Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
মাদক বিষয়ে 'চ্যাট' করার কথা স্বীকার করলেন দীপিকা!

বিনোদন

টিবিএস ডেস্ক
26 September, 2020, 05:20 pm
Last modified: 26 September, 2020, 05:42 pm

Related News

  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক বিষয়ে 'চ্যাট' করার কথা স্বীকার করলেন দীপিকা!

ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) কাছে এ কথা স্বীকারের পাশাপাশি দীপিকা বলেছেন, আলোচনা করলেও তিনি মাদক নেন না; কোনোদিনও নেননি।
টিবিএস ডেস্ক
26 September, 2020, 05:20 pm
Last modified: 26 September, 2020, 05:42 pm

হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে নিজের ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোন মাদক বিষয়ে চ্যাট করেছেন- এ নিয়ে যে গুঞ্জন চলছিল, সেটি মিথ্যে নয়। দীপিকা নিজেই এ কথা স্বীকার করেছেন। 

হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে 'ডি' (দীপিকা) ও 'কের (কারিশমা) মধ্যে এ নিয়ে  কথোপকথন হয়েছিল। ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) কাছে এ কথা স্বীকারের পাশাপাশি দীপিকা বলেছেন, আলোচনা করলেও তিনি মাদক নেন না; কোনোদিনও নেননি।

#Update | Inside Scoop from Deepika Padukone's grilling:

- 5-member panel interrogating Deepika
- Women also part of the interrogation panel
- Deepika Padukone asked to keep her phone aside pic.twitter.com/pYd3RTtN1K— TIMES NOW (@TimesNow) September 26, 2020

মাদক কাণ্ডের জিজ্ঞাসবাদে হাজির হতে শনিবার সকাল পৌঁনে দশটার দিকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটি'র দপ্তরে পৌঁছেন 
বলিউডের এই তারকা অভিনেত্রী। এর কিছুক্ষণ পরই কারিশমা সেখানে পৌঁছেন। শুক্রবারও করিশমাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনসিবি। 

শনিবার দীপিকা ও তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

মাদককাণ্ডে দীপিকার নাম জড়িয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে তিন বছর আগের এক হোয়াটসঅ্যাপ চ্যাট। গত সোমবার ওই চ্যাট হাতে আসে এনসিবির। তাতে দেখা যায়, 'ডি' ও 'কে' নামে দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। কখনো 'ডি', 'কে'র কাছে হ্যাশ চেয়েছেন, আবার কখনো 'কে' তাকে হ্যাশের জোগানের কথা দিয়েছেন।

View this post on Instagram

#deepikapadukone and her manager #karishmaprakash leave the NCB office. CNN News 18 had thr best coverage today as far as this case goes. #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on Sep 26, 2020 at 3:43am PDT

এনসিবি'র জিজ্ঞাসবাদে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংয়ের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা স্বীকার করে নিলে বিষয়টি জটিল হয়ে ওঠে। তার কথার সূত্র ধরে জানা যায়, কারিশমা, জয়া ও দীপিকা- এই তিনজনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। জয়াই খুলেছিলেন সেটি। অ্যাডমিন ছিলেন দীপিকা এবং সদস্য ছিলেন কারিশমা। 'ফাঁস' হওয়া সেই চ্যাট আসলে ওই গ্রুপেরই।

জেরার মুখে শনিবার দীপিকাও স্বীকার করে নেন সে কথা। তিন বছর আগের এক চ্যাটের ভিত্তিতে তাকে কতটা খেসারত দিতে হবে, সেটি সময়ই বলে দেবে।

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

দীপিকা পাডুকোন / বলিউড / মাদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net