মারা গেলেন ফরাসি কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিন
ফ্যাশন জগতের সবচেয়ে পরিচিত ও বিখ্যাত নাম ছিলেন তিনি। ভোক্তার শরীরের মাপে নয় বরং তার বদলে নিশ্চিন্তে কিনে পড়ার মতো প্রেতাা-অ্যাঁ- পোর্টার ধারার জনকও পিয়েরে কার্ডিন। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৯৮ বছর বয়সী এ ফ্যাশন আইকনের মৃত্যু সংবাদ জানিয়েছে তার পারিবারিক সূত্র।
ফরাসী রাজধানী প্যারিসের নিউলি এলাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যু সংবাদ নিশ্চিত করে তার পরিবার জানায়, 'আজ আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের এক দিন। পিয়েয়ে কার্ডিন আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন এক মহান পোশাক শিল্পী। তার মহিমা শতক ছাড়িয়ে, ফ্রান্সের গণ্ডি পেরিয়ে বিশ্বকে জয় করেছে শৈল্পিক ঐতিহ্যের জালে। আগামীদিনেও তার প্রস্থানের শূন্যতা সকলেই অনুভব করবেন।'
কর্মজীবনের বড় একটা সময় কার্ডিন অর্থায়ন ব্যবসায় জড়িত ছিলেন। এনিয়ে সবচেয়ে সাফল্য পান এশিয়ার বাজারে। তারপর ফ্যাশন জগতে জরিয়ে পড়ে জন্ম দেন রেডি টু ওয়্যার ধারার।
জন্ম তার ইতালিতে হলেও ১৯৪৫ সালে তিনি ফ্রান্সে আসেন। এরপর ক্রিশ্চিয়ান ডিওর' ফ্যাশন সংস্থায় জড়িত হন। প্রতিষ্ঠানটি তখন সবে ব্যবসা চালু করছিল।
অচিরেই চাকরি ছেড়ে নিজের এক কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। শুরুর দিকে কোম্পানিটি নাট্যশালার জন্য বাহারি মুখোশ আর পোশাকের ডিজাইন করতো। এরপর একটি ডিপার্টমেন্ট স্টোরে নারীদের পোশাক সামগ্রী ব্যবসার সূচনা করেন।
ক্রমশ বুটিক দোকানের ব্যবসাতেও যায় তার নজর।
নিজের উদ্ভাবিত পোশাকের নকশা অন্যদের দিয়ে নিবন্ধিতভাবে বড় আকারে উৎপাদনের একটি কার্যকর সবরাহ চক্র গড়ে তুলেছিলেন হাল ফ্যাশানের এ কিংবদন্তী। ফলে তার নামাঙ্কিত ব্রান্ডের টাই, সিগারেট, সুগন্ধি আর মিনারেল ওয়াটার এর মতো শত শত পণ্য প্রসার পায় বিশ্বব্যাপী।
- সূত্র: ইউরো নিউজ
