চরিত্রটি নিয়ে আপাতত কথা বলা বারণ মিথিলার। শনিবার রাতে কলকাতা থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বললেন, 'শুটিং ও চরিত্র নিয়ে আপাতত কথা বলতে পারছি না। ছবিটির ফাস্ট লুক আসবে আগস্টের প্রথম সপ্তাহে। তারপরই কথা বলতে পারব।'

'শুধু এতটুকু বলতে পারি, এখানকার কাজের স্টাইল, আমার চরিত্র, শুটিং অভিজ্ঞতা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আমি কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি,' যোগ করেন তিনি।

রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: নূর-এ-আলম/টিবিএস

অবশ্য কলকাতার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক মায়া চরিত্রটি নিয়ে বলেন, 'আমার পাঠ্য ছিল ম্যাকবেথ। তখন থেকেই আগ্রহ ছিল এটি নিয়ে কাজ করার। তবে চলচ্চিত্র নির্মাণের আগে আমি রি-কনস্ট্রাকশন করেছি। তারপর এটা একটা উইমেন এমপাওয়ারমেন্ট জায়গা থেকে ট্রিট করছি। যেখানে একজন মাইনরটি লিডারের কথা উঠে আসে। সেই চরিত্রটা মিথিলা প্লে করছে। সেটার নামই মায়া।'

তিনি জানান, ছবিতে সুফি রক ফরম্যাটে নজরুল গীতির ব্যবহার করছেন। তবে সেটা কেমন হবে জানা যাবে ছবিটি মুক্তির পর। পরিচালক এখনো ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করেননি বলে জানান।

মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
 

Related Topics

টপ নিউজ

রাফিয়াত রশীদ মিথিলা / চলচ্চিত্র / টলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net