Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
তামিল সিনেমার নকল করল প্যারাসাইট 

বিনোদন

টিবিএস ডেস্ক 
16 February, 2020, 05:40 pm
Last modified: 16 February, 2020, 05:44 pm

Related News

  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি

তামিল সিনেমার নকল করল প্যারাসাইট 

প্লট চুরির দায়ে ‘প্যারাসাইট’-এর বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তামিল প্রডিউসার পিএল থেনাপ্পান। আন্তর্জাতিক আইনজীবীর সাহায্য নিয়ে সোম বা মঙ্গলবার মামলাটি তিনি করবেন।
টিবিএস ডেস্ক 
16 February, 2020, 05:40 pm
Last modified: 16 February, 2020, 05:44 pm

অস্কারজয়ী ‘প্যারাসাইট’ যখন বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছে, তখন প্লট চুরির দায়ে এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তামিল প্রডিউসার পিএল থেনাপ্পান। তার প্রযোজনায় ও কে. এস. রবিকুমারের পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘মিনসারা কান্না’র নকল করায় ‘প্যারাসাইট’-এর প্রযোজকদের বিরুদ্ধে শিগগিরই মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।

দ্য নিউজ মিনিট ডটকমকে থেনাপ্পন জানান, ‘একজন আন্তর্জাতিক আইনজীবীর সাহায্য নিয়ে সোম বা মঙ্গলবার মামলাটি করব। আমার চলচ্চিত্রের প্লট তারা (প্যারাসাইট) চুরি করেছেন। তারা যখন আমাদের কোনো কাজে তাদের চলচ্চিত্রের প্রভাব খুঁজে পান, তখন তো আমাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আমাদেরও তাই একই কাজ করা উচিত।’ 

মামলায় ‘প্যারাসাইট’ প্রযোজকদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবেন তিনি।

‘প্যারাসাইট’-এর অস্কার বিজয়ের পর ‘মিনসারা কান্না’র সঙ্গে সেটির মিল পেয়ে তামিল চলচ্চিত্রের দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখান।

এই বিতর্ক আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘মিনসারা কান্না’কে আলোচনায় নিয়ে এসেছে বলে এর পরিচালক রবিকুমার বেশ আনন্দিত। তিনি জানান, তার চলচ্চিত্রের কাহিনিতে প্রভাবিত হওয়া একটি চলচ্চিত্র অস্কার জিতেছে বলে খুশি হয়েছেন। মামলার বিষয়টি একান্তই প্রযোজকের ব্যাপার বলে উল্লেখ করেছেন তামিল চলচ্চিত্রের এই খ্যাতিমান পরিচালক।

বিজয়, রম্বা, মনিকা ক্যাস্টলিনো ও খুশবু অভিনীত ‘মিনসারা কান্না’য় দেখা যায়, গাড়িচালক হিসেবে এক ধনী নারীর বাড়িতে প্রবেশ করে কাসি (বিজয়)। এরপর একে একে নিজের পরিবারের অন্য সদস্যদেরও সেই বাড়িতে নানা কাজে চাকরি নিয়ে দেয় সে। এর একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। পুরো চলচ্চিত্রজুড়ে নিজেদের সেই পরিচয় গোপন রাখে তারা। 

অন্যদিকে, শ্রেণিবিবাদ ও সামাজিক বৈষম্যের ওপর আলো ফেলেছে ব্ল্যাক কমেডি ধারার ‘প্যারাসাইট’।

অবশ্য এই বিতর্কের মধ্যেই ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি চলচ্চিত্রের প্লটের মধ্যে এক ধরনের মিল থাকলেও কাজের ধরন ও মানের বিচারে ‘প্যারাসাইট’ একেবারেই আলাদা।

Related Topics

টপ নিউজ

প্যারাসাইট / মামলা / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net