Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
কোর্ট ম্যারেজ করবেন ক্যাটরিনা-ভিকি!     

বিনোদন

হিন্দুস্তান টাইমস
26 November, 2021, 12:55 pm
Last modified: 26 November, 2021, 01:02 pm

Related News

  • 'টাইগার ৩' এর পর সালমানের সঙ্গে আর কাজ করবেন না ক্যাটরিনা! 
  • ভিকি-ক্যাটরিনার বিয়েতে ‘জুতো চুরি’ নিয়ে ঝামেলা! কী ঘটেছিল বিয়ের দিন?        
  • বিদেশি নাম বাতিল, ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনার ডাকনাম 'কিট্টু'!
  • 'পন্নিয়িন সেলভান' দেখে মুগ্ধ ক্যাটরিনা, কাজ করতে চান দক্ষিণী সিনেমায়! 
  • একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা!

কোর্ট ম্যারেজ করবেন ক্যাটরিনা-ভিকি!     

ক্যাটরিনা ভারতের নাগরিক নন। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে; স্বভাবতই ভিকি-ক্যাটের আইনি বিয়ের প্রক্রিয়া একটু আলাদা হবে।
হিন্দুস্তান টাইমস
26 November, 2021, 12:55 pm
Last modified: 26 November, 2021, 01:02 pm

বলিপাড়ায় সবকিছু ছাপিয়ে গত কয়েক মাস ধরে চলছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবর নিয়ে জল্পনা। এরই মধ্যে দুজনকে 'ভিক্যাট' বলে ডাকতে শুরু করেছেন নেটিজেনরা। 

তাদের বিয়ের তারিখ থেকে শুরু করে ভেন্যু সবই প্রকাশ্যে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিয়ে নিয়ে মুখ খোলেননি প্রেমিক যুগল।

মাস কয়েক আগে জানা যায়, রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে হবে এই জুটির বিয়ে। কিন্তু কাহিনিতে বড়সড় টুইস্ট! 

এবার জানা যাচ্ছে, ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ের আয়োজনের আগেই কোর্ট ম্যারেজ সারবেন ক্যাটরিনা-ভিকি।

ইটিটাইমস সূত্রে খবর, বিয়ের আচার-অনুষ্ঠান শুরুর জন্য রাজস্থানে উড়ে যাওয়ার আগে আগামী সপ্তাহে মুম্বাইতে আইনি বিয়ের পর্ব সেরে ফেলবেন তারকা দম্পতি।

কারোরই অজানা নয় যে, ক্যাটরিনা ভারতের নাগরিক নন। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে; স্বভাবতই ভিকি-ক্যাটের আইনি বিয়ের প্রক্রিয়া একটু আলাদা হবে। সেই সব ঝক্কি শেষ করেই রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য রওনা দেবেন দুজনে।

এদিকে বিশেষ দিনের মুহূর্তগুলো যাতে ইন্টারনেটে ফাঁস না হয়ে যায় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন দুজনে, খবর ক্যাট-ভিকির ঘনিষ্ঠমহল সূত্রে।

View this post on Instagram

A post shared by Six Senses Fort Barwara (@sixsensesfortbarwara)

জানা গেছে, বিয়ের ছবি ফাঁস হওয়া আটকাতে ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ডে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতেই বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। তাদের কাছে বর-কনের অনুরোধ বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে।

এমনকি বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে একেবারেই ঢোকা যাবে না। যে ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদেরও কড়া বার্তা দিয়েছেন দুজনে। যারা বিয়ের ছবি তুলবেন, তারাও ক্যাটরিনা ও ভিকির অনুমতি ছাড়া ছবি আপলোড করতে বা অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন না।

বলিপাড়া সূত্রে খবর, বিয়ের দিন সব্যসাচীর পোশাকে সাজবেন মিয়া-বিবি। এখন ক্যাটরিনা-ভিকির এই বহুল আলোচিত বিয়ের দিকেই তাকিয়ে সকলে। কনের সাজে কেমন লাগবে ক্যাটরিনাকে? ভেবেই উত্তেজিত ভক্তরা।   

Related Topics

টপ নিউজ

ক্যাটরিনা কাইফ / ভিকি কৌশল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • 'টাইগার ৩' এর পর সালমানের সঙ্গে আর কাজ করবেন না ক্যাটরিনা! 
  • ভিকি-ক্যাটরিনার বিয়েতে ‘জুতো চুরি’ নিয়ে ঝামেলা! কী ঘটেছিল বিয়ের দিন?        
  • বিদেশি নাম বাতিল, ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনার ডাকনাম 'কিট্টু'!
  • 'পন্নিয়িন সেলভান' দেখে মুগ্ধ ক্যাটরিনা, কাজ করতে চান দক্ষিণী সিনেমায়! 
  • একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা!

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net