Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
চীনে হলিউড চলচ্চিত্রের জনপ্রিয়তা তলানিতে?

বিনোদন

টিবিএস ডেস্ক
06 February, 2021, 04:20 pm
Last modified: 06 February, 2021, 04:25 pm

Related News

  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল
  • বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • চীনে ঝুঁকি বাড়ছে, তাই ভারতে রেকর্ড বিনিয়োগ করছে জাপানের বহুজাতিক কোম্পানিগুলো
  • চীনের শিক্ষা–শিল্প সংযোগ মডেল অনুসরণ করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
  • হাজার হাজার হিউম্যানয়েড রোবটকে প্রশিক্ষণ দিচ্ছে চীন, সাফল্যের জন্য গুনতে হতে পারে বিপুল অর্থ

চীনে হলিউড চলচ্চিত্রের জনপ্রিয়তা তলানিতে?

২০২০ সালে মুক্তি পাওয়া হলিউডের শীর্ষ অনেক চলচ্চিত্রই চীনা দর্শক টানতে পারেনি। অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে চীনে কি হলিউডের চলচ্চিত্রের জনপ্রিয়তার কাল শেষ হতে চলেছে? 
টিবিএস ডেস্ক
06 February, 2021, 04:20 pm
Last modified: 06 February, 2021, 04:25 pm

বক্স অফিস আয়ের দিক থেকে সবসময়ই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র, তবে এ অবস্থার পরিবর্তন হতে চলেছে। 

২০২০ সালে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চলচ্চিত্রের বাজারের শীর্ষ আসন জিতে নিয়েছে চীন। বহুদিন ধরে চলচ্চিত্রে বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির ২০২০ সালে বক্স অফিস আয় ছিল ৩.১ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ১ বিলিয়ন ডলার বেশি। 

তবে পরিস্থিতি পরিবর্তনের অন্যতম প্রধান কারণ করোনাভাইরাস মহামারি। যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ তাড়াতাড়ি মহামারির অভিঘাত পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে চীন। ফলে অনেক আগেই দেশটির প্রেক্ষাগৃহগুলো খুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক প্রেক্ষাগৃহ এখনো বন্ধ পড়ে আছে। 

এছাড়াও ২০২০ সালে মুক্তি পাওয়া হলিউডের শীর্ষ অনেক চলচ্চিত্রই চীনা দর্শক টানতে পারেনি। চীনে 'ওয়ান্ডার উইমেন ১৯৮৪' চলচ্চিত্রটি সন্তোষজনক ব্যবসা করতে পারেনি, ডিজনি'র মুলানের অবস্থাও এমনই। অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে চীনে কি হলিউডের চলচ্চিত্রের জনপ্রিয়তার কাল শেষ হতে চলেছে? 

চীনা দর্শক বিহীন হলিউড?

"চীনে হলিউডের চলচ্চিত্রের দর্শক কমে গেলে হলিউডের স্টুডিওগুলোকে বড় বাজেটের ব্লকবাস্টারের ব্যয় কমিয়ে আনতে হবে। চীনা দর্শক ছাড়া বর্তমান বাজেট একদমই টেকসই নয়," বলেন 'হলিউড মেইড ইন চায়না'র লেখক অ্যান কোকাস।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া'র মিডিয়া স্টাডিজের সহযোগী অধ্যাপক কোকাস আরও জানান, হলিউডের চলচ্চিত্রের চীনা দর্শক টানতে মার্কিন স্টুডিওগুলো চলচ্চিত্রে চীনা অভিনেতা নিয়োগ দিয়েছে, অনেক চলচ্চিত্রের গল্পও চীনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে।  

মহামারির অভিঘাত পুষিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলো খুলে দেওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র বক্স অফিস আয়ের জন্য চীনা দর্শকদের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে বলে মন্তব্য করেন তিনি। 

চীনে হলিউডের চলচ্চিত্র বেশ ভালো ব্যবসা করলেও সম্প্রতি চীনা স্টুডিও ও প্রযোজনা প্রতিষ্ঠানের নির্মিত চলচ্চিত্রগুলোও দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত আগস্টে মুক্তি পাওয়া 'দ্য এইট হান্ড্রেড' চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই চীনে ১০ কোটি ডলারের বেশি ও বিশ্বজুড়ে ৪০ কোটি ডলারের বেশি আয় করেছে। 

বক্সঅফিস.কমের প্রধান বিশ্লেষক শন রবিনস জানিয়েছেন, মহামারির ক্ষতি পুষিয়ে নেওয়ায় সাফল্যের জন্যই চীন বক্স অফিসে সাফল্য পেয়েছে। চীনা দর্শকরা শুধু হলিউডের চলচ্চিত্রের গ্রাহক না হওয়াও আরেকটি কারণ। 

চীনে হলিউডের চলচ্চিত্রের দর্শক কমে আসার আরেকটি কারণ হতে পারে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা।  

বৈশ্বিক বক্স অফিসের দুই খুঁটি 

২০২০ সালে মহামারির প্রভাব পড়েছে পুরো বিশ্বের চলচ্চিত্রের ব্যবসায়ই। চীনা গ্রাহকদের মধ্যে এখনো অনেক মার্কিন ব্র্যান্ডের চাহিদা আছে উল্লেখ করে শন রবিনস বলেন, "খুব বেশি ক্ষতি হয়েছে এটি বলার সময় আসেনি এখনও,"

"বর্তমানে যে চিত্র দেখা যাচ্ছে তা মহামারির সময়ের, মহামারির আগের অবস্থা বা পরবর্তী অবস্থা কেমন হতে পারে তার যথাযথ প্রতিফলন হয়নি এখানে," বলেন তিনি। 

'মুলান' চলচ্চিত্রটি মুক্তির আগেই এনিয়ে চলমান বিতর্কের কারণে দর্শক আগ্রহ হারিয়েছেন এমনটা হতে পারে। মারভেল, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ও অন্যান্য ডিজনি চলচ্চিত্রগুলোর বেশ ভালো দর্শক চাহিদা আছে চীনে, জানান তিনি। 

প্রশ্ন হলো, ভবিষ্যতে চীনে হলিউডের চলচ্চিত্রের অবস্থা কিরূপ হতে পারে? এখনই এ প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। তবে ভবিষ্যৎ যাই হোক না কেন, দেশ দুটির চলচ্চিত্রই বৈশ্বিক বক্স আফিস আয়ে প্রভাব বজায় রাখবে এতে কোনো সন্দেহ নেই।

"দিনশেষে, বৈশ্বিক বক্স অফিসের ভবিষ্যৎ নির্ভর করেছে এ দেশ দুটির ওপরই।" বলেন রবিনস। 

  • সূত্র: সিএনএন 
     

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

চীন / হলিউড / বক্স অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল
  • বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • চীনে ঝুঁকি বাড়ছে, তাই ভারতে রেকর্ড বিনিয়োগ করছে জাপানের বহুজাতিক কোম্পানিগুলো
  • চীনের শিক্ষা–শিল্প সংযোগ মডেল অনুসরণ করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
  • হাজার হাজার হিউম্যানয়েড রোবটকে প্রশিক্ষণ দিচ্ছে চীন, সাফল্যের জন্য গুনতে হতে পারে বিপুল অর্থ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net