Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
বব মার্লির গানের নতুন অ্যানিমেশন

বিনোদন

টিবিএস ডেস্ক
07 February, 2020, 04:50 pm
Last modified: 07 February, 2020, 04:58 pm

Related News

  • ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’
  • বব মার্লের ফুটবল প্রেমী কন্যা যেভাবে জ্যামাইকার নারীদের জীবন বদলে দিয়েছেন
  • নিজের আঁকা হিথ লেজার ও বব মার্লির পোর্ট্রেট বিক্রি করলেন জনি ডেপ
  • মেসিদের অনুপ্রাণিত করতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ
  • লোপা হোসেইন ও বেলাল খানের নতুন গান ‘সুবহান আল্লাহ’   

বব মার্লির গানের নতুন অ্যানিমেশন

‘রিডেম্পশন সং’-এর নতুন একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। প্রায় ৩০ হাজার ড্রয়িং ব্যবহার করে বানানো এই ভিডিওতে মাথায় মুকুট পরা এক সিংহ মুক্তির প্রত্যাশায় ডানা মেলে উড়ে যায়।
টিবিএস ডেস্ক
07 February, 2020, 04:50 pm
Last modified: 07 February, 2020, 04:58 pm

বব মার্লি। তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার। রেগে সঙ্গীতের এক দারুণ জাদুকর। ৩৯ বছর আগে মাত্র ৩৬ বছর বয়সে চিরবিদায় নিলেও, তার গানের কথা ও সুর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আলোড়িত করছে পৃথিবীর নানা প্রান্তের শ্রোতাদের। এরই ধারাবাহিকতায় ‘রিডেম্পশন সং’-এর নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সম্প্রতি।

৩ মিনিট ৫৫ সেকেন্ডের এই অ্যানিমেটেড ভিডিওর নির্মাতা ফরাসি চিত্রশিল্পী অক্তাভ মার্শাল ও থিও দে গেলত। প্রায় ৩০ হাজার ড্রয়িং ব্যবহার করে এটি বানিয়েছেন তারা। ভিডিওর কেন্দ্রীয় চরিত্র মাথায় মুকুট পরা এক সিংহ। মুক্তির প্রত্যাশায় এক সময় ডানা মেলে ওড়াল দেয় প্রাণীটি। খবর রেডিও ডট কমের।

১৯৮০ সালে মুক্তি পাওয়া ববের সর্বশেষ অ্যালবাম ‘আপরাইজিং’-এ ছিল ‘রিডেম্পশন সং’। স্রেফ অ্যাকুয়েস্টিক গিটার বাজিয়ে ববের গাওয়া এই গানের বার্তা অনেক জোরাল। মার্শাল ও থিও জানান, কালো মানুষদের ক্ষমতায়নের পাশাপাশি সমগ্র মানবজাতির মুক্তির যে বার্তা সারাজীবন বব তার গানে ছড়িয়ে গেছেন, সেটিকেই ভিডিওটিতে প্রতীকীভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি ছিল ববের ৭৫তম জন্মদিন। এই বিশেষ দিনকে ঘিরেই ইউটিউবে প্রকাশ পেয়েছে ভিডিওটি। 

এটির প্রশংসা করে মার্লি পরিবার থেকে জানানো হয়েছে, বছরজুড়ে নানাভাবে এই রেগে কিংবদন্তিকে স্মরণ করার পরিকল্পনা তারা করেছেন। এর অংশ হিসেবে মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডন্ডো বিচের বিচলাইফ ফেস্টিভ্যালে ববের জীবন ও মিউজিক নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ববের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোতে নেতৃত্ব দেবেন তার দুই ছেলে জিগি ও স্টেফেন।

Related Topics

টপ নিউজ

বব মার্লি / মিউজিক ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’
  • বব মার্লের ফুটবল প্রেমী কন্যা যেভাবে জ্যামাইকার নারীদের জীবন বদলে দিয়েছেন
  • নিজের আঁকা হিথ লেজার ও বব মার্লির পোর্ট্রেট বিক্রি করলেন জনি ডেপ
  • মেসিদের অনুপ্রাণিত করতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ
  • লোপা হোসেইন ও বেলাল খানের নতুন গান ‘সুবহান আল্লাহ’   

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net