Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
'বুদ্ধিমান পুরুষ বিশ্ব সুন্দরীদের ভালোবাসে না', এমন দাবির জবাবে যা বললেন অভিষেক...

বিনোদন

হিন্দুস্তান টাইমস
21 September, 2020, 04:20 pm
Last modified: 21 September, 2020, 05:46 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

'বুদ্ধিমান পুরুষ বিশ্ব সুন্দরীদের ভালোবাসে না', এমন দাবির জবাবে যা বললেন অভিষেক...

বলিউড পেরিয়ে হলিউডেও চর্চা হয় ঐশ্বরিয়ার সৌন্দর্যের। নীল নয়না সুন্দরী রূপ এবং অভিনয়ের জাদুতে তো সকলেই মুগ্ধ; তবে এর বাইরে তিনি একজন দায়িত্বশীল মা ও আদর্শ স্ত্রী।
হিন্দুস্তান টাইমস
21 September, 2020, 04:20 pm
Last modified: 21 September, 2020, 05:46 pm
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই

বিশ্বের অন্যতম সেরা সুন্দরীকে বিয়ে করেছেন অভিষেক বচ্চন, এই নিয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। ঐশ্বরিয়া রাইয়ের মাথায় বিশ্ব সুন্দরীর তাজ রয়েছে বলেই শুধু নয়, তার রূপের জাদুতে দশকের পর দশক ধরে কাহিল হয়েছে গোটা দুনিয়া।

বলিউড পেরিয়ে হলিউডেও চর্চা হয় ঐশ্বরিয়ার সৌন্দর্যের। নীল নয়না সুন্দরী রূপ এবং অভিনয়ের জাদুতে তো সকলেই মুগ্ধ; তবে এর বাইরে তিনি একজন দায়িত্বশীল মা ও আদর্শ স্ত্রী।

দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন অভিষেক-ঐশ্বরিয়া। তাই অভিষেক বচ্চন কখনোই এই কথা মানতে পারবেন না- 'বুদ্ধিমান পুরুষেরা বিশ্ব সুন্দরীদের ভালোবাসে না।'

হ্যাঁ, সম্প্রতি নিজের উদাহরণ টেনে ভারতীয় বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কার এই দাবি নস্যাত্ করেছেন অভিষেক। এই বিলিয়নিয়ার সম্প্রতি টুইটারে দাবি করেন, 'বুদ্ধিমান পুরুষরা বিশ্ব সুন্দরীদের ভালোবাসে না, বরং তারা সেই নারী ভালোবাসে- যারা তাদের দুনিয়াটা সবচেয়ে সুন্দর বানায়।'

Smart men don't love the most beautiful woman in the world.
They love the woman who can make their world the most beautiful. #FridayFeeling— Harsh Goenka (@hvgoenka) September 18, 2020

এই টুইট দেখামাত্র জবাবে অভিষেক লেখেন, 'আহেম'; সঙ্গে হাত তোলা অবস্থার একটি ইমোজি পোস্ট করেন। অর্থাৎ, গলা খাকারির শব্দ করে জুনিয়ার বি আরপিজি গ্রুপের চেয়ারম্যানকে বোঝাতে চান, তিনি এই তালিকায় রয়েছেন, যিনি বুদ্ধিমান হয়েও বিশ্ব সুন্দরীকে ভালোবাসেন। 

অভিষেকের উত্তর নজর এড়ায়নি হর্ষ গোয়েঙ্কার। তিনি নিজের দাবি থেকে না সরে এলেও বলেন, 'হুম, তুমি সেই সৌভাগ্যবান পুরুষ- যার কপালে দুটোই রয়েছে।'

You are the lucky one to have both

— Harsh Goenka (@hvgoenka) September 18, 2020

এই কথায় সম্মতি প্রকাশ করেন অভিনেতা রোহিত রায়ও।

২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। দেখতে দেখতে একসঙ্গে পথচলার ১৩ বছর অতিক্রান্ত। তবু নীল নয়নার রূপের জাদুতে মুগ্ধ বচ্চন পুত্র! স্ত্রীর তারিফের কোনো সুযোগ হাতছাড়া করেন না অভিষেক। বরং খুঁজে নেন নিত্য নতুন বাহানা।

হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, "আমরা সবাই অ্যাশের কথা শুনেছি। আমিও ব্যতিক্রম নই। অভিনয়ে আসার আগেই ওর সম্পর্কে অনেক কথা শুনতাম। কোনো স্বর্গীয় অপ্সরার মতো দেখতে ঐশ্বরিয়াকে- এই কথাটা আমি শুরু থেকে শুনতাম। অনেকে হয়তো ভাবে সে মেঘের ওপর ভেসে বেড়ায়- এমন কিছু একটা হবে। তবে বাস্তবটা একদম আলাদা। ও ভীষণ মাটির মানুষ. যাকে খুব সহজকেই আপনি মনের কথা বলতে পারেন। তখন আপনার মনে হবে, 'আচ্ছা ও তো দারুণ কুল'!"

'রাবণ' চলচ্চিত্রের দৃশ্যে ঐশ্বরিয়া ও অভিষেক

বাস্তব জীবনের পাশাপাশি রুপোলি পর্দাতেও একাধিকবার জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০০০ সালে 'ধাই অক্ষয় প্রেম কে' ছবি থেকেই শুরু এই জুটির সফরনামা। শোনা যায়, ২০০৬ সালে 'উমরাওজান' ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি অভিষেক ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন।

শেষবার মণিরত্নমের 'রাবণ' (২০১০) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে এই রিয়েল লাইফ কাপলকে। এক দশকের বেশি সময় ধরে সিলভার স্ক্রিন বঞ্চিত থেকেছে এই জুটির ম্যাজিক থেকে; শিগগিরই এই আশা পূরণ হবে- এটাই প্রার্থনা অনুরাগীদের।

Related Topics

টপ নিউজ

ঐশ্বরিয়া রাই / অভিষেক বচ্চন / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net