Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দীঘির বিরুদ্ধে মামলা: যা বললেন ঝন্টু

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
11 March, 2021, 01:35 pm
Last modified: 11 March, 2021, 01:42 pm

Related News

  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?
  • সরকারি চাকরি ছেড়েছেন, ৩০০ ছবির গল্প লিখেছেন, ৭৯ বছর বয়সেও এফডিসির ‘সিনিয়র ইয়াংম্যান’
  • ‘নাদের’-এর কাছে বাংলাদেশের গল্পটা একবার বলবেন ‘সাহেব’?
  • চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে 'হত্যাচেষ্টা ও চাঁদাবাজির' অভিযোগ এনে শাকিব খানের মামলা

দীঘির বিরুদ্ধে মামলা: যা বললেন ঝন্টু

'আমি ৮৩টি ছবি পরিচালনা করেছি। কখনো কোনো অভিনেত্রী এভাবে কথা বলেননি। অথচ দীঘির মতো একজন অভিনেত্রী তার প্রথম ছবি নিয়ে এ রকম বিরূপ মন্তব্য করলেন, যা আমাকে হতাশ করেছে।’
হাবিবুল্লাহ সিদ্দিক
11 March, 2021, 01:35 pm
Last modified: 11 March, 2021, 01:42 pm
বাঁয়ে- পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু; ডানে- অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চলচ্চিত্র 'তুমি আছো তুমি নেই'। মুক্তির ঠিক আগ মুহূর্তে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে মামলা করলেন পরিচালক ও প্রযোজক।

গত বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন দুজন।

জানা গেছে, ছবির প্রযোজক সিমি ইসলাম এক কোটি টাকার ক্ষতি পূরণ মামলা করেছেন। একইসঙ্গে দীঘি, তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানি মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

মামলার কারণ সম্পর্কে পরিচালক ঝন্টু টিবিএসকে বলেন, "কয়েকদিন আগে আমার সদ্য নির্মিত 'তুমি আছো তুমি নেই' চলচ্চিত্রের তিন মিনিটের ট্রেইলার প্রকাশ পায়। ট্রেইলার প্রকাশের পর ছবিটির নায়িকা দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেন। এই ছবি দেখতে সিনেমা হলে মানুষ যাবে না বলে নায়িকা জানান। এমনকি ছবি নির্মাণের দুর্বলতা ও গল্প নিয়ে কথা বলেন।' 

'ছবি মুক্তির আগে কোনো অভিনেত্রী এমন কথা বলতে পারেন না। এতে আমাদের ছবিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাধ্য হয়ে মামলাটি করেছি,' বলেন ওই সিনিয়র পরিচালক।

তবে ছবির ট্রেইলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে ট্রলের শিকার হন অভিনেত্রী দীঘি। এমনকি ট্রেইলার দেখে এমবির টাকা ফেরত চান দর্শকেরা- এমন মন্তব্য দেখা যায় ট্রেইলার প্রকাশের পেজে। পাশাপাশি দীঘির করা মন্তব্য ঘিরে সমালোচনা বাড়তে থাকে।

তবে ট্রেইলারটি খুবই সুন্দর হয়েছে বলে দাবি করেন পরিচালক। তিনিও এটাও বলেন, 'তিন মিনিটের ট্রেইলার দেখে একটা পুরা ছবি নিয়ে মন্তব্য করা একজন অভিনেত্রীর উচিত হয়নি।'

মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'এতে দীঘির কমপক্ষে দুই বছরের জেল ও অর্থদণ্ড হতে পারে। আমার আইনজীবীরা আমাকে এ তথ্য নিশ্চিত করেছেন।'

পরিচালক দাবি করেন, 'আমি ৮৩টি ছবি পরিচালনা করেছি। কখনো কোনো অভিনেত্রী এভাবে কথা বলেননি। অথচ দীঘির মতো একজন অভিনেত্রী তার প্রথম ছবি নিয়ে এ রকম বিরূপ মন্তব্য করলেন, যা আমাকে হতাশ করেছে।'

বিষয়টি নিয়ে জানতে দীঘির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, 'ছবিটি ভালো চলুক, এটা চাই।'

জানা গেছে, শুক্রবার দেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে দীঘি অভিনীত এই ছবি।

Related Topics

টপ নিউজ

দেলোয়ার জাহান ঝন্টু / ঢালিউড / প্রার্থনা ফারদিন দীঘি / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • যারা নায়ক-নায়িকাদের ঘর-বাড়ি বানান, তারা কারা?
  • সরকারি চাকরি ছেড়েছেন, ৩০০ ছবির গল্প লিখেছেন, ৭৯ বছর বয়সেও এফডিসির ‘সিনিয়র ইয়াংম্যান’
  • ‘নাদের’-এর কাছে বাংলাদেশের গল্পটা একবার বলবেন ‘সাহেব’?
  • চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে 'হত্যাচেষ্টা ও চাঁদাবাজির' অভিযোগ এনে শাকিব খানের মামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net