Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বলিউডে মারণব্যাধির থাবা, ক্যানসারে আক্রান্ত অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 August, 2021, 01:40 pm
Last modified: 23 August, 2021, 01:43 pm

Related News

  • বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা
  • ক্যানসার চিকিৎসায় বড় অগ্রগতি, নতুন ইনজেকশনে টিউমার নির্মূলের প্রমাণ পেলেন গবেষকরা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও গোপন রেখেছিলেন নেতানিয়াহু, চিকিৎসায় ‘সুস্থ’ আছেন এখন

বলিউডে মারণব্যাধির থাবা, ক্যানসারে আক্রান্ত অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর

অস্ত্রোপচার শেষে আপাতত বাড়ি ফিরেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস
23 August, 2021, 01:40 pm
Last modified: 23 August, 2021, 01:43 pm
মহেশ মাঞ্জরেকর। ছবি: সংগৃহীত

ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর। ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি। মাসখানেক আগেই এই মারণব্যাধি শরীরে থাবা বসায় তার। রোগের কথা জানতে পেরেই সময় নষ্ট না করে অস্ত্রোপচার করা হয় অভিনেতার।

ভারতের মুম্বাইয়ের চারনি রোডে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে দিন দশেক আগে অপারেশন হয়েছে তার। 

মুম্বাইয়ের এক সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, অস্ত্রোপচারও সফল হয়েছে। আপাতত সুস্থ আছেন তিনি।  ফিরেছেন বাড়ি। চিকিৎসকের পরমর্শ মতো চলছেন।

১৯৯২ সালে মরাঠি ছবি 'জীবন সখা' দিয়ে অভিনয় জগতে অভিষেক ঘটে মহেশ মাঞ্জরেকরের। 'প্ল্যান', 'জিন্দা', 'মুসাফির', 'দশ কাহানিয়া', 'ওয়ান্টেড'সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের।

'ওয়ান্টেড' চলচ্চিত্রে মহেশ মাঞ্জরেকর। ছবি: সংগৃহীত

শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি হলো 'নিদান', 'বাস্তব', 'বিরুদ্ধ', 'আই' প্রভৃতি।

মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক মহেশ মাঞ্জরেকরের আগামী ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। ইতোমধ্যে শুটিং শেষ। অক্টোবরে কথা ছিল মুক্তির পাওয়ার। কিন্তু অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে গেছে। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকা, সিনেমা হলে গিয়ে দর্শকদের ছবি দেখতে না-চাওয়াই এর প্রধান কারণ।

এই ছবিতে বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার সঙ্গে অভিনয় করেছেন ভাইজানখ্যাত সালমান খান। ছবিতে একজন শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে তাকে। অন্যদিকে, আয়ুশ শর্মাকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়।

View this post on Instagram

A post shared by Mahesh Manjrekar (@maheshmanjrekar)

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ মাঞ্জরেকর জানিয়েছিলেন, মার্চেই নাকি কথা ছিল ছবির পোস্টার রিলিজের। তারপর মে মাস নাগাদ সামনে আসার কথা ছিল টিজার অথবা ট্রেলার। কিন্তু মহেশ-সহ ছবির প্রযোজকরা নিশ্চিত নন, অক্টোবরে আদৌ ভারতের সব জায়গায় পেক্ষাগৃহ খুলবে কি না। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

মহেশ মাঞ্জরেকর / বলিউড / ক্যানসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা
  • ক্যানসার চিকিৎসায় বড় অগ্রগতি, নতুন ইনজেকশনে টিউমার নির্মূলের প্রমাণ পেলেন গবেষকরা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েও গোপন রেখেছিলেন নেতানিয়াহু, চিকিৎসায় ‘সুস্থ’ আছেন এখন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net