Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ভেঙে গেল সুস্মিতা-রোমানের সম্পর্ক?

‘সমস্যাটা হলো মেয়েরা সবসময়ই ভাবে ছেলেরা পালটে যাবে, কিন্তু সেটা বাস্তবে ঘটে না। ছেলেরা ভুল করতেই থাকে, আর ভাবে মেয়েরা কখনো ছেড়ে যাবে না। কিন্তু সে যাবে...।'
ভেঙে গেল সুস্মিতা-রোমানের সম্পর্ক?

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 February, 2021, 03:25 pm
Last modified: 11 February, 2021, 03:29 pm

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

সম্পর্কে রাখঢাক রাখাটা বরাবরই পছন্দ নয় বলিউড তারকা সুস্মিতা সেনের। তাই ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গেও নিজের সম্পর্ক কোনোদিন গোপন রাখেননি তিনি। তাদের রোম্যান্স বেশ খুলামখুল্লা। দুই মেয়েকে নিয়ে রোমানের সঙ্গে এক ছাদের তলাতেই থাকেন এই বাঙালি কন্যা।

দিনকয়েক ধরেই যখন এই জুটির বিয়ের জল্পনা মাথাচাড়া দিয়েছিল, তখন আচমকাই বিচ্ছেদের গুঞ্জনে শোরগোল বি-টাউনে!

বুধবার ইনস্টাগ্রামের দেওয়ালে বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন প্রাক্তন মিস ইউনিভার্সেল। যার জেরেই ফ্যানেদের মনে প্রশ্ন, তবে কি ভেঙে গেল সুস্মিতা সেন-রোমানের শলের সম্পর্ক?

View this post on Instagram

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

ইনস্টাগ্রামের দেওয়ালে ঠিক কী লিখেছেন সুস্মিতা? 'সমস্যাটা হলো মেয়েরা সবসময়ই ভাবে ছেলেরা পালটে যাবে, কিন্তু সেটা বাস্তবে ঘটে না। ছেলেরা ভুল করতেই থাকে, আর ভাবে মেয়েরা কখনো ছেড়ে যাবে না। কিন্তু সে যাবে...।'

সঙ্গে সুস্মিতা জুড়ে দেন দুটি হ্যাশট্যাগ #FactCheck ও #truethat; আর লেখেন, 'আমি তোমাদের ভালোবাসি!'

সুস্মিতার এই পোস্ট থেকে ফ্যানেদের প্রশ্ন, 'তোমার আর রোমানের মধ্যে সব ঠিক আছে তো?'। কেউ লিখেছেন, 'তোমার সাহসিকতাকে কুর্নিশ।'

রোমান-সুস্মিতার প্রেমকাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামের সৌজন্যে। রোমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে আচমকা মডেলিং শুরু করেন। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইয়ে পাড়ি দেন। সেখানে থাকতে থাকতে ইনস্টাগ্রাম মেসেজের সৌজন্যে সুস্মিতার সঙ্গে তার পরিচয়। সুস্মিতাকে এই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলেন রোমান।

সেইসময় রোমানের মেসেজ দেখেই মন গলে গিয়েছিল সুস্মিতার।সেই থেকে শুরু আলাপচারিতা।

View this post on Instagram

A post shared by rohman shawl (@rohmanshawl)

ঘটনাটা প্রায় বছর তিন আগের। ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু সুস্মিতা-রোমানের প্রেম সম্পর্ক। সিঙ্গেল মাদার সুস্মিতার দুই কন্যা রেনে ও আলিশার সঙ্গেও দারুণ সম্পর্ক রোমানের। হামেশাই ভালোবাসায়মাখা ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাদের। দুজনের লিভ ইন সম্পর্কে স্বীকৃতি রয়েছে সুস্মিতার পরিবারেরও। 

তবে আচমকা হলোটা কী? ধন্দে অনুরাগীরা।

দিন কয়েক আগেই বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোমান শল জানান, সুস্মিতা ও তিনি বিয়ের সিদ্ধান্ত নিলে তা সবার সঙ্গে ভাগ করে নেবেন। ভবিষ্যতে কী হবে, সেই বিষয় এখনই ভেবে মাথা খারাপ করতে রাজি নন তারা।

উল্লেখ্য, জানুয়ারিতে জ্যাঠতুতো বোনের বিয়েতে কোন্নগরে হাজির হয়েছিলেন সপরিবারে সুস্মিতা সেন। সঙ্গে ছিলেন প্রেমিক রোমান শলও।

Related Topics

টপ নিউজ

রোমানের শল / সুস্মিতা সেন / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • মালয়লাম থেকে ৭ ভাষায় রিমেক: যেভাবে বিশ্বজয় করল ‘দৃশ্যাম’
  • বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন, কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সব 
  • হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab