Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

নতুন সম্পর্কে জড়ালে 'কম বয়সী' কারও কথাই ভাববেন ৮৩ বছরের জেন ফন্ডা!

'আমি আর কোনো সম্পর্কে, বিশেষত কোনো শারীরিক সম্পর্কে জড়াতে চাই না। সেই আকাঙ্ক্ষা নেই আমার।'
নতুন সম্পর্কে জড়ালে 'কম বয়সী' কারও কথাই ভাববেন ৮৩ বছরের জেন ফন্ডা!

বিনোদন

টিবিএস ডেস্ক
26 March, 2021, 05:25 pm
Last modified: 26 March, 2021, 05:34 pm

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

বর্ষিয়ান হলিউড তারকা জেন ফন্ডা জানিয়েছেন, জীবনে আর কোনো 'ডেটিং'য়ে আগ্রহ নেই তার; বিশেষ করে তার বয়সী কোনো পুরুষের সঙ্গে।

আমেরিকান মাসিক ম্যাগাজিন হারপার'স বাজারকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী এই অভিনেত্রী ও আন্দোলনকর্মী বলেন, 'আমি আর কোনো সম্পর্কে, বিশেষত কোনো শারীরিক সম্পর্কে জড়াতে চাই না। সেই আকাঙ্ক্ষা নেই আমার।'

তারুণ্যে জেন ফন্ডা। ছবি: গেটি ইমেজ

একা থাকার ব্যাপারে নিজের কাছেই প্রতীজ্ঞাবদ্ধ হওয়া সত্ত্বেও ফন্ডা জানান, 'নারীকে সত্যিকার অর্থেই ভালোবাসতে সক্ষম'- এমন কোনো বুদ্ধিজীবী 'অধ্যাপক কিংবা গবেষকের' দেখা পাওয়ার 'কল্পনা' তিনি করেন!

সেই কল্পনাকে সুনির্দিষ্ট করে তিনি জানালেন, ওই 'লোক' বয়সে তার চেয়ে অবশ্যই ছোট।

'আমি কোনো তরুণকেই চাইব। কথাটা যা-তা শোনাচ্ছে, তাই না? এটা আসলে ত্বকের প্রশ্ন,' বলেন তিনি।

বার্ধক্যে জেন ফন্ডা। ছবি: সংগৃহীত

এই 'গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি' তারকা আরও বলেন, অন্য কারও সামনে আর কখনো নগ্ন হতে হবে না বলে তিনি বেশ 'আনন্দিত'। 

নিজের পুরনো বৈবাহিক সম্পর্কগুলো নিয়েও কথা বলেন এই তারকা। জীবনের নানা সময়ে ফরাসি পরিচালক রজার ভাদিম, আমেরিকান সমাজকর্মী টম হেইডেন এবং মিডিয়া মোগল টেন টার্নারের স্ত্রী ছিলেন তিনি।

রজার ভাদিমের সঙ্গে জেন ফন্ডা। ছবি: সংগৃহীত

সেইসব সম্পর্কের ইতি ঘটার পর ফন্ডা উপলব্ধি করেন, কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে তিনি 'আসলেই আর সক্ষম নন।'

'কামিং হোম' অভিনেত্রী জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার দায় তার প্রাক্তন স্বামীদের নয়, বরং নিজেরই। 

তিনি বলেন, 'আমাকে নতুন কিছু শেখাতে পারবে, আমার চেয়ে একেবারেই আলাদা জীবনে অভ্যস্ত- এমন মানুষ আমাকে আকৃষ্ট করত। এ কারণে নিজেকে তার (জীবনসঙ্গীর) কাছে সঁপে দিতাম। তাকে খুশি রাখতে চাইতাম। আর, এটাই কাল হয়েছে।'

টম হেইডেনের সঙ্গে জেন ফন্ডা। ছবি: সংগৃহীত

ফন্ডার এখন সময় কাটে পরিবেশবাদী আন্দোলন, নারীবাদী কার্যক্রম ও বর্ণবাদবিরোধী আন্দোলনে ব্যস্ত থেকে। একা থাকার এই দিনগুলো বেশ ভালোই উপভোগ করছেন বলে দাবি তার।

ফন্ডা বলেন, 'আমার একা লাগে না। প্রচুর বই পড়ি। প্রচুর লিখি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি সক্রিয়।'

টেড টার্নারের সঙ্গে জেন ফন্ডা। ছবি: সংগৃহীত

'আর কোনো স্বামী কিংবা প্রেমিক চাই না; যেমন আছি, তেমনই থাকতে চাই', বলেন তিনি।

  • সূত্র: বিজনেস ইনসাইডার

Related Topics

টপ নিউজ

হলিউড / জেন ফন্ডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab